কবিতা আবৃত্তি পোস্ট || ভোরের কোকিল (Blacks দাদা)

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1761163484249.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "ভোরের কোকিল" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : ভোরের কোকিল
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


ভোরের কোকিল ডাক দেয়,
কিন্তু সে কেবল সকালে ডাকে না —
সে ডাকে এক অজানা শূন্যতায়,
যেখানে রাতের শেষ স্বপ্নটাও
অল্প আলোয় হারিয়ে যায়।

তোমার জানালায় জমে থাকা শিশিরে
ওর সুর যেন এক অদ্ভুত প্রতিধ্বনি —
না আনন্দ, না বিষাদ,
বরং এমন এক স্মৃতি,
যা কেবল হৃদয় বুঝে, মুখ নয়।

এই শহরে এখন ভোর মানে কফি আর স্ক্রিন,
তবু কোথাও এক গাছের আড়ালে
ওই কোকিল আজও বিশ্বাস রাখে—
ভালোবাসা মানে ফিরে আসা নয়,
শুধু একবার সঠিক সময়ে ডাক দেওয়া।

ভোরের আলো বাড়ে,
কিন্তু সেই ডাক থেকে যায় স্থির —
যেন পৃথিবী যত আধুনিকই হোক,
একটি কোকিলের সুরে এখনো
মানুষ নিজেকে চিনে নেয়।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৩.১০.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 8 months ago 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20251023_220033533.jpg

https://x.com/mohin3242127/status/1981366732624449553?t=BQ7LE5xQ-G9utPRITLHhqA&s=19

 8 months ago 
 8 months ago 

ছোট দাদার কবিতাটি যেমন অসাধারণ ছিল তেমনি আপনার মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তিটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি বরাবরই অনেক ভালো লাগে।অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

 8 months ago 

আমার আবৃত্তি শুনে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো আপু। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

সবসময়ই আপনি আমাদের মাঝে খুবই সুন্দর কিছু কবিতা আবৃত্তি শেয়ার করে থাকেন৷ আজকেও যেভাবে আপনি এই চমৎকার কবিতা আবৃত্তি শেয়ার করেছেন তা শুনে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি এই কবিতার ছন্দের মিল এত চমৎকার ভাবে আপনার কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 8 months ago 

বেশ ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। আমার আবৃত্তি শুনে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ভাইয়া আপনি সবসময় সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেন। আজকে আমাদের ছোট দাদার সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতাগুলো আমার কাছে ভালো লাগে। ভোরের কোকিল কবিতাটি সুন্দর করে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 8 months ago 

চেষ্টা করেছি কবিতাটি সুন্দর ভাবে আবৃত্তি করতে। সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59951.46
ETH 1580.22
USDT 1.00
SBD 0.42