বেগুন ভর্তা রেসিপি।
আজ - ১২ই অগ্রহায়ণ |১৪৩০ বঙ্গাব্দ, | হেমন্ত কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল বেগুন ভর্তা বিষয়টা কিন্তু দারুন মানায় । যারা একটু বাঙালী আনা খাবার খেতে পছন্দ করে তাদের কাছে এ রকম ভর্তাজাতীয় আইটেমগুলো সাধারণত খুবই পছন্দের হয়। শীতকাল আসলে আমাদের বাসায় সব থেকে এই বেগুন ভর্তাটা বেশি তৈরি করা হয় । এবং এই বেগুন ভর্তাটা খেতে দুর্দান্ত । আপনারা একদিন চাইলে এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে রেসিপি দিকে যাওয়া যাক -
প্রয়োজনীয় উপকরণঃ
- পেঁয়াজ কুচি।
- মরিচ।
- লবণ।
- সরিষার তেল ।
- বেগুন ।
- টমেটো ।
- ধনিয়া পাতা ।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে বড় সাইজে একটি বেগুন নিয়ে নিব। এরপর বেগুনটিকে কেটে একটি তাওয়াতে বসিয়ে দিব সাথে একটি কাঁচা টমেটো ও দিয়ে দিব।
ধাপ-২ঃ
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ধাপ-৩ঃ
মাঝে ঢাকনা উঠিয়ে উল্টিয়ে দিব।
ধাপ-৪ঃ
দুই পাশ পুরোপুরি হয়ে গেলে বেগুন এবং টমেটো গুলোকে নামিয়ে নিব।
ধাপ-৫ঃ
এবার কাঁচা মরিচ ঢেলে নিব।
ধাপ-৬ঃ
এবার পেঁয়াজ ধনিয়া পাতা কুচি করে কেটে নিব।
ধাপ-৭ঃ
পেঁয়াজকুচি , কাঁচামরিচ লবণ সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপর পুড়িয়ে নেওয়া টমেটো ও বেগুনগুলোকে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব ।
ধাপ-৮ঃ
এরপর সরিষার তেল দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই বেগুনের ভর্তা।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
বেগুন ভর্তার ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি ভাইয়া।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।ভর্তা দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।আপনাকে ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অসাধারণ লোভনীয় রেসিপি।এই শীতে ভর্তা দিয়ে গরম ভাত পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া মুসকিল। আপনার লোভনীয় রেসিপি দেখে জিভে জল আসার মতো অবস্থা। বেগুন, পোড়া পোড়া কাঁচা মরিচ,টমোটো ধনে পাতা দিয়ে অসাধারণ সুন্দর ভর্তা বানিয়ে শেয়ার করেছেন আপনি।ধাপ গুলো খুব গুছিয়ে শেয়ার করেছেন।ধন্যবাদ লোভনীয় বেগুন ভর্তা রেসিপিটি শেয়ার করার জন্য।
বেগুন ভর্তা রেসিপি পেলে তো আর আমার কিছুই লাগে না সকালে। সকাল সকালে রুটির সাথে খেতে যে, কি দারুন লাগে বলে বোঝানো যাবে না। জি ভাইয়া শীতকাল আসলেই আমাদের বাসায় ও বেগুন ভর্তাটা বেশি করা হয়। সকালে খেতে তো দুর্দান্ত লাগে। আপনি আজকে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে এটাও তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন এবং আপনি অনেক সুন্দর ভাবে পর্যায়ে কর্মে আমাদের মাঝে এটি দেখিয়ে দিয়েছেন। এটা কিভাবে তৈরি করতে হয়। অনেক ভালো লাগলো আপনার এই বেগুনের ভর্তা রেসিপি টা দেখে। অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া
বেগুন ভর্তা আমাদের বাসার সবার খুবই পছন্দের। গতকাল রাতেই খেয়েছি।তবে আমরা পুরো বেগুনটা পুড়ে নেই আগুনে। আপনার তৈরি করা ভর্তা রেসিপি ইউনিক ছিল। গরম ভাতের সঙ্গে বেগুন ভর্তার তো তুলনাই হয় না। বেশ লোভনীয় লাগছে ভাইয়া ভর্তার রেসিপি টা।
ভাইয়া এত সুন্দর লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখেই লোভ লেগে গেল। এই শীতে গরম ভাতের সঙ্গে বেগুন ভর্তার কোন তুলনা নেই। বেগুন ভর্তা আমার অনেক প্রিয়। ভর্তায় যদি থাকে সঙ্গে ধনেপাতা তাহলে তো সাদে ভরপুর। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
বেগুনের রl ভর্তা রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপি পরিবেশন করলেন। আসলে ঝাল ঝাল এই ভর্তা রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে।
আমার কিন্তু দারুন লাগে এমন করে বানানো বেগুন ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে। এই যেমন এখনই তো খেতে মন চাইছে। কি যে করি এখন। আপনি তো দেখছি বেশ সুন্দর করে বেগুন ভর্তার প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রেসিপিটি কিন্তু দারুন ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই শীতকাল আসলে এই ধরনের ঝাল ঝাল বেগুন ভর্তার রেসিপি একদম পারফেক্ট । গরম ভাতের সাথে আমার কাছে যেকোনো ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। দারুন রেসিপি করেছেন দেখছি খুবই পছন্দ হলো। গরম গরম যে কোন ভর্তা খেতে সবার কাছে অনেক ভালো লাগে।
সকালে বেগুন ভর্তা দিয়ে গরম ভাতের তুলনায় কিন্তু হয় না। তবে আমাদের বাড়িতে সাধারণত বেগুন সিদ্ধ করে ভর্তা করে। কিন্তু আপনারা তাওয়ার উপর দিয়ে পুড়িয়ে নিয়ে ভর্তা করেন। সেজন্য অবশ্য আলাদা একটা রঙ এসেছে বেগুন ভর্তটাই। বেগুন ভর্তাটা বেশ দারুণ তৈরি করেছেন ভাই। দেখেই লোভনীয় লাগছে। চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।