ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি মাওয়া শিমুলিয়া ঘাট থেকে, দুটি ফটোগ্রাফি সিলেট মাধবপুর থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250924_000132_a8e.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা মাওয়া শিমুলিয়া ঘাটে দাঁড়িয়ে ক্যাপচার করেছিলাম। তখন ঘাটে বেশ কয়েকটি স্পিড বোট এবং ট্রলার থামানো ছিলো। তাছাড়া আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তখন। সবমিলিয়ে চারপাশের সৌন্দর্য বেশ উপভোগ করেছিলাম।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250924_000135_c5f.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

শিমুলিয়া ঘাটে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার সময় লক্ষ্য করলাম, মাছ ধরার ট্রলার এবং স্পিড বোট চলাচল করছিলো। সেই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিলো। এমন পরিবেশে নৌকায় চড়ে নদীতে ঘুরতে ভীষণ ভালো লাগে।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250924_000137_e9a.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা দুই দিন আগে বন্দর ঘাট থেকে ক্যাপচার করেছিলাম। মূলত আমি ট্রলারে চড়ে যখন শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলাম,তখন ট্রলারে দাঁড়িয়ে ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। আসলে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময়, আমি প্রায়ই ফটোগ্রাফি ক্যাপচার করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করে থাকি।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250924_000221_a76.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে চা বাগানের ফটোগ্রাফি। সিলেটের মাধবপুর লেকের পাশে বিশাল জায়গা জুড়ে চা বাগান রয়েছে এবং সেই চা বাগান দেখতে খুবই সুন্দর লাগে। যারা সেখানে ঘুরতে যায়,তারা লেকের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি, চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250924_000223_0fe.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে নীল শাপলার ফটোগ্রাফি। নীল শাপলা সচরাচর চোখে পড়ে না। তবে বড় বড় লেকের মধ্যে নীল শাপলা মাঝেমধ্যে দেখা যায়। মাধবপুর লেকে বেশ কয়েকটি নীল শাপলা ফুল দেখেছিলাম সেদিন।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250924_000143_cda.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে এই সুন্দর ক্ষেত আমাদের চোখে পড়ে। তাই সিএনজি থামিয়ে ভালোভাবে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। আসলে সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250924_000226_f49.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা গত বছর বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে ক্যাপচার করেছিলাম। আমি উপরের তলা থেকে ফটোগ্রাফিটা তুলেছিলাম। নৌকার এই আকৃতি দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল সেখানে। আমি উপর থেকে নৌকার আকৃতি দেখার পর,নিচে গিয়েছিলাম সামনা-সামনি দেখতে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৪.৯.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 9 months ago 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20250924_192526537.jpg

https://x.com/mohin3242127/status/1970772765478449154?t=PN2ADpwawHy5VNXeqfp9Pg&s=19

 9 months ago 
 9 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আবৃত এমন ফটোগ্রাফি দেখতে চমৎকার সুন্দর লাগে। আপনি ভীষণ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভীষণ ভালো লাগলো আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ধন্যবাদ।

 9 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ ভালো লাগলো দাদা। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

আপনি সবসময় কিন্তু অনেক চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। ঠিক তেমনি ভাবে আজকেও অসাধারণ দেখতে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি এক কথায় মনোমুগ্ধকর ছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আসলে আমি সবসময়ই চেষ্টা করি ভালো মানের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। মাঝে মাঝে এমন চমৎকার ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনিও খুব ভালো ফটোগ্রাফি করে থাকেন।

 9 months ago 

ভাইয়া আপনি তো দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাই।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে চা বাগান ও শাপলা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 9 months ago 

শাপলা ফুলটা আসলেই খুব সুন্দর। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে একেবারে শেষের দিকে আপনি যে সামরিক জাদুঘর থেকে সুন্দর ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে৷

 9 months ago 

শেষের ফটোগ্রাফিটা আসলেই খুব সুন্দর। সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61813.78
ETH 1654.16
USDT 1.00
SBD 0.42