আমার কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজকে আমি আপনাদের মাঝে আমার রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে রেনডম ফটোগ্রাফি গুলো করতে পেরে অনেক ভালো লাগে। কারণ আমি যেখানে যাই সেখানকারী দৃশ্যগুলো ফটোগ্রাফি করে রাখি। আর এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আমি মূলত করে রাখি। তাই বিভিন্ন জায়গায় গেলে ফোনটা অটোমেটিক্যালি আমার হাতে চলে আসে ফটোগ্রাফি করার জন্য। এটা যেন একটা নেশায় পরিণত হয়েছে। আর এই ফটোগ্রাফি নেশা থেকে যেন আজকে রেনডম কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।


20240413_214711.jpg


প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম।আমাদেরকে গ্রামের অপরূপ সৌন্দর্যময় সবুজ ফসলের সাঠের দৃশ্য। আসলে গ্রামের মেঠো পথের রাস্তা দিয়ে হেঁটে যেতে এত ভালো লাগে, যা বলার মত না। আর আমাদের গ্রামের একটি রাস্তা রয়েছে মেঠো পথের।চারপাশে সবুজ প্রকৃতির ফসলের মাঠ। আর এই ধানের চারা সবুজ দৃশ্য যেন যৌবন ফিরে পেয়েছে তার ফসলের মাঠের মধ্যে। আর এই যৌবনময় সবুজ প্রকৃতির মধ্যে আমি ভ্রমণ করেছি। তাই মেঠো পথের এই সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি করে রেখেছিলাম।


20240413_212641.jpg

তারপরে আমি অপরূপ সৌন্দর্যময় একটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলের ফটোগ্রাফির নাম গাজানিয়া রিগেনস। আর এই ফুলের নামটি শুনে আমার খুবই ভালো লেগেছে। কারণ নামটি আমি প্রথম শুনেছিলাম। আসলে এই ফুলটি দেখতে অনেক সুন্দর।

20240413_212744.jpg

তারপরে আমি অপরূপ সৌন্দর্যময় একটু গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে ফুলের মধ্যে গোলাপ ফুলের রাণী, আর এই গোলাপ ফুলের বিভিন্ন জাত রয়েছে। তাই একটি জাতের ফটোগ্রাফি শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো।

20240413_212425.jpg

নাম না জানা অপরূপ সৌন্দর্যময় এই ফুলের গুলো দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। আর এই ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে এই ফুলের নাম আমার কাছে অদ্ভুত লেগেছে। কারণ ফুলের নাম সারফেরিয়া,এই নামটা শুনে ভালো লেগেছে। তবে এই ফুলের সুবাস না থাকলেও দেখতে অনেক সুন্দর ছিলো।

20240413_212936.jpg

তারপরে আমি অপরূপ সৌন্দর্যময় ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আসলে ডালিয়া ফুল আমার প্রিয় ফুল। আর এই ফুল দেখতে অনেক সুন্দর। অপরূপ সৌন্দর্যময় এই ফুলটি দেখে যেন আমি মুগ্ধ হয়েছি। যার কারণে ফটোগ্রাফি করেছিলাম।

20240413_212601.jpg

সূর্যমুখী ফুলের মতো দেখতে এই ফুলের নামও প্রায় সূর্যমুখী ফুলের মত। সানভিটালিয়া এই ফুলটি দেখতে পেয়ে অসাধারণ লেগেছে। সত্যিই এই ফুল গুলো দেখে যেন মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে ফুটে রয়েছে, হলুদ ফুলগুলো মন জয় করে নিয়েছিলো আমার।

20240413_212403.jpg

সারফেনিয়া ফুলের অনেক জাত রয়েছে।আর এই সারফেনিয়া ফুল গুলো দেখতে যেমন সুন্দর তেমনি, আকর্ষণীয়। ফুলগুলো সুবাস না থাকলেও ফুলগুলো মানুষের মনকে জয় করে নেয়। আর এই ফুলগুলো দেখে আমার অনেক ভালো লেগেছিল।

20240413_214613.jpg

বিকেলবেলা বাসার ছাদ থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করতে ছিলাম। আর এই সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আমার অনেক ভালো লাগে। বিকালবেলা পরিবেশ অনেক ঠান্ডা থাকে। আর তার মধ্যে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি আমার অনেক বেশি ভালো লেগেছিলো।

20240413_214140.jpg

জোসনাময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর হেঁটে যাওয়ার পথে রাস্তার এই সৌন্দর্যময় ফটোগ্রাফি করলাম। আসলে রাতের বেলার এই মুহূর্তটা আমার অনেক বেশি ভালো লেগেছে। যার কারণে সেই মুহূর্তের একটি ফটোগ্রাফি করে রেখেছিলাম। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আশা করছি এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। আমিও আপনাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে অনেক আনন্দিত।

প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝ ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আসলে আমাদের কমিউনিটিতে অনেকেই ফুলের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। প্রথম ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ দু'পাশে সবুজ ধানের ক্ষেত তার মাঝ দিয়ে মেঠো রাস্তা এই দৃশ্যটি ভিন্ন এক সৌন্দর্য বয়ে আনে। আমার কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রতিটা ফটোগ্রাফি। সবথেকে বেশি ভালো লেগেছে সবুজ শ্যামল ধানক্ষেতের ফটোগ্রাফিটা। শুভকামনা রইল ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি পোস্ট সব সময় দেখতে খুব চমৎকার লাগে। বিভিন্ন জায়গায় নতুন নতুন অনেক কিছু জানতে পারি। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন প্রতিটি ফটোগ্রাফি। আসলে রেনডম ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার গোলাপ এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি বেশি ভাল লেগেছে। আগামীতে এই ধরনের পোস্ট উপহার চাই।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করা যেন আমাদের নেশাতে পরিনত হয়েছে।তবে আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি কিন্তু খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে প্রথমে যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি। রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত এবং মাঝখানে এমন রাস্তা দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। গ্রামের মেঠো পথের রাস্তাটি আমার কাছে অসাধারণ লেগেছে। আর খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে বিকেলবেলা সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটিও আকর্ষণীয় ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগে। বাংলার চিরচেনা চির সবুজ ধানের ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। এই মেঠো পথ গ্রাম বাংলার খুব পরিচিত। আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। তাছাড়া ও সূর্যাস্তের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে।

 2 years ago 

চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ তবে গ্রামের মেঠো পথ এবং দুপাশে সবুজ প্রকৃতির ছবি আমার কাছে দারুণ লেগেছে ৷ যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65181.08
ETH 1958.92
USDT 1.00
SBD 0.37