মেঘের ডাক।

in আমার বাংলা ব্লগ10 months ago

আজ- ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


ধুলোবালি ঘেরা এই শহরে যখন একটুখানি বৃষ্টি নেমে আসে তখন এই শহরের চিত্র যেন অনেকখানি বদলে যায়। আর বৃষ্টির সাথে সাথে প্রকৃতি ও নতুনভাবে সেজে ওঠে। বদলে যায় চারপাশের পরিবেশ। ময়লা পাতাগুলো ভিজে যায় বৃষ্টি পানিতে আর এতে সে পাতাগুলো যেন সবুজ থেকে আরও সবুজ হয়ে ওঠে। পাতার ফাঁকে ফাঁকে বৃষ্টির পানি জমে থাকে । আর বৃষ্টি শেষ হওয়ার পরেও যেন টুপ টুপ করে গাছের পাতা থেকে পানি পড়তে থাকে আর আর টাপুর টুপুর গাছের পাতা থেকে পড়তে সে পানিগুলোও যেন এক ধরনের সুরালো শব্দের মত মনে হয়। আর এই বৃষ্টি ভেজা দৃশ্য গুলো দেখে মন খারাপ যেন এক নিমিষেই দৌড়ে পালিয়ে যায়।

1000063510.jpg

আকাশ ঢেকে যায় মেঘের ছায়ায় আর বইতে থাকে হিমেল হাওয়া। তখন যেন মাটি থেকে এক গন্ধ ভেসে আসে। সে গন্ধ যেন হৃদয়ের গহীনে এক প্রশান্তির বার্তা নিয়ে আসে।

গাছের ডালের নিচে কিংবা বিল্ডিং এর কোন ছাদের কোণে অথবা টেনের চালে কোন এক কোণে পাখিরা গুটি সুটি মেরে আশ্রয় নেই। আর কিছু পাখি এই বৃষ্টির তালে তালে ছন্দে ছন্দে মেতে উঠে। ময়ূরপঙ্খীরা তাদের পালক মেলে নাচতে থাকে মনের আনন্দে। আর কিছু পাখি আধা ভিজে হয়ে উড়ে বেড়ায় এ ডাল থেকে ওই ডালে। বৃষ্টিভেজা এই দিনগুলোতে এই যেন এক আয়োজনের মেতে উঠে চার পাশটা।

1000063508.jpg

রাস্তা ঘাটে দূরে কোথাও কেউ হয়তো ছাতা হাতে পথ চলছে নিজস্ব গতিতে। আবার কেউ হয়তো কাক ভিজে হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি থামার অপেক্ষায়। আবার কেউ হয়তো বারান্দায় কিংবা ছাদে গিয়ে এ বৃষ্টি ভেজা দিনগুলোতে দারুন ভাবে উপভোগ করছে। একই শহরের একই বৃষ্টি কিন্তু এই বৃষ্টি অনুভূতিগুলো একেকজনের কাছে একেক রকম। বৃষ্টিভেজা প্রকৃতি যেন আমাদের মনে প্রাণে দারুণভাবে প্রশান্তি নিয়ে আসে।

1000063509.jpg

আজ সারাটা দিন বৃষ্টি দেখা না পেলেও কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি যেন আমার চিরচেনা সেই পূর্বের বৃষ্টি ভেজা দিনগুলো অনুভূতি মনে করিয়ে দিল। কর্মব্যস্ত জীবনে যদিও এখন আর আগের মতো সেভাবে বৃষ্টি দেখার সুযোগ হয় না। আর এখন বৃষ্টি দেখলে একটা বিরক্ত কাজ করে কেননা এই কাদা, পানি জমে যাওয়া, রাস্তা ঘাটের খারাপ অবস্থা, সবকিছু মিলিয়ে বৃষ্টিটা ভালো লাগেনা তবে আজ কেন জানি এ বৃষ্টিটাকে ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে উপলব্ধি করলাম। সত্যিই বৃষ্টি ভেজা প্রকৃতি যেন আমাদের শরীর শুধু নয় নিজেদের মন কেউও ভিজিয়ে দিয়ে যায়।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42