নাটক রিভিউ || হিমি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে হিমি। এই নাটকটি গতকালকে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনী। এই নাটকটি সত্যিই অসাধারণ,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | হিমি |
|---|---|
| রচনা ও পরিচালনা | সাজ্জাদ হোসাইন বাপ্পি |
| অভিনয়ে | ইয়াশ রোহান,তানজিম সাইয়ারা তটিনী,শহীদুজ্জামান সেলিম,রোজী সিদ্দিকী এবং আরও অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ৯ই অক্টোবর ২০২৫ |
| দৈর্ঘ্য | ৫৫ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়িকা তটিনী একটি আশ্রমে বসে কথা বলছে আশ্রমের এক মহিলার সাথে। মূলত আশ্রমটি চালায় তটিনী। তটিনীর মা ছোটবেলায় মারা যায় এবং তার বাবা মারা যাওয়ার আগে, আশ্রমের নামে জমি দান করে যায়। তাই তটিনী আশ্রমের দায়িত্ব নেয় এবং বিদেশি সংস্থা থেকে অনুদান নিয়ে আশ্রমের সকল খরচ চালায়। সেই আশ্রমে এতিম কিছু বাচ্চা রয়েছে এবং কিছু বৃদ্ধ মানুষ রয়েছে। যাইহোক রাস্তায় একটি প্রাইভেট কার, নাটকের নায়ক ইয়াশ রোহানকে ধাক্কা দেয় এবং সে কিছুটা পায়ের মধ্যে ব্যথা পায়। সেটা তটিনী দেখে এবং রোহানকে আশ্রমে নিয়ে যায়। রোহান বলে যে সে একটি চাকরি খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাই তটিনী রোহানকে আশ্রমে রেখে দেয়। বাজার করা থেকে শুরু করে, আশ্রম পরিষ্কার করা সহ,আরও বিভিন্ন ধরনের কাজ তাকে করতে বলা হয়। হঠাৎ করে বিদেশি সংস্থা থেকে অনুদান আসা বন্ধ হয়ে যায় এবং এতে করে তটিনী একেবারে ভেঙে পড়ে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কারণ অনুদানের টাকা দিয়েই আশ্রম চলে। আর অনুদান না আসলে তো আশ্রমের সবাই না খেয়ে থাকবে। কিন্তু রোহান ২ জন লোককে আশ্রমে নিয়ে আসে অনেক কিছু কিনে। তারপর সে বলে,এখন থেকে সেই দুইজন লোক আশ্রমের সব খরচ বহন করবে। এতে করে তটিনী অনেক বড় ঝামেলা থেকে মুক্তি পায়। তারপর তটিনী মনে মনে রোহানকে পছন্দ করতে শুরু করে। আর রোহান তো আগে থেকেই তটিনীকে পছন্দ করে। কিন্তু হঠাৎ ৩ জন লোক আশ্রমে এসে তটিনীকে বলে,সেই আশ্রমটি তাদের কাছে বিক্রি করে দিতে। কারণ তারা নাকি সেখানে কমার্শিয়াল বিল্ডিং তৈরি করবে এবং আশেপাশের সবার কাছ থেকে তারা জমি নিয়ে নিয়েছে। কিন্তু তটিনী কিছুতেই রাজি হয় না আশ্রম বিক্রি করতে। কিন্তু তারা বলে,রাজি না হলে অনেক খারাপ হবে। তো তারা আশ্রমের বিদ্যুৎ এর লাইন বন্ধ করে দেয় এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। যাতে করে তটিনী বাধ্য হয় আশ্রম বিক্রি করতে। কিন্তু তটিনী কিছুতেই হাল ছাড়ে না। সে শহীদুজ্জামান সেলিমের বাসায় যায় এবং তাকে অনুরোধ করে, তাদের উপর অত্যাচার না করতে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
মূলত সেলিম-ই সেখানে কমার্শিয়াল বিল্ডিং তৈরি করতে চাচ্ছে। তো সেই বাসার দেয়ালে তটিনী রোহানের ছবি দেখতে পায় এবং সে জানতে পারে, রোহান হচ্ছে সেলিমের ছেলে। অর্থাৎ রোহান ধনীর ছেলে। কিন্তু সে মিথ্যে কথা বলে,আশ্রমে চাকরি নিয়েছে। তো আশ্রমে গিয়ে তটিনী, রোহানকে অপমান করে বের করে দেয়। আসলে রোহানের বাবা রোহানকে দায়িত্ব দিয়েছিল,কমার্শিয়াল বিল্ডিং করার জন্য জমি গুলো নিতে। তাই সে আশ্রমে চাকরি নিয়েছে মিথ্যে বলে। কিন্তু সে তটিনীর সাথে মিশতে মিশতে, তাকে ভালোবেসে ফেলে। তাই রোহান তার বাবাকে নিষেধ করে,আশ্রমটা না কিনতে। অর্থাৎ সেখানে কমার্শিয়াল বিল্ডিং তৈরি না করতে। রোহানের কথা তার বাবা মুখে মুখে রাখলেও, সে তলে তলে তার লোকদের নির্দেশ দেয়, আশ্রমে আগুন লাগিয়ে দিতে। কিন্তু সবাই যাতে বের হয়ে যেতে পারে। শুধুমাত্র তটিনী যাতে আগুনে পুড়ে মারা যায়। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
এই নাটকে তটিনী হচ্ছে হিমি এবং তাকে কেন্দ্র করেই নাটকের নামকরণ করা হয়েছে। আসলে তটিনীর মন-মানসিকতা খুবই ভালো। সে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তার বাবার মতোই। কিন্তু সমাজের কিছু ধনী লোক আছে, যারা অসহায় মানুষের পাশে তো কখনো দাঁড়াবেই না। বরং অসহায় মানুষদের ক্ষতি করার চেষ্টা করে। আর শহীদুজ্জামান সেলিম অর্থাৎ রোহানের বাবা হচ্ছে তেমন লোক। যদিও রোহান অবশেষে তার বাবাকে সাপোর্ট করে না। কারণ সে তটিনীকে ভালোবাসে এবং উপলব্ধি করতে পারে, অসহায় মানুষদের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। তবে তার বাবা লোকের মাধ্যমে আশ্রমে আগুন লাগিয়ে একেবারে সবকিছু তছনছ করে দেয়। যাইহোক সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি। তটিনী এবং রোহান বরাবরের মতো এককথায় দুর্দান্ত অভিনয় করেছে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ১০.১০.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1976486873968386268?t=LWjpPwXQvMRBYp_7QpStxQ&s=19
https://x.com/mohin3242127/status/1976649574782787921?t=zuxASNVt8SGVteeUUcIq7w&s=19
https://x.com/mohin3242127/status/1976651102134444527?t=jT8haPMa0wWkqAZSdA0a3Q&s=19
https://x.com/mohin3242127/status/1976656220380700689?t=SzSP8jzG-HypAuZR4jeoXg&s=19
X-promotion
আসসালামু আলাইকুম @mohinahmed,
আপনার "হিমি" নাটকটির রিভিউটি দারুণ হয়েছে! নাটকের গল্প, কলাকুশলী এবং আপনার ব্যক্তিগত মতামত সবকিছু খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। বিশেষ করে নাটকের স্ক্রিনশটগুলো ব্যবহার করে রিভিউটিকে আরও আকর্ষণীয় করেছেন।
আমিও মাঝে মাঝে বাংলা নাটক দেখি, আপনার রিভিউ পড়ে "হিমি" দেখার আগ্রহ জন্মেছে। ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনীর অভিনয় আমারও ভালো লাগে।
আপনার রেটিং ৯/১০ শুনে বোঝা যাচ্ছে নাটকটি সত্যিই উপভোগ করার মতো। যারা নাটকটি দেখতে আগ্রহী, তারা আপনার রিভিউ থেকে অনেক তথ্য জানতে পারবে।
সুন্দর একটি রিভিউ লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অন্যান্য পোস্টগুলো দেখার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা! 😊
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও আমার নাটকটি দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো।ইয়াশ রোহানের অভিনয় আমার কাছে ভীষণ খুব ভালো লাগে।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
ইয়াশ রোহান সত্যিই খুব ভালো অভিনয় করে। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদিও এই নাটকটি আমার দেখা হয়নি। তবে রিভিউ পড়ে আমার কাছে নাটকটি বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। এই নাটকের রিভিউ পড়ে, এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
সময় পেলে নাটকটি দেখতে পারেন। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
একেবারে অসাধারণ একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার কাছ থেকে সুন্দর নাটকের রিভিউ দেখে অনেক বেশি ভালো লাগছে। যেভাবে আপনি আজকের চমৎকার নাটক এর রিভিউ শেয়ার করেছেন তা খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে যেভাবে আপনি চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার নাটক দেখতে পারলাম৷ অবশ্যই সময় পেলে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷ ৷
সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর নাটকের রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে। এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।