বৈশ্বিক উষ্ণায়ন।

in আমার বাংলা ব্লগ6 months ago

আজ- ১৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000045847.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

শীতের রাতের উষ্ণ শুভেচ্ছা সকলকে। এখনকার আবহাওয়া কেমন যেন, মনে হয় এক দিনেই দুই ঋতু। ভোর আর রাতের দিকে মোটামুটি ঠান্ডা পড়লেও দুপুরের দিকে মনে হয় যেন এই কোন গ্রীষ্মকাল। মাত্রা অতিরিক্ত রোদ যেন শীতকালের শীতটাকে গ্রাস করে নিয়েছে। যদিও শীতকালের রোদ টুকু অনেক আরামদায়ক তবে এখনকার এই দুপুরের কটকটে রোদ গুলো যেন সহ্য করা যায় না। শীতের সকালের হালকা উষ্ণ রোদ মনটাকে একেবারে ভালো করে দেয় তবে এই রকম টাটকা রোদ যেন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

নামমাত্র এই শীতকালে ঠান্ডায় এখনো ফ্যান চালিয়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। অথচ পুরোপুরি ঠান্ডা পড়ার সময় এখন। তবে সম্ভবত গ্রামের দিকে ইতিমধ্যেই ঠান্ডা পড়া শুরু করেছে। কিন্তু শহরের অঞ্চলে আমরা সেটি অনুভব করতে পারছি না। পৃথিবীর উষ্ণায়ন যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নগরের এই শীতকালে এই শীত না পারার বিষয়টি উপলব্ধি করিয়ে দেয়। এই শীতকালে শীত নাপরার বিষয়টি বারবার মনে করে দেখ গ্লোবালো ওয়ার্নিং এর বিষয়টি।

গ্লোবাল ওয়ার্মিং কিংবা বৈশ্বিক উষ্ণায়ন এটি শুধু এটা কোন দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং পুরো বিশ্বাস এটি একটি চিন্তার বিষয়। এ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ গুলোর মধ্যে আমাদের বাংলাদেশে ও কিন্তু রয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে দুই মেরুর বরফ গলে ক্রমাগত সাগরে পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে একসময় আমাদের বাংলাদেশের মতো নিচু অঞ্চল গুলো পানির নিচে তলিয়ে যাবে। তখন বিলীন হয়ে যাবে এই সমস্ত সমতল ভূমি গুলো।

আমরা যদি এখন থেকে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ না করি তাহলে সেটি পরিবেশের জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে। অপরিকল্পিত কল কারখানা নির্মাণ, যানবাহনের নির্গত ধোঁয়া, বৃক্ষ নিধন, এসব কিছু আমাদের বায়ুমণ্ডলের সব থেকে উপকারী ওজন নামের স্তরটি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে সূর্যের অতি বেগুনি রশ্মী সরাসরি আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে যার কারনে পৃথিবীর তাপমাত্রা উষ্ণ হচ্ছে। আমরা যদি এখন থেকে এটি নিরাময়ের উদ্যোগ গ্রহণ না করে তাহলে সেটা আমাদের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 6 months ago 

আসলেই ভাই ডিসেম্বর মাস চলে আসলো,কিন্তু শীত পড়লো না এখনো। এখনও টি-শার্ট পড়ে বাহিরে ঘুরাঘুরি করি। অথচ এই সময়ে পুরোপুরি শীত থাকার কথা। যাইহোক গ্লোবাল ওয়ার্মিং এর কারণেই মূলত এমনটা হচ্ছে। তাই এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা উচিত। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42