ডাল দিয়ে কুমড়ো শাক এর রেসিপি।
আজ -১৩ই আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছোটবেলা আমি শাক তেমন একটা পছন্দ করতাম না। তবে সময়ের সাথে সাথে শাক আমার পছন্দের একটি খাবারের পরিণত হয়েছে। আমার পছন্দের শাক গুলোর মধ্যে কুমড়ো শাক অন্যতম। অনেকে এটাকে ভাজি করে খান। তবে কুমড়ো শাক ডাল দিয়ে আমার বেশি পছন্দ। আজ আমি আপনাদের সাথে ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি শেয়ার করব ।
ছবিঃ ডাল দিয়ে কুমড়ো শাক।
প্রয়োজনীয় উপকরণঃ
- পেঁয়াজ কুচি।
- মরিচ কুচি ।
- লবণ।
- তেল।
- জিরা বাটা।
- কুমড়া শাক।
- রসুন।
- মুগের ডাল।
প্রস্তুত প্রণালীঃ
প্রথম ধাপঃ
- প্রথমে শাকগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব।
দ্বিতীয় ধাপঃ
- একটি পাত্রে তেল গরম করে দিব।
তৃতীয় ধাপঃ
- তেল গরম হয়ে গেলে এতে ধুয়ে রাখার ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ ও লবণ সহ তেলের মধ্যে দিয়ে দিব।
চতুর্থ ধাপঃ
- ডালগুলোকে কিছুক্ষণের তেলের মধ্যে কষাব।
পঞ্চম ধাপঃ
- কষানো হয়ে গেলে এতে পানি দিয়ে দিব।
ষষ্ঠ ধাপঃ
- কিছুক্ষণ ডালগুলোকে ফুটাবো যাতে ডালগুলো সিদ্ধ হয়ে যায়।
সপ্তম ধাপঃ
- ডাল গুলো কিছুটা সিদ্ধ হয়ে আসলে শাক গুলো দিয়ে দিব।
অষ্টম ধাপঃ
- এরপর শাকসহ ডালগুলোকে আরো কিছুক্ষণ সিদ্ধ করব।
নবম ধাপঃ
- যখন দেখব শাক ও ডালগুলো মাখা মাখা হয়ে এসেছে তখন এর মধ্যে আরো কিছু পানি দিয়ে দিব।
দশম ধাপঃ
- এই পর আবারও শাকগুলো কে আরো কিছুক্ষণ সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে লবন চেক করে নামিয়ে নিব।
একাদশ ধাপঃ
- এরপর একটি কড়াইতে তেল ও রসুন দিয়ে দিব। রসুন কিছুক্ষণ ভাজি করার পরে এগুলো রান্না করা শাকের মধ্যে দিয়ে দিব।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি খুবই সুস্বাদু হয়ে থাকে।আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে খুবই টেস্ট হয়েছে।আপনার রেসিপির বর্ণনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য
ডাল ও কুমড়ো শাকের রেসিপি আমি কখনো খাইনি। আমরা কুমড়ো শাক আলাদা চিংড়ি মাছ দিয়ে ভাজি খাই। তবে আপনার রেসিপি দেখে আমি একদিন তৈরি করে খেয়ে দেখবো। ভাইয়া রেসিপি দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ডাল এবং শাকের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে।এটি একটি পুষ্টিকর খাদ্য। ধন্যবাদ ভাইয়া রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।
কুমড়ো শাক আমার খুবই প্রিয়। আমি আজ আপনার এই পোষ্টের মাধ্যমে কুমড়ো শাকের নতুন রেসিপি শিখলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এই সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া এ তো অনেক সুন্দর রেসিপি। আমাদের বাসায় এই রেসিপি ডাল দিয়ে কুমড়ো শাক মাঝে মধ্যেই হয়।খেতে তো অসাধারণ লাগে।ভাইয়া আপনার টা দেখে তো আমার খেতে ইচ্ছে হচ্ছে। কিন্তু পাচ্ছি না আপনার টা ভাই। আমাদের সাথে এমন রেসিপি শেয়ার করে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনার রেসিপিটি খুবই চমৎকার হয়েছে ।আমার কাছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আমি এখনো এটি খাইনি ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। যেটি দেখে আমরা খুব সহজেই রান্না করে ফেলতে পারব ।ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য।
পুষ্টিকর খাদ্য আমাদের শরীরের জন্য। ডাল এবং শাকের এই রেসিপিটি আমিও খেয়েছি অনেকবার। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ভালবাসা এবং অভিনন্দন
এটি সাধারণত আমাদের বাসায় মাঝে মাঝে রান্না হয়ে থাকে ডাল দিয়ে কুমড়া শাক রেসিপি অনেক ভালো লাগে খেতে। আপনি অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন পদ্ধতি আমাদের মাঝে পরিবেশন করেছেন তা দেখার মত ছিল। আপনার রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
পুষ্টিকর খাবারের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। আর রেসিপি টা অনেক সুনন্দ হয়েছে।
অনেক ভালো লেগেছে