বট গাছের ছায়ার মতই ওই মানুষটা..

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ- ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



Cover-Birthday3.jpg

কেমন আছেন আপনারা? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কয়টা দিন কেমন যেন উৎসব উৎসব লাগছে আমার কাছে । কমিউনিটিটা যেন নতুন আমেজে মেতে উঠেছে । প্রথমে দাদা-বৌদি অ্যানিভার্সারি এরপর আজ দাদার বার্থডে সব মিলিয়ে এই দুইটি দিন আমাদের জন্য খুবই স্পেশাল এবং এই স্পেশাল দিনটিকে কেন্দ্র করে কমিউনিটিটা উৎসব মুখর হয়ে উঠেছে ।

আসলে আমাদের কমিউনিটিটাতে একেক সময় একেক আয়োজনে মেতে ওঠে। তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ভার্চুয়াল লাইফে যে মানুষ এতটা আনন্দ করতে পারে তা আমাদের না দেখলে হয়তো ধারণাই থাকতো না। এই ভার্চুয়াল লাইফটাতে ও আমরা যৌথ একটা পরিবারের মত হয়ে গিয়েছি । সবাই সবাইকে জানি, সবাই সবাইকে চিনে অথচ দেখুন আমাদের কারো কিন্তু কখনো দেখা হয়নি। তারপরও যেন সবার মুখগুলো পরিচিত।

আমাদের এই কমিউনিটি এতগুলো সদস্যের সবাই যদি কখনো একসাথে হওয়ার সুযোগ থাকে তাহলে ব্যাপারটা কিন্তু বেশ মজার হবে। অন্যরকম কিছু তৈরি হবে তখন।

রেসিপি কনটেস্ট গুলোতে মাঝে মাঝে আপনারা এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করেন যাতে দেখে সত্যি মনে হয় ইস! যদি একটু গিয়ে দেখতে পারতাম । তাছাড়া সুন্দর সুন্দর ডাই কিংবা বিভিন্ন অ্যাক্টিভিটিসে আপনাদের পারফরম্যান্স সত্যিই মনমুগ্ধকর।

কমিউনিটির বয়স প্রায় অনেকগুলো দিন হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সময়গুলো খুবই কম। চোখের নিমিষে যেন পার হয়ে গিয়েছে সময় গুলো। সামনে সময় গুলো এভাবে পার হয়ে যাবে। কাজের মাধ্যমে ও যে একটা আনন্দ পাওয়া যায় এখানে না আসলে বোঝা যায় না। আমাদের প্রতিদিন একটি পোস্ট লিখতে হয়, আর এটা আমাদের যতই বিরক্ত লাগুক না কেন অনেক সময় কিন্তু নিজে অনুভূতিগুলো পোস্টের মাধ্যমে লিখতে পারাটাতে ও অনেক ভালো লাগা কাজ করে। আমি অন্তত এই কাজটি করি। আমার ভালো লাগা , খারাপ লাগার বেশিরভাগ অনুভূতিগুলো কিন্তু আমি পোস্টের মাধ্যমে তুলে ধরি।

সত্যি বলতে আমি সামাজিক মাধ্যমগুলোতে খুব বেশি একটিভ না। আমার অনেকটা সময় এখানে কাটে। তবে ইদানিং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ফলে কিছুটা এদিক সেদিক হয়ে গিয়েছে তারপর ও আমি আমার কমিউনিটি টাকে অনেকটা মিস করি।

কমিউনিটির যাত্রাটা শুরু হয়েছে একমাত্র দাদার ইচ্ছাতেই। তিনি তিলে তিলে এই কমিউনিটিটাকে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন। এ মানুষটা সত্যিই একটা বট গাছের মতো আমাদের প্রত্যেকের কাছে। তিনি যদি না চাইতেন তাহলে আমাদের এতটা ভালো থাকা হয়তো কখনোই হতো না। আজ এই মানুষটা জীবনের বিশেষ একটি দিন। তাই দোয়া করি মানুষটা যেন জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারে, এবং সকলের পাশে দাঁড়াতে পারে। তার দীর্ঘায়ু কামনা করছি। তার জীবনে যেন কোন কোন দুঃখই যেন ছুঁতে না পারে। সারা জীবন তিনি যেন এভাবে হাসিখুশি, এবং চিরকুমার থাকে পারে, হি হি। কারণ আমাদের দাদা একজন প্রেমিক পুরুষ। বয়স বাড়লেও যেন তার জীবনে প্রেম না কমে। সর্বশেষ "হ্যাপি বার্থডে টু ইউ দাদা "।

যাইহোক আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কোন আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সত্যি বলেছেন ভাই আমাদের শ্রদ্ধেয় প্রাণপ্রিয় দাদা বটগাছের ছায়ার মতোই আমাদের মাথার উপরে রয়েছে। দাদার জন্মদিনের তাতে তো অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার বাংলা ব্লগে এভাবে সব সময় দাদাকে আমরা পাশে চাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই আমরা ভার্চুয়ালি অনেক আনন্দ করি। কখনো যদি আমাদের কমিউনিটির সবার গেট টুগেদার হয়, তাহলে ব্যাপারটা যে কেমন হবে, সেটা ভাবতেই মনটা আনন্দে ভরে উঠে। অবশ্যই আমাদের দাদা আমাদের সবার মাথার উপর বটগাছের মতো ছায়া দিয়ে যাচ্ছে। পরপর এমন স্পেশাল দুটি দিন এবং সেই উপলক্ষে আমরা বেশ মজা করবো আগামীকাল স্পেশাল হ্যাংআউট প্রোগ্রামে। যাইহোক দাদা এবং উনার পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কালকে দাদা এবং বৌদির অ্যানিভার্সারি ছিল। ৷ আসলে আজকে দাদার বার্থডে। কমিউনিটিতে খুব সুন্দর সময় পার হচ্ছে।
আর তাছাড়া দাদা আমাদের পাশে বটগাছের ছায়া মতোই দাঁড়িয়ে আছে। দাদার কারণে আমার বাংলা ব্লগ এর মত সুন্দর একটি কমিউনিটির সুন্দর একটি পরিবেশ পেলাম।

দাদাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 💐

 3 years ago 

প্রথমেই দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।আগামী দিনগুলো সুন্দর হয়ে উঠুক দাদার।দাদার গুণের বর্ণনা শেষ করা সম্ভব না।তিনি অত্যন্ত ভালো একজন মানুষ,যেটা এতদিনে বুঝতে পেরেছি।ভালো লাগলো আপনার লেখাটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রথমে আমাদের প্রিয় দাদার জন্মদিনে অনেক শুভেচ্ছা। আসলে ভাই আপনি ঠিক কথাই বলেছেন দাদা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছে। দাদার জন্য এত সুন্দর আমার বাংলা ব্লগ কমিউনিটি পেয়েছি এজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি। দাদা ও দাদার পরিবারের জন্য দীর্ঘায়ু কামনা করছি। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমি এইটা মাঝে মাঝেই চিন্তা করি। আমরা কমিউনিটির সবাই যদি একসঙ্গে হতে পারতাম। আমরা কেউ কাউকে চিনি না কেউ কাউকে জানি অথচ আমাদের মধ্যে কতটা মিল রয়েছে সেটা বলে বোঝাবার না। কোন একটা উপলক্ষ পেলে সবাই মেতে উঠে। যেমনটা সবাই আজ মেতে উঠেছ দাদার জন্মদিন নিয়ে। দাদা কে জন্মদিনের শুভেচ্ছা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এমন সুন্দর একটা বটগাছের ছায়া আমাদের মাথার উপর রয়েছে বলেই আমরা এত সুন্দর ভাবে এই প্লাটফর্মে কাজ করতে পারছি। দাদা যেভাবে আমাদের সকলকে নিয়ে একটা সুন্দর পরিবার তৈরি করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। প্রিয় দাদার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন।

 3 years ago (edited)

যতই দাদা কে নিয়ে পোস্ট গুলো পড়ছি ততই যেন আনন্দিত হয়ে উঠছি। আর আনন্দ পাবো নাই বা কেন সত্যিই যে দাদা বটগাছের মত করে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। দাদার হাতের পরশে যেন আমরা দিনে দিনে জমে ধরা লোহা থেকে বেড়িয়ে এসে নিজেদের কে মজবুত করে গড়ে তুলতে সক্ষম হয়েছি। শ্রদ্ধা জানাই সম্মনিত ফাউন্ডার দাদা কে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60529.37
USDT 1.00
ETH 1546.19
SBD 0.47