মানিপ্লান্ট।
আজ- ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আরো বেশ কিছু মাস আগে বন্ধুর বাসা থেকে একটি মানিপ্লান্ট নিয়েছিলাম। আর সেটিকে একটি কাচের বোতলে পানিতে রেখেছিলাম। গাছটি তখন অবশ্য অনেক ছোট ছিল। কিন্তু এখন বেশ বড় হয়ে উঠেছে। যাইহোক, গাছটিকে ছোট্ট যে কাঁচের বোতলে রেখেছিলাম তা দেখতে কেমন যেন খালি খালি লাগছিল,আর দেখতে মোটেও ভালো লাগছিলো না তাই ভাবলাম এটার একটু ডেকোরেশন করি। তো যেই ভাবা সেই কাজ। বসে পড়লে রং তুলে হাতে নিয়ে বোতলটিকে ডেকোরেশন করতে।
এত ভালো আর্ট করতে না পারলেও কোনভাবে রং করে কয়েকটি ফুল এঁকে দিয়েছিলাম অবশ্য অত ভালো না হলেও দেখতে কিন্তু খারাপ লাগছিল না ভালই লাগছিল।
বাসায় কিছু এলইডি ক্যান্ডেল ছিল আর সাথে ছিল অনেক আগে বানানো বাদামের খোসা দিয়ে কিছু ফুল। সেগুলো দিয়ে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
রাতের অন্ধকারে ওই মানিপ্লান্টের পাশে ক্যান্ডেল গুলো জ্বালিয়ে রাখলে আমার টেবিলটা অনেক সুন্দর লাগে দেখতে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR