ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি শীতলক্ষ্যা নদী থেকে,দুটি ফটোগ্রাফি আমার বাসা থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250618_144139_72a.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আজকে সকালে মাছ কিনতে শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাটে গিয়েছিলাম। তো মাছ কিনে যখন বন্দর ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলাম,তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির পড়া অবস্থায় নদী পার হওয়ার সময় এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। বৃষ্টির ফোঁটা যখন নদীর পানিতে পড়ছিলো,তখন খুব সুন্দর লাগছিলো দেখতে।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250618_144142_cd2.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা গত মাসে ক্যাপচার করেছিলাম ৫নং ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময়। এই ঘাট দিয়ে মাঝেমধ্যে নদী পার হয়ে থাকি। নদী পার হওয়ার সময় দেখলাম অনেক বড় বড় জাহাজ চলাচল করছিল। সেই দৃশ্য দেখতে খুব ভালো লেগেছিল।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250618_144145_577.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা মাস দুয়েক আগে গ্রামের দিক থেকে ক্যাপচার করেছিলাম। মূলত কিছু ব্যক্তিগত কাজ শেষ করে, গ্রামের দিকে গিয়েছিলাম একটু ঘুরাঘুরি করতে। যাইহোক সবুজ প্রকৃতি দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারলে আসলেই খুব ভালো লাগে।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250618_144135_63c.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে ড্রাগন ফলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা আমি আমার ছাঁদ বাগান থেকে ক্যাপচার করেছিলাম। ড্রাগন গাছটি অনেকদিন আগে আমার ছাঁদ বাগানে লাগিয়ে ছিলাম। এই প্রথম সেই ড্রাগন গাছে বেশ কয়েকটি ফল ধরেছে এবং দুটি ড্রাগন ফল পেকেছে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250618_144137_fe2.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আসলে নিজের গাছের ড্রাগন ফল খাওয়ার মজাই আলাদা। এই প্রথম নিজের গাছের ড্রাগন ফল খেলাম। ড্রাগন ফল এতোটা মিষ্টি এবং সুস্বাদু হয়,সেটা জানা ছিলো না। কারণ বাজার থেকে যেসব ড্রাগন ফল কিনে থাকি,সেগুলো তেমন স্বাদ লাগে না। বেশ তৃপ্তি সহকারে নিজের গাছের ড্রাগন ফল খেলাম সেদিন।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250618_144148_29f.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। ডায়ান্থাস ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফটোগ্রাফিতে আপনারা বিভিন্ন রঙের ডায়ান্থাস ফুল দেখতে পাচ্ছেন। ডায়ান্থাস ফুল অনেকেই বাগানে লাগিয়ে থাকে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে। আমিও আমার ছাঁদ বাগানে ডায়ান্থাস ফুল লাগিয়েছি।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250618_144151_10e.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে কসমস ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা বেশ কিছুদিন আগে নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম। বিভিন্ন রঙের কসমস ফুল একসাথে দেখতে দারুণ লাগছিলো। তাই সাথে সাথে ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৮.৬.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 
 last year 

বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো একসাথে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশি সুন্দর লাগছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনারা তোলা এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।বিশেষ করে ড্রাগন ফলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

ড্রাগন ফলের ফটোগ্রাফিটা আসলেই খুব সুন্দর। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও আপনি খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে ৬ নাম্বারে আপনি যে সুন্দর ফুল গুলো শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

 last year 

ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61636.45
ETH 1645.65
USDT 1.00
SBD 0.42