নাটক রিভিউ || জোনাকী
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে জোনাকী। এই নাটকটি সপ্তাহ দুয়েক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে সরাফ আহমেদ জীবন,সালহা খানম নাদিয়া এবং আরিবাহ আহসান শ্রেষ্ঠা। এই নাটকটি শিক্ষণীয়,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | জোনাকী |
|---|---|
| রচনা | সরাফ আহমেদ জীবন |
| পরিচালনা | নাহিদ হাসনাত |
| অভিনয়ে | সরাফ আহমেদ জীবন,সালহা খানম নাদিয়া,আরিবাহ আহসান শ্রেষ্ঠা,নাদের চৌধুরী এবং জাভেদ গাজী |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ১২ই সেপ্টেম্বর ২০২৫ |
| দৈর্ঘ্য | ৫৭ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, সরাফ আহমেদ জীবনের জন্য তার স্ত্রী সালহা খানম নাদিয়া এবং তার মেয়ে জোনাকী রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিন্তু রিকশার মালিক জীবনকে রিকশা দিতে চাচ্ছে না। কারণ সে নাকি রিকশার ক্ষতি করেছে। তবে জীবন অনেক অনুরোধ করে রিকশা নিয়েছে। তো জীবন রিকশা নিয়ে তার স্ত্রী এবং মেয়ের সামনে যায়। জীবনের স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে এবং জীবন রিকশা চালিয়ে থাকে। জীবন তার মেয়েকে ভীষণ ভালোবাসে। কারণ জীবনের মেয়ে জোনাকীর চেহারা নাকি জীবনের মায়ের মতো। যাইহোক তাদের দিন সবমিলিয়ে খুব ভালোই কাটছিলো। নাটকের আরেক অভিনেতা নাদের চৌধুরী বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে,জিনিসপত্রের দাম বাড়িয়ে থাকে। তাছাড়া তার বউ বাচ্চা থাকার পরেও, সে একটি কমবয়সী মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। অর্থাৎ নাদের হচ্ছে খারাপ প্রকৃতির মানুষ।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তো জোনাকীর জন্মদিন ছিলো বলে,জীবন তার রিকশায় করে জোনাকীকে নিয়ে ঘুরাঘুরি করেছিল সেদিন। সারাদিন জোনাকীর সাথে বাহিরে মজা করেছে। কিন্তু তারা বাসায় ফেরার সময়, নাদেরের গাড়ির সাথে জীবনের রিকশা ধাক্কা লাগে। তবে সম্পূর্ণ দোষ ছিলো নাদের চৌধুরীর। কিন্তু তবুও নাদের অনেক মেরেছে জীবনকে। যখন জীবনকে মারছিলো নাদের, তখন জোনাকী প্রচুর কান্নাকাটি করছিলো এবং তার বাবাকে মারতে নিষেধ করেছিলো। তো বাসায় আসার পর ভয়ে জোনাকীর শরীরে জ্বর চলে আসে এবং সে বারবার বলতে থাকে,আমার বাবাকে মারবেন না। তো জীবন সিদ্ধান্ত নেয়,নাদের চৌধুরীকে উচিত শিক্ষা দিবে। আসলে জীবন আগে খারাপ কাজের সাথে জড়িত ছিলো। কিন্তু জোনাকীর জন্ম হওয়ার পর, সে ভালো হয়ে যায় এবং রিকশা চালিয়ে জীবনযাপন করে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কিন্তু নাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তার এক ছোট ভাইয়ের কাছে যায় এবং তারা দু'জন মিলে প্ল্যান করে, নাদেরকে কিডন্যাপ করবে এবং তাকে উচিত শিক্ষা দিবে। তো জীবন এবং তার সেই পরিচিত ছোট ভাই বেশ কয়েকদিন নাদেরকে ফলো করতে করতে, একদিন রাস্তায় তাকে অজ্ঞান করে ফেলে এবং একটি বাসায় নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার পর,জীবন তার কোনো ক্ষতি করে না। শুধুমাত্র জীবনের ব্যাপারে অনেক কথা জানায় নাদেরকে। তারপর নাদেরকে বলে,জীবন তার মেয়েকে পরের দিন নিয়ে আসবে এবং তার মেয়ের কাছে যেনো নাদের মাফ চায়। কিন্তু নাদের রাজি হতে চায় না। পরের দিন জীবন যখন জোনাকীকে নিয়ে আসে,তখন দেখে নাদের বাঁধন খুলে ছুটে গিয়েছে। কিন্তু সে সেই রুম থেকে বের হতে পারেনি। তো জোনাকীর সামনে জীবন এবং নাদের অনেক মারামারি করতে থাকে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে এই ধরনের হার্ট টাচিং নাটক দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। জোনাকীর অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো ছোট্ট একটি বাচ্চা এতো সুন্দর অভিনয় করতে পারে, যা না দেখলে হয়তো বিশ্বাস হতো না। যাইহোক মানুষের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে, যার ফলে জীবনটা ক্ষনিকের জন্য হলেও এলোমেলো হয়ে যায়। জোনাকীর সামনে যখন জীবন মার খায় নাদের চৌধুরীর হাতে,তখন জীবন সিদ্ধান্ত নেয় নাদের চৌধুরীকে সে উচিত শিক্ষা দিবে। কারণ জীবন তার মেয়ে জোনাকীকে ভীষণ ভালোবাসে এবং জোনাকীর কান্না জীবন দেখতে পারেনি। তাছাড়া জোনাকী তো তার বাবাকে অনেক ভালোবাসে। জীবনের হয়তো টাকা পয়সা তেমন ছিলো না,কিন্তু সে তার বউ বাচ্চাকে নিয়ে অনেক সুখী। অপরপক্ষে নাদের চৌধুরীর অঢেল টাকা পয়সা থাকার পরেও,সে সুখী হতে পারেনি। কারণ তার টাকা পয়সা ছিলো হারাম টাকা পয়সা। আর হারামে কখনোই আরাম নেই। সৎ পথে অল্প ইনকাম করার মাঝেও শান্তি থাকে। কারণ সৎ পথের ইনকামে বরকত থাকে। সবমিলিয়ে নাটকটি একেবারে শিক্ষণীয়। সবাই বেশ ভালো অভিনয় করেছে। নাটকটি সত্যিই বেশ উপভোগ করেছি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ২৬.৯.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
এরকম সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। আজকে আপনি দারুন একটা নাটকের রিভিউ নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। পুরো কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রিভিউ টা শেয়ার করার জন্য।
এই নাটকের কাহিনী আসলেই খুব সুন্দর। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1971223364896514222?t=A0Uf346izhoyhtvYD-Q76A&s=19
X-promotion
@mohinahmed, আসসালামু আলাইকুম!
What a fantastic and heartfelt review of "Jonaki"! I really appreciate how you've highlighted the drama's emotional depth and the powerful performances, especially from young Jonaki. It's wonderful that you're sharing and promoting quality Bangla dramas, and your detailed summary, complete with screenshots, makes me eager to watch it!
Your 9/10 rating speaks volumes, and your personal reflections on the contrast between a simple, honest life and a life of ill-gotten wealth really resonate. Thanks for bringing this gem to our attention on the Steemit blockchain! I hope many others will check out "Jonaki" based on your enthusiastic recommendation. Great work! 👍👏
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1971223364896514222?t=A0Uf346izhoyhtvYD-Q76A&s=19
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়লাম আজকে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। তবে ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না। আমার কাছে এরকম সুন্দর এবং শিক্ষনীয় নাটক দেখতে অসম্ভব ভালো লাগে। তবে আমি নাটকের থেকে মুভি একটু বেশি দেখি। যার কারণে নাটক এখন একেবারেই কম দেখা হয়। অনেক সময় শর্ট ভিডিওর মধ্যেও নাটকের সংক্ষিপ্ত কাহিনী দেখি। আজ আপনি যে নাটকের রিভিউ টা নিয়ে আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছেন, এটা সত্যি খুব সুন্দর ছিল। নাটকের কাহিনী ভালো লেগেছে আমার কাছে।
আসলে দিনদিন সবারই ব্যস্ততা বেড়ে যাচ্ছে। যাইহোক নাটকের রিভিউ পড়ে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। নাটকের রিভিউ পড়ে নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখব। ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
এই ধরনের নাটক দেখতে আসলেই খুব ভালো লাগে। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও নাটকটি দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো।ভাবছি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
হুম সময় পেলে নাটকটি দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনার এই নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে যে নাটকটি অনেক সুন্দর হবে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগছে ৷ একই সাথে এখানে এই নাটক এর রিভিউ পড়ার মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন নাটকটি চোখের সামনে ভেসে আসছে ভ অবশ্যই আমি সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করব৷
আসলে নাটকের রিভিউ পড়লে,নাটক দেখার আগ্রহ বৃদ্ধি পায়। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।