সব সুন্দর সুন্দর হয় না।
আজ - ১০ই ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
তবে কিছু করার নেই আমাদের হাত সব বাধা। পরিস্থিতি যেমনি হোক না কেন তা মেনে নিয়ে আমাদের সামনে চলতে হবে। পুরো সিস্টেমটা এমন হয়ে গিয়েছে যে আমরা দাম বাড়ার জন্য এক দলকে দোষারোপ করতে পারবো না। কারণ যারা উৎপাদন করছে তারা ও বেশি মূল্যের জিনিসপত্র কিনছে ফলে তাদের বিক্রি করতে হচ্ছে বেশি মূল্যের। ফলে এভাবে একটি চক্র আকারে এ দ্রব্যমূল্যটা বাড়ছে। তবে এটা সত্যি যে এই দ্রব্যমূলের অগ্রগতির ফলে শুধুমাত্র গুটিকয়েক মানুষ লাভবান হচ্ছে আর তা না হলে প্রত্যেকটা মানুষ এর ভুক্তভোগী।
যাই হোক, আজ বাজার থেকে অনেকদিন পর আমার পছন্দের একটি জিনিস এনেছি। সেই জিনিসটার নাম আর নাইবা বললাম। তবে জিনিসটি বাহিরে দিক দেখতে যতটা না সুন্দর খেতে ততটাই বাজে। খাওয়ার অযোগ্য ছিল। পুরো জিনিসটাই ফেলে দিতে হয়েছে। এই বিষয়টাতে আমি বেশ অবাক হয়েছি। বাইরের দিক কিভাবে এতটা সুন্দর হয় ভিতরে দিকটা এতটা বাজে হয় খেতে।
আর তাই আজ ভাবলাম আপনাদের সাথে আমার ব্যক্তিগত মতামতের আলোকে সৌন্দর্য বিষয়ক কিছু কথা বলি।
সব সুন্দর সুন্দর নয়। কিছু সুন্দরের আড়ালে লুকিয়ে থাকে ভয়ংকর অসুন্দর। যা কিছু দেখতে সুন্দর সেটাকে আমরা সুন্দর বলে সংজ্ঞায়িত করে থাকি। তবে প্রকৃত সুন্দর শুধুমাত্র দেখার সৌন্দর্য না। আসল সৌন্দর্যটা হচ্ছে ভেতরের সৌন্দর্য। যার ভেতরের দিকটা সুন্দর সে প্রকৃত সৌন্দর্যের অধিকারী। তবে আমরা অনেক ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে। যেটা জীবনের সব থেকে বড় বোকামি। যেকোন মানুষকে বিচার করতে হবে তার ভেতরের সৌন্দর্য দিকটা দিয়ে।
বাহ্যিক সৌন্দর্যের মোহে আমরা না পড়ে প্রকৃত সৌন্দর্যটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। একজন ব্যক্তির ভাষা ব্যবহার বা ব্যক্তিত্বের ওপর সৌন্দর্য অনেকটাই নির্ভর করে। তাই এই বিষয়গুলোর সৌন্দর্যের সব থেকে বেশি জরুরী ।আমরা যেমন নিজেকে সুন্দর রাখতে অনেক বেশি রূপচর্চায় ব্যস্ত ঠিক তেমনি ভিতরের সৌন্দর্যের জন্য খারাপ দিকগুলো বর্জন করাও প্রয়োজন। মিথ্যা, অন্যায় অত্যাচার, অহংকার, পরনিন্দা এই সকল বিষয় থেকে যত দূরে থাকা যায় ততোই মানুষের ভিতরের দিকটা সুন্দর থাকে। তাই যত সম্ভব এই সকল বিষয়গুলো থেকে এড়িয়ে চলা উত্তম। সর্বশেষ একটাই কথা বলতে চাই বাহিরের দিকটা দিয়ে ভেতরের দিকটা কখনোই যাচাই করবেন না।
যাইহোক, আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আরে ভাই কথায় তো বলে চক চক করিলে সোনা হয় না। আর বেশী সুন্দরের মাঝেই কিন্তু বেশী ভেজাল। আমরা তো সুন্দরের মুহে মুগ্ধ হয়ে অসুন্দর কে অবহেলা করে যাই সারা জীবন। কিন্তু আমরা একবারও ভাবি না যে যেখানে দেখিবে ছাইঁ, কুড়াইয়া দেখ ভাই পাইলেও পাইতে পারো মানিক ও রতন। তাই আমাদের উচিত বাহ্যিক চাকচিক্যের মোহে পাগল না হয়ে আসল রতন খুঁজে নেওয়া।
আপনার সাথে আমি পুরোপুরি সহমত ভাই, সব সুন্দর সুন্দর হয় না। তবে ভাই আপনি নাইবা কিনেছেন, এই নাইবা টা কি আমি জানিনা। তবে এর বর্ণনা শুনে আমার মাকাল ফলের কথা মনে হয়ে গেল। মাকাল ফলটি বাইরের দিক থেকে দেখলে যে কেউ এই ফলটি নিতে চাইবে। কিন্তু এর ভিতরটা খুবই জঘন্য। তবে ভাই নাইবা মাকাল ফল এসব ফল গুলোই কিন্তুু আমাদের বাস্তব শিক্ষা দিয়ে থাকে।
একদম ঠিক বলেছেন ভাইয়া একপক্ষের দোষ দেওয়া যাবেনা দ্রব্যমূল্যের দাম বাড়ার জন্য।কেননা যারা উৎপাদন করছেন তারাও বেশি ব্যয় করছেন।তবে কোনো জিনিসের দাম বেড়ে গেলে সেটা আর কমেনা কখনো।জি অবশ্যই বাহ্যিক সৌন্দর্যের উপর বিশ্বাস করলে ঠকতে হয়।আপনার পছন্দের জিনিসটি খাওয়ার অযোগ্য ছিল,জেনে খারাপ লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।