নাটক রিভিউ || ক্রান্তি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে ক্রান্তি। এই নাটকটি সপ্তাহ দুয়েক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে নির্জন নাহুয়েল এবং ফাতেমা। এই নাটকটি সত্যিই অসাধারণ,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | ক্রান্তি |
|---|---|
| রচনা | নির্জন নাহুয়েল এবং হাসান মেহেদী |
| পরিচালনা | হাসান মেহেদী |
| অভিনয়ে | নির্জন নাহুয়েল,ফাতেমা,সায়েম সামাদ,আশিক খান,শম্পা নিজাম,সাব্বির সিনরা,হাসান মেহেদী,বিল্লাল মাহমুদ,মিশকাত,পোপো এবং আরও অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ১৬ই অক্টোবর ২০২৫ |
| দৈর্ঘ্য | ৫০ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়ক নির্জন প্রায়ই দুঃস্বপ্ন দেখে এবং সে দেখতে পায়,কাকে যেনো গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তাছাড়া কাফনের কাপড় পড়া অবস্থায় কাকে যেনো শুইয়ে রেখেছে। কিন্তু সে কিছুই মনে করতে পারে না। এমনকি নির্জনের বাসা কোথায় এবং কে তার মা বাবা, সেটা সে মনে করতে পারে না। অর্থাৎ সে একা বসবাস করে এবং ডেলিভারি ম্যানের চাকরি করে। এদিকে নাটকের নায়িকা ফাতেমা একটি এতিমখানা চালায়। সেই এতিমখানার ছোট্ট একটি মেয়ের জন্মদিন উপলক্ষে নায়িকা ফাতেমা একটি কেক অর্ডার করে। কিন্তু সেই কেক নিয়ে নির্জন অনেক দেরী করে যায়। তাই ফাতেমা খুব রাগ করে এবং নির্জনকে অনেক কথা শোনায়। পরবর্তীতে রাগারাগি করার জন্য সে ক্ষমা চায় নির্জনের কাছে। যাইহোক এরপর বেশ কয়েকবার খাবার অর্ডার দেয় তাদের ফাস্ট ফুড শপ ও রেস্টুরেন্ট থেকে এবং নির্জনকে ডেলিভারি দিতে বলে। তো এভাবেই নির্জন ও ফাতেমার নিয়মিত দেখা হয় এবং তারা কথাবার্তা বলতে থাকে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তো নায়িকা ফাতেমা মনে মনে নির্জনকে পছন্দ করতে শুরু করে। একদিন ফাতেমা সেই রেস্টুরেন্টে যায় এবং নির্জনকে বলে,তার সাথে তার গ্রামের বাড়িতে যেতে। নির্জন প্রথমে রাজি না হলেও, ফাতেমা বারবার বলাতে সে রাজি হয়ে যায়। তাছাড়া ফাতেমা যখন তাদের গ্রামের নাম বললো, তখন নির্জনের কাছে গ্রামের নামটা একেবারে পরিচিত মনে হলো। তাই সে ছুটি নিয়ে ফাতেমার সাথে চলে যায় সেই গ্রামে। তো ফাতেমার বাসার সবাই খুব খুশি হয় নির্জনকে দেখে। কিন্তু ফাতেমার চাচা একেবারেই খুশি হয় না নির্জনকে দেখে। বরং তার ইচ্ছে করে, নির্জনকে মেরে ফেলতে। এমনকি বাসায় থাকা অবস্থায় নির্জনকে মেরে ফেলতে চায় ফাতেমার চাচা। যদিও সে সফল হতে পারে না। যাইহোক ফাতেমা এবং নির্জন যখন গ্রামটা ঘুরে দেখে, তখন নির্জনের কাছে গ্রামটা খুবই পরিচিত মনে হয়। পরবর্তীতে নির্জন একা একা ঘুরতে যায় গ্রামে এবং এক বৃদ্ধ লোকের সাথে তার দেখা হয়। সেই লোকটা নির্জনকে জিজ্ঞেস করে কেনো আবার গ্রামে এসেছে। তারপর বৃদ্ধ লোকটা বলে,সে তার বাবাকে চিনে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তারপর সেই লোকটা নির্জনকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তার বাবার ছবি দেখায়। এরপর সে বিস্তারিত বলে,কে তার বাবাকে মেরেছে এবং কেনো মেরেছে। অর্থাৎ ফাতেমার চাচা নির্জনের বাবাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল জমিজমা সংক্রান্ত ব্যাপারে। ফাতেমার চাচা নির্জনের বাবার কাছ থেকে তাদের কৃষি জমিটা কিনতে চায়। কিন্তু নির্জনের বাবা সেটা বিক্রি করতে চায় না। আর সেজন্য নির্জনের বাবাকে নির্মমভাবে হত্যা করে ফাতেমার চাচা। এসবকিছু শুনে নির্জন বুঝতে পারে,কেনো সে দুঃস্বপ্ন গুলো দেখে। আসলে নির্জনের বাবাকে হত্যা করার পর, তাকেও ইচ্ছেমতো মারধর করে এবং একেবারে মেরে ফেলার চেষ্টা করে। তারপর থেকে সে স্মৃতি হারিয়ে ফেলে। পরবর্তীতে নির্জনকে সেই গ্রাম থেকে চলে যেতে বলে তার বাবার বন্ধু। যাইহোক তার বাবার মৃত্যুর ঘটনা শুনে, নির্জন মনে মনে প্রতিজ্ঞা করে,যেভাবে তার বাবাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে, ঠিক একইভাবে ফাতেমার চাচাকে মেরে,সে ঝুলিয়ে রাখবে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে প্রায়ই শোনা যায় জমিজমা সংক্রান্ত ব্যাপার নিয়ে মানুষ খুন করা হয়। এই নাটকেও এমনটা ঘটেছে। আসলে যারা প্রভাবশালী তারা সবসময় চায়,তারা যা বলবে সেটা হতেই হবে। তারা যে জমিটা কিনতে চাইবে, তাদের কাছে সেটা বিক্রি করতেই হবে। আর বিক্রি না করলে তারা মেরে ফেলতে চায়। বাস্তবে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। তো নির্জনের বাবা জমি বিক্রি করতে চায়নি বলে,শেষ পর্যন্ত তার জীবনটা দিতে হয়েছে। কিন্তু নির্জন অবশেষে তার বাবার খুনের প্রতিশোধ নিতে সক্ষম হয়। যাইহোক নির্জনের অভিনয় সত্যিই খুব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া নাটকের কাহিনীটা ছিলো একেবারে ভিন্ন ধরনের। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ৩১.১০.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1984278538376405278?t=G_m9LSbcV0ZIg-iGrH6oaQ&s=19
X-promotion
আমি যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। এরকম নাটক গুলোতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। যে নাটকের কাহিনী আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব।
আসলে এই ধরনের নাটক দেখার মজাই আলাদা। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নির্জনের নাটকগুলি মোটামুটি ভালই লাগে কেননা তার একক অভিনয় আর নিজের রচিত নাটক গুলি অত্যন্ত সুন্দর হয়ে থাকে সেই সাথে তথ্যবহ হল থাকে। ক্রান্তি নাটকটির সুন্দর একটি রিভিউ করেছেন আপনি পড়ে ভালই লাগলো ভাই।
নির্জনের নাটক আমার তেমন দেখা হয় না। তবে নির্জনের অভিনয় বেশ ভালো লেগেছে। এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ক্রান্তি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লেগেছে। নাটক দেখতে খুবই ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। রিভিউ পড়ে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
এই নাটকের কাহিনী আসলেই খুব সুন্দর। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।