প্রিয় মানুষের জম্মদিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২২শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা আমাদের জন্য অনেক বেশি কষ্ট দায়ক। এই যেমন দাদার বাবার মৃত্রু টা অনেক আনাকাক্ষিত ছিল। যদিও আমাদের সব কিছুই মেনে নিয়েই জীবন চলতে হয়। তবুও মাঝে মাঝে কিছু বিষয় মেনে নিতে অনেক কষ্ট হয় । সময় আসলে আমাদের সবকিছু ভুলিয়ে দেয় । সময় সবকিছু ঠিক হয়ে যাবে এই আশায় আমরা থাকি । সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করি যেন , দাদার পরিবারের প্রতিটি সদস্য যেন এই শোক কাটিয়ে উঠতে পারে।

1000040105.jpg

আচ্ছা এবার মুল কথায় আসি। জন্মদিন প্রত্যেক মানুষের জীবনে ই খুব ই আনন্দের হয়ে থাকে , খুবই স্মরণীয় একটি দিন হয়ে থাকে । তেমনি গত ৫ই জুলাই আমার খুব প্রিয় একজন মানুষের জন্মদিন ছিলো। প্রিয় মানুষ বলাতে হয়তো আপনারা অনেকেই বুজতে পেরেছেন আমি কার কথা বলেছি। কমিউনিটিতে বিশেষ হাং আউট গুলোতে তার গান ও শুনেছেন আপনারা বেশ কয়েকবার। হুম আমি জাফরিন এর কথায় বলছি। প্রথমেই জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি । সবসময় এটাই আশা রাখি যেন ও ভালো থাকে সুস্থ থাকে, এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে খুব শীঘ্রই ।

1000040101.jpg

যদিও ওর সাথে আমার তেমন একটা দেখা হয় না , মাঝে মাঝে হয়, কারণ আমরা দুজনেই খুব ব্যস্ত থাকি । তবে এবার ভাগ্যটা হয়তো একটু ভালো ছিল জন্মদিন এর দিন আমরা কিছুটা সময় কাটাতে পেরেছি। আর উপহার হিসেবে তার প্রিয় কয়েকটি চকলেট ই দিয়েছি শুধু।

অন্য কিছু না দিয়ে শুধু চকলেট দেওয়ার পিছনে কিছু কারণও আছে , চকলেট ই একমাত্র ওর প্রিয় জিনিস যেটা সে আমার থেকে নিবে। অন্য কিছু ওর হাতে দেওয়া অসম্ভব ই। হি হি।😃

1000040100.jpg

তাই শুধুমাত্র চকলেট ই দেওয়া। প্রত্যেকেই চাই তার প্রিয় মানুষ যেনো ভালো থাকে সুস্থ থাকে। আমার ও ইচ্ছে আমার প্রিয় মানুষ যেন সব সময় ভালো থাকে। তার সকল স্বপ্নগুলো যেনো পুরণ হয়। আর অনেক অনেক ভালো থাকুক।



সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বাহ বাহ ভাইয়া অবশেষে সেই দিন এসে গেছে, মানে কিছুদিনের মধ্যেই হয়তো আমরা জাফরিন আপুকে ভাবি ডাকতে পারবো। যাইহোক আপুর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি যদিও লেট হয়ে গিয়েছে। তবে শুধুমাত্র চকলেট গুলো আপুকে খাওয়ালে কি হবে? আমরাও তো এর ভাগ পাই, তাই না! খুব শীঘ্রই বিয়ের দাওয়াত চাই, অবশ্যই জানাবেন, তাহলে খোঁজ নিয়েই চলে আসব।

 2 years ago 

প্রিয় মানুষের জন্মদিন মানে আনন্দঘন মুহূর্ত। আশা করি আপনার প্রিয় মানুষের জন্মদিন উপলক্ষে আপনিও বেশ আনন্দ উপভোগ করেছেন। খুব সুন্দর ভাবে আপনি আপনার প্রিয় মানুষের জন্মদিনের বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। যদিও ব্যস্ততার কারণে একসাথে দেখা হয় না তার পরেও দিনটা উদযাপন করতে পেরেছেন এতেই আশা করি ভালো আনন্দ হয়েছে আপনাদের।

 2 years ago 

যাক অবশেষে খুব সুন্দর একটি সময় কাটালেন প্রিয় মানুষের সাথে। সত্যি তো আপু চকলেট খেতে পছন্দ করেন তাই আপনি চকলেট দিয়ে উইশ করলেন। আসলে এই ছোটখাটো গিফট গুলো অনেক ভালো লাগে। যদিও এই জিনিসগুলা আহামরি কিছু নয় তারপরও ভালো লাগা কাজ করে। জন্মদিনের খুব সুন্দর একটি সময় অতিবাহিত করলেন আপুর সাথে। ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমে আপুর জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তবে দুজনকে একসাথে দেখতে পেলে আরো ভালো লাগতো। ঠিক বলেছেন ভাইয়া দাদার বাবার এই হঠাৎ মৃত্যু খুবই শোক দিয়েছে সবাইকে।বিশেষ করে দাদার পরিবারকে। আংকেলের জন্য অনেক অনেক দোয়া যেন পরপারে উনি ভালো থাকেন এটাই চাওয়া।যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রিয় মানুষের জন্মদিনের সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনাদের জন্য।

 2 years ago 

জাফরিন আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দুজনে ব্যস্ততার মাঝেও একসাথে হয়েছেন আর জন্মদিন পালন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপু চকলেট অনেক পছন্দ করে বুঝতে পারছি ভাইয়া। সত্যি ভাইয়া দাদার পরিবারের দুঃসংবাদে আমাদের সবারই মন খারাপ। তবুও সবকিছু মেনে নিতে হয়।

 2 years ago 

প্রিয় মানুষের জন্মদিনে খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন জেনে ভালো লাগলো। প্রিয় মানুষের পছন্দের চকলেট দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।কারন তিনি চকলেট ভীষণ পছন্দ করেন।আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো ভাইয়া।দুজন খুব ভালো থাকবেন এমনটা ই প্রত্যাশা করি।

 2 years ago 

প্রথমেই জাফরিন আপুকে উনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। জাফরিন আপুর জন্মদিনে দুজনে কিছু মুহূর্ত অতিবাহিত করেছিলেন দেখে খুব ভালো লাগলো। আপুর জন্মদিনে তো দেখছি অনেকগুলো চকলেট দিয়েছেন আপনি। আসলে প্রিয় মানুষ যেটা বেশি পছন্দ করে, তাকে তা উপহার দিলে সে একটু বেশি খুশি হয়। সবসময় এটাই দোয়া করি যেন আপু এরকম ভাবেই আনন্দে থাকতে পারে। এত সুন্দর একটা পোস্ট আজকে শেয়ার করলেন দেখে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

দেরি করে হলেও জাফরিন আপুকে তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রিয় মানুষের জন্মদিনের মুহূর্ত একেবারে আলাদা হয়। দুজনে এত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখে তো খুবই ভালো লেগেছে। জাফরিন আপুর পছন্দমত ওনাকে চকলেট গিফট দিয়েছেন শুনে খুব ভালো লাগলো। জাফরিন আপুর প্রত্যেকটা জন্মদিন যেন এরকম আনন্দ সহিত কাটে, আর আপনারা সব সময় যেন এভাবেই একসাথে থাকতে পারেন এরকমটাই দোয়া করি। সুন্দর মুহূর্তটি শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

প্রথমেই জাফরিন আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে এমনিতেই ভীষণ ভালো লাগে। তাছাড়া ভালোবাসার মানুষের বিশেষ দিনগুলোতে পাশে থাকতে পারলে অন্যরকম শান্তি লাগে। আপুকে দেখছি অনেকগুলো চকলেট গিফট করেছেন ভাই। সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন আপনারা। আপনারা দুজন যাতে সব সময়ই এভাবে হাসি খুশি থাকেন, সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি না বললেও আমরা কিন্তু ঠিকই বুঝতাম না ভাইয়া যে জাফর ভাইয়ের জন্মদিন ছিল। এত চকলেট খাওয়ালে কিন্তু মোটা হয়ে যাবে। পরে কিন্তু আর ওজন কমাতে পারবে না। সেজন্য কিছু চকলেট আমাদের কেউ পাঠিয়ে দিয়েন। যাই হোক ভাইয়া আপুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আপনাদের সুন্দর মুহূর্ত দেখে আসলেই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42