ডিপ্রেশন।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




storm-4688918_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শীতটা বেশ ভালোই পড়ছে আজ দুদিন ধরে। এতদিন পর এখন মনে হচ্ছে শীতের আসল রূপটা প্রকাশ পাচ্ছে। শীতকালটা তো এমনই হওয়া উচিত। যাইহোক , শীতকাল মানে আনন্দ, ঘোরাফেরা এবং চারিদিকে অন্য রকমের একটি আমেজ। সময় পেলে সকলেই চলে যান এই শীতকালটা উপভোগ করতে। কেননা জীবনটা অনেক ছোট, আজ পৃথিবী থেকে বিদায় নিলে কাল দুদিন হয়ে যাবে। সময়ের সাথে সাথে সবাই ভুলে যাবে শুধুমাত্র কিছু প্রিয় মানুষ ছাড়া। তাই জীবনটাকে কারো জন্য না নিজের জন্য আনন্দ করে কাটানো উচিত। পরিবারের সাথে হলে পরিবারের সাথে, তা না হলে বন্ধুদের সাথে যে যেভাবে পারেন শীতের মৌসুমটাতে ঘুরতে চলে যান। উপভোগ করুন জীবনটাকে, কেননা জীবন অনেক সুন্দর।

ক্ষণিকের এই জীবনে মাঝে মাঝে উপ ভোগের প্রয়োজন পরে । কর্ম ব্যস্ত জীবনে একটু রিপ্লেসমেন্ট এর জন্য ঘোরাঘুরির প্রয়োজন। মন যদি ভালো না থাকে তাহলে কোন কাজেই মন বসে না। তাই মন ভাল রাখতে হলে নিজের সাধ্যের মধ্যে যা কিছু সম্ভব তাই করা উচিত।

যাইহোক, আজ কেন জানি কিছুই ভালো লাগছে না। বাহিরে মেঘলা মেঘলা ওয়েদার সবকিছু কেমন জানি নীরব হয়ে আছে। আর এই নীরবতা আমার মোটেও পছন্দ না। অনেকে আছে একা থাকাটা পছন্দ করে কিন্তু আমার কাছে একা থাকাটা কেন জানি হতাশার মনে হয়। সকলের সাথে মিলেমিশে থাকতেই আমার ভালো লাগে। আর দশ জনের সাথে মিলেমিশে থাকাটাই কিন্তু ভালো।

আমরা প্রতিনিয়ত নতুন নতুন অনেক মানুষের সাথে পরিচিত হয়। কিন্তু প্রত্যেকের মনে যে কি আছে তা হয়তো আমরা বুঝতে পারি না। অনেক সময় দূর থেকে অনেক হাসি খুশি চঞ্চল মানুষগুলোকে দেখা যায় তারা ভেতরের গত অনেকটা ডিপ্রেশনে থাকে। কিন্তু সেটা প্রকাশ করে না। দেখবেন একজন মানুষের তাই প্রকাশ পায় যেটা সে প্রকাশ করতে চাই ।

আমার কাছে মনে হয় এই প্রকাশ না করাটাই ডিপ্রেশন গুলো বেশি বাড়িয়ে দেয়। নিজের দুঃখ কষ্টগুলোকে দেখবেন কাউকে শেয়ার করলে অনেকটাই হালকা হওয়া যায়। যদিও ভুল মানুষকে কখনোই শেয়ার করা উচিত না। তাহলে এটা বিপরীত হতে পারে। তবে নিজে দুঃখ কষ্ট গুলো প্রকৃত আপন একজন মানুষকে যদি শেয়ার করা যায় তাহলে অনেকটাই সুস্থ থাকা যায় এবং এই ডিপ্রেশন জিনিসটা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসা যায়।

ডিপ্রেশন এ বিষয়টা আমাদের জীবনকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। আজ সমাজে এত আত্মহত্যা এত কিছু সবকিছুর মূলে কিন্তু এই ডিপ্রেশনটা জড়িত। আর এই ডিপ্রেশনটা কিন্তু মূলত একাকিত্বের কারণেই তৈরি হয়। তাই একাকীত্বটা দূর করলে ডিপ্রেশন টাকে দূর করা সম্ভব। একাকীত্ব দূর করা সব থেকে ভালো উপায় হচ্ছে পরিবারকে সময় দেওয়া।

কখনো কাউকে যদি নিজের কথা দ্বারা সান্ত্বনা দেওয়া যায় তাহলে তাই করা উচিত। কিছু কিছু মানুষ থাকে যাদের মোটিভেশনাল কথাগুলো আমাদের মনে বেশ অনুপ্রেরণা যোগায়।

যাই হোক আজ পর্যন্ত, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবারো ভিন্ন কোন বিষয় নিয়ে, আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুব সুন্দর পোস্ট ভাইয়া।শীত দেখতে দেখতে চলেই এসেছে। আসলে শীতের দিনে শীত হওয়াটাই স্বাভাবিক। সত্যি তাই পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো দরকার। শীতকে উপভোগ করা দরকার। একাকিত্ব মানুষকে ডিপ্রেশনে বেশি ভোগায়।যা থেকে আত্মহত্যার মতো পথ বেছে নেন মানুষ। ধন্যবাদ ভাইয়া সুন্দর গুছিয়ে লিখে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করতেছেন ভাইয়া। আসলে ডিপ্রেশন হলো একটি মানসিক রোগ। আর ডিপ্রেশনের সমস্যার কথাগুলো সব সময় আমাদের নিকটতম বিশ্বস্ত মানুষের কাছে প্রকাশ করতে হবে। তাহলে ডিপ্রেশনের সমস্যা থেকে সমাধানের পথ তৈরি হতে পারে এবং একই সাথে ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে হলে একাকীত্ব থাকা চলবে না। চেষ্টা করতে হবে সকল আপন মানুষের সাথে হাসিখুশি অবস্থায় থাকতে। আপনার লেখাগুলো পড়ে আমার সত্যিই অনেক অনেক ভালো লেগেছে।

 2 years ago (edited)

সত্য বলেছেন ভাইয়া। পৃথিবীতে অনেক চঞ্চল মানুষ আছে,যাদেরকে দেখলে বুঝার উপায় নেই তাদের মধ্যে কতটা হতাশা কাজ করছে। ডিপ্রেশন মানুষের ভিতরটাকে কুড়ে কুড়ে খায়। তাই নিজেকে ডিপ্রেশনের দিকে ঠেলে না দিয়ে মাঝে মাঝে একটুখানি রিফ্রেশমেন্টে যাওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি পোস্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দুই তিন দিন নিম্নচাপের কারণে শীত বেশ ভালোই পড়ছে। আর হ্যাঁ এটা ঠিক বলেছেন আমাদের এই ছোট জীবনটাকে মাঝে মাঝে উপভোগ করা উচিত। হয়তো সেটা বন্ধুদের সাথে নয়তো পরিবারের সাথে। আর যদি মনটা খারাপ লাগে বা জীবনে কোন ব্যর্থতা চলে আসে তাহলে সেই কথাগুলো নিজের প্রিয় মানুষদের সাথে শেয়ার করা উচিত। তবে সেই সময় যদি কাউকে পাশে না পাওয়া যায় বা কাউকে বিশ্বাস না হয়, সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয় একা একাই নিজের অনুভূতি গুলো মহান আল্লাহ তায়ালার সাথে শেয়ার করা। কারণ তিনি যেহেতু সবই জানেন তাহলে ইনশা-আল্লাহ নিরাশ হওয়ার কোনো চান্স থাকবে না। আর না হলে দেখা যাবে অহেতুক ডিপ্রেশন চলে আসবে। ধন্যবাদ।

 2 years ago 

গতকাল থেকে আমাদের এখানে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির কারণে হালকা হালকা শীত অনুভূত হচ্ছে। যাইহোক ডিপ্রেশন জিনিসটা আসলেই খুব খারাপ। ডিপ্রেশন একজন মানুষকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। তাই আমাদের উচিত ডিপ্রেশন যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে দূর করা। তবে ডিপ্রেশনের কথা সঠিক মানুষের সাথে অবশ্যই শেয়ার করা উচিত। এতে করে মন অনেকটাই হালকা লাগে এবং ডিপ্রেশন কাটতে সাহায্য করে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতের দিনটি সবার কাছে খুব সুন্দরভাবে আনন্দময় হয়ে উঠুক সে প্রত্যাশা করছি। সেই সাথে এটাও বলতেছি আসলে ডিপ্রেশন থাকলে শীত কেন পুরো বিশ্বকে মনের ভিতরে এনে দেওয়া হয় তাহলেও ভালো লাগবে না। কারণ মনের ভিতরে যদি কষ্ট থাকে। মাথার মধ্যে যদি চিন্তা থাকে তাহলে কোন কিছু ভাল লাগেনা। ডিপ্রেশন এমন একটি খারাপ জিনিস যা মানুষকে নিরবে ধ্বংস করে ফেলে। আপনার লেখা গুলো সব সময় অনেক ভালো লাগে। কারণ আপনি বাস্তব পরিস্থিতিকে সামনে রেখে অনেক মূল্যবান কথা গুলো শেয়ার করেন। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60990.63
ETH 1575.34
USDT 1.00
SBD 0.47