কবিতা আবৃত্তি পোস্ট || নিঃস্ব (Blacks দাদা)

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1759405657172.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "নিঃস্ব" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : নিঃস্ব
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


এই ক্ষয়ে যাওয়া সমাজে
মানুষের চোখে আর দীপ্তি নেই,
শুধু হিসেবের খাতায় জমা হয়
অপমান, লোভ আর ভাঙা স্বপ্নের অঙ্ক।

ভালোবাসা যেন এক পুরোনো প্রতিমা,
ধুলো জমেছে তার গায়ে,
অভিমান আর স্বার্থের আঁধারে
তার আলো ম্লান হয়ে গেছে।

সত্য কথাগুলো চাপা পড়ে থাকে
সামাজিক অভিনয়ের আড়ালে,
একটি হাসি মানে আর আনন্দ নয়—
বরং নতুন এক মুখোশ,
যা মানুষ পরতে শিখেছে বেঁচে থাকার নামে।

তবু এই ভাঙা ভাঙা সময়ে
আমি খুঁজি সেই একটুখানি আশ্বাস,
যেখানে একজন মানুষ আরেকজনকে
ভালোবাসতে জানে নিঃস্বার্থভাবে।

ক্ষয় যদি নিয়ম হয়,
তাহলে পুনর্জন্মও তারই অংশ—
একদিন এই সমাজের ধ্বংসস্তূপ থেকে
আবার গড়ে উঠবে নতুন ভোর,
যেখানে মানুষের চোখে থাকবে সত্যি দীপ্তি,
আর হৃদয়ে শুধু একটাই মন্ত্র—
সহমর্মিতা।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২.১০.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 9 months ago 

অসাধারণ, @mohinahmed! আপনার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। @blacks দাদার "নিঃস্ব" কবিতাটি আপনি যেভাবে নিজের কণ্ঠে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। কবিতার গভীরতা এবং আপনার আবেগ মিশিয়ে পরিবেশন করার ভঙ্গিটি অসাধারণ।

এটা খুবই ভালো লাগলো যে আপনি আমাদের কমিউনিটির কবিদের কাজকে মূল্যায়ন করেন এবং তাদের থেকে অনুপ্রাণিত হন। আপনার এই প্রচেষ্টা অন্যদেরকেও কবিতা এবং আবৃত্তির প্রতি আগ্রহী করে তুলবে।

আমি নিশ্চিত, আপনার এই আবৃত্তিটি অনেক শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে। আপনার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা রইলো। আপনার অন্যান্য কাজ দেখার জন্য অপেক্ষায় থাকলাম!

 9 months ago 

খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের চমৎকার কবিতা আবৃত্তি শুনে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করেছেন তা শুনে মুগ্ধ হয়ে গেলাম ৷ সব সময়ের মতো আজকেও আপনি লাইনের ছন্দ খুব সুন্দরভাবে বজায় রেখেছেন।

 9 months ago 

আমার আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। চেষ্টা করেছি ভালোভাবে আবৃত্তি করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60081.24
ETH 1570.52
USDT 1.00
SBD 0.42