স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলা
জানিনা আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব কিনা, তবে স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাই। এই লক্ষ্য নিয়েই আমি আমার নতুন অধ্যায় শুরু করছি। তবে স্বপ্ন পূরণ করতে অনেকেরই সাহায্য করতে হয়। সেই সাহায্য আমার সাথে সবসময় রয়েছে, বিশেষ করে মা বাবা। মা বাবা আমাকে প্রতিনিয়ত সাহায্য করছে। তাদের সন্তান যেন সেই স্বপ্নের পথে এগিয়ে যায়। আসলে মা-বাবা নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসে।সকল কষ্ট যেন এই সন্তানের জন্যই। তাদের নিজের জন্য না, সন্তান ভবিষ্যতে ভালো কিছু করবে এবং সুখে থাকবে শান্তিতে থাকবে এই আশাতেই যেন তাদের সুখ।সন্তানের জন্য সব সময় চেষ্টা করে যায়। তাই বাবা-মা তার ভালবাসার সন্তানকে দূরে সরে দেয় তার ভবিষ্যতের কথা চিন্তা করে। আমিও সেই ভবিষ্যতের কথা চিন্তা করেই যেন মা-বাবাকে মায়া ত্যাগ করে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে এসেছি। তাই ভালোবাসার শহরকে ত্যাগ করে নতুন এক শহরে জীবন যাপন করছি।
এই শহরের ইট বালু দিয়ে বড় বড় বিল্ডিং এর মাঝে যেন আমার শহরকে খুঁজে পাওয়া যায় না। আসলে নতুন শহরে এসেই যেন অবাক হয়ে তাকিয়ে রইলাম। এত বিশাল বিশাল বিল্ডিংয়ের দিকে তাকারেই যেন অন্য রকম কাজ করে। এই উচু বিল্ডিং এর নিচ দিয়ে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম। এই বিল্ডিং গুলোর মালিক হতে কতই না স্বপ্ন তারা দেখেছে। এত বড় বিল্ডিং এর মালিক হবার স্বপ্ন যেন আমাদের মনের ভিতর তৈরি হয়। আসলে সকলের ইচ্ছা থাকে এরকম একটা বাড়ি মালিক হব। সেই স্বপ্ন যেন স্বপ্নই থেকে যায় কারও কাছে, তবে নিজের সাধ্যমত চেষ্টা করে স্বপ্নের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমি যে স্বপ্নের জন্য এসেছি সেই স্বপ্নই আপাতত ভাবছি, এই বিল্ডিং এর মালিক হবার স্বপ্ন আর ভাবছি না।
একা একা ঢাকা শহরে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভালোই লাগতেছিল। নিজেকে যেন আন মনা মনে হচ্ছিল। মনে হচ্ছিল হয়তো কবি হয়ে যাব, একা একা ভাবছি আর এই প্রকৃতি নিয়ে গবেষণা করছি। যাইহোক ঢাকা কলেজের পাশেই যেন আমার হোস্টেল, আর এই হোস্টেলের দিকে আমি এগিয়ে যাচ্ছি। ঢাকা কলেজে মূলত আমি ভর্তি হয়েছি। সেটা আপনাদের বলা হয়নি। তবে স্বপ্ন রয়েছে আমি ভার্সিটিতে আবারও এডমিশন দিব,আর সেই ভার্সিটির স্বপ্ন পূরণ করার লক্ষ্যে যেন এগিয়ে চলা।
প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ
Device:Poco X2
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি পোকো x2 |
|---|---|
| ধরণ | ❝ ফটোগ্রাফি❞ |
| ক্যমেরা মডেল | Poco X2 |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো।আমরা প্রত্যেকেই জীবনে স্বপ্ন দেখি।আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অনত্র যায় পরিবার ছেড়ে।আপনি যেমনটি নিজের শহর ছেড়ে ঢাকা পাড়ি জমিয়েছেন।সৃষ্টিকর্তা আপনার স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ।শুভকামনা রইলো আপনার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ
আপনার পোস্টটা পড়ে সত্যিই অনেক ভালো লাগলো ভাইয়া। আসলে ভাইয়া স্বপ্ন সবার জীবনেই থাকে হয়তো কারো পূর্ণ হয় বা আবার হয় না। সত্যি সবারই কিন্তু গাড়ি হবে বড় বাড়ি হবে এই স্বপ্ন থাকে না। আসলে আমরা সব সময় উপরের দিকে তাকায় কিন্তু আমরা কখনো নিচের দিকে তাকিয়ে দেখি না। দোয়া করি আপনার স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
স্বপ্ন পূরণের জন্য সামনের দিকে আগাতে হবে এটাই তো বাস্তবতা ভাই। আপনার প্রিয় শহর ছেড়ে নতুন একটি শহরে গিয়েছেন স্বপ্নপূরণের জন্য। আসলে সবার জীবনেই এমনটা ঘটে থাকে। সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ