জীবন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
একটি লাইনের কথা আজ মনে পড়ে যাচ্ছে সেটি হল, " সন্ধ্যা কাটে না অথচ দিব্যি কেটে যাচ্ছে বছর" । আমাদের জীবনেও ঠিক তাই। কোন নির্দিষ্ট আকাঙ্খিত বস্তুর অপেক্ষা করতে করতে যেন সময় পার হচ্ছে না অথচ বছরের পর বছর আমরা কাটিয়ে ফেলছি। এবং তা খুব সহজেই যেন আমরা চোখের পলকেই পার করে ফেলছি ।
ধৈর্য, অপেক্ষা, লক্ষ্য যেন আমাদের জীবনের একটি পার্ট। কোন কিছু অর্জনের জন্য এই ধাপ আমাদেরকে অবশ্যই পার করতে হয়। ধৈর্যের পরীক্ষাটা হয় অনেক দীর্ঘ এবং অপেক্ষা পরীক্ষাটাও ঠিক একই রকম। এর নির্দিষ্ট কোন সীমারেখা নেই।
প্রত্যেকটা পদে পদে আমাদের এই ধৈর্য নামক বিষয়টি গ্রহণ করতে হয়। এভাবে জীবনে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে অপেক্ষা করতে করতে এক সময় কতগুলো বছর যে অজান্তে পার করে ফেলি তা বুঝতেই পারি না।
আমাদের জীবনটা আসলে সংকীর্ণ অথচ এই সংকীর্ণ জীবনে কত বিস্তৃত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, কত রকমের কত কিছুর পরীক্ষা দিতে হয় আমাদেরকে। এই সকল পরীক্ষাগুলো দিতে দিতে ক্লান্ত হয়ে আবারো আমরা সামনের পথে এগিয়ে চলি, নতুন কোন উদ্দেশ্যে নতুন কোন পরীক্ষার সম্মুখীন হতে। এভাবে করে আমাদের জীবনটা একটা সার্কেলের ন্যায় ঘুরে চলছে প্রতিনিয়ত।
যাইহোক জীবন নিয়ে আমাদের যত অভিযোগ যত কল্পনা যত আলোচনা ততই যেন জীবন রহস্যময় আমাদের কাছে। জীবনটা আসলে একেকজনের দৃষ্টিকোণ থেকে একেক রকম কারো কাছে জীবনটা সুন্দর, কারো কাছে দুঃখের আবার কারো কাছে উভয়। জীবনটা সুখ, দুঃখ, আনন্দ সবকিছু নিয়েই। কেউ জীবন থেকে পালাতে চায় কেউ চায় জীবনকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকতে। অথচ কারো চাওয়াতেই জীবনের কোন কিছু এসে যায় না।
জীবন আমাদের জন্য সুন্দর হোক কিংবা দুঃখের জীবন চলতে থাকবে জীবনের গতিতে। আমরা চাইলে এই জীবন রেখা থেকে সরে আসতে পারবো না।
যার কাছে জীবনটা দুঃখের সে চাইলে এ জীবন থেকে ফিরছে আসতে পারবে না, আবার যার কাছে জীবনটা আনন্দের সে চাইলো এ জীবনটাকে আঁকড়ে ধরে রাখতে পারবেনা। এই জীবনের নির্দিষ্ট একটি সীমা রয়েছে আর সেই সীমারেখা পর্যন্তই সেটা সীমিত । এর বাহিরে আমাদের যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। তাইতো মাঝে মাঝেই বলি জীবন চলে জীবনের গতিতে আমরা চলি সেই গতিতে। জীবন কখনোই আমাদের গতিতে চলে না বরং আমরাই জীবনের গতিতে চলতে থাকি প্রতিনিয়ত।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
আসলে সময় কিভাবে অতিবাহিত হয়ে যায়, সেটা টের পাওয়া যায় না। আর এভাবেই আমাদের জীবনটা কেটে যাচ্ছে। তবে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন একের পর এক বাঁধা বিপত্তি আসবেই। আর সেই বাঁধা বিপত্তি গুলো ধৈর্য ধারণ করেই অতিক্রম করতে হয়। আর যেকোনো পরিস্থিতিতে মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করতে হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।