achievement-1 :- introduction my self

in Newcomers' Community3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্লাটফরমে প্রথম আমি আপনাদের সামনে আসলাম। আশা করি আপনারা সবাই বিভিন্ন বিষয়ে আমাকে সাহায্য সহযোগীতা করবেন।এখন আমি আপনাদের মাঝে আমার পরিচয় পর্ব তুলে ধরতে চাই।

IMG20230324144251.jpg

পরিচয় পর্ব : শুরুতেই আমি আমার পরিচয় দিতে চাই।আমি মো:মশিউর রহমান। বর্তমানে আমি টিএমএসএস ইনস্টিটিউট অব সাইন্স এন্ড আইসিটি তে সিভিল ডিপার্টমেন্ট এ ৭ম সেমিস্টারে পড়াশোনা করতেছি। আমি কলেজের হোস্টেল এ থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার বাসা নয়মাইল, শাজাহানপুর, বগুড়া। ওখানেই আমার জন্মস্থান এবং এটাই আমার স্থায়ী ঠিকানা।

পরিবার সম্পর্কে কিছু তথ্য : আমার পরিবারে সদস্য ৪ জন। আমি, আব্বু,আম্মু এবং আমার আদরের একটা ছোট ভাই মিলেই আমাদের সুখের পরিবার। আমার পিতার নাম : মো: শাহ আলম এবং মাতা মোছা: মোর্শেদ বেগম।আমার ছোট ভাইয়ের নাম মো: সাকিব আল হাসান (মারুফ)। আমাদের সাথে আমার দাদু,দাদি ও থাকে। আমি আমার দাদা-দাদিকেও অনেক ভালোবাসি। আমি পরিবারের বড়ো ছেলে সেহেতু সবাই একটু আদর বেশিই করে। আমি এমন পরিবার পেয়ে সত্যি নিজেকে অনেক গর্ববোধ করি।বর্তমান এখন পর্যন্ত আমি সিঙ্গেল ই আছি। রিলেশন করার ইচ্ছে আছে কিন্তু এখনও সেইভাবে কাউকে পছন্দ হয় নি।

Picsart_23-01-18_19-12-21-015.jpg

নিজের ইচ্ছা : মানুষের সবার জীবনে কোন না কোন ইচ্ছে থাকেই। আমারও ইচ্ছে আছে। আমার ইচ্ছে হলো ডিপ্লোমা শেষ করে একটা সুন্দর সরকারি চাকুরি করার। যার মাধ্যমে আমি আমার জীবনের সকল অপূর্ণ ইচ্ছে গুলো পূরণ করতে পারবাে।আমার জীবনকে গুছিয়ে নিতে পারবো। মানুষের ইচ্ছে বা স্বপ্নের কখন শেষ থাকে না। মানুষ তার স্বপ্ন নিয়েই বেঁচে থাকে।কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না তা পূরণ ও করতে হবে।

অবসর সময় : অবসর সময়ে আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে। দেশ - বিদেশ ঘোরার আমার খুব ইচ্ছে। তাছাড়া অবসর সময়ে বিভিন্ন ধরনের গল্পের বই পড়তেও ভালো লাগে।তাছাড়া অবসর সময়ে পরিবারে সবার সাথে গল্প করার মজাই অন্য রকম।আমার বিভিন্ন ধরনের পছন্দের খাবার আছে যেগুলো অবসর সময়ে আম্মু রান্না করে আর মজা করে আমরা সকলে তা খাই।

sketch1639831355835.jpg

নিজের লক্ষ্য : আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। সেহেতু আমার জীবন ব্যবস্থা অন্যদের চেয়ে একটু ভিন্ন রকম। মানুষের অনেক ইচ্ছা বা চাওয়া থাকে যা টাকার অভাবে অপূর্ণই থেকে যাই।আমি জীবনে এমন পর্যায়ে যেতে চাই যেখানে সমস্ত অপূর্ন ইচ্ছে গুলো পূরণ করা সম্ভব হবে। আমার পরিবারে সকল ধরনের সমস্যা, অপূর্ণ ইচ্ছে গুলো পূরণ করতে চাই এবং আমি বিশ্বাস করি যা আমাকে দ্বারা সম্ভব। মানুষ চাইলে করতে পারে না এমন কোন কাজ নেই। জীবনের প্রতিটা পর্যায়ে আমি সফল হতে চাই। আমার জীবনের প্রধান লক্ষ্যই হলো সামনের দিকে এগিয়ে যাওয়া।যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান সেহেতু লোকজন কিছু কটু কথা বলবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি এগুলো সবকিছু এড়িয়ে চলি।আমি জানি স্বপ্ন পুরন করা অনেক কঠিন, কিন্তু আমি সর্বোচ্চ চেস্টা করব।

আমি এই প্লাটফর্ম সম্পর্কে জানতে পেরেছি আমার বন্ধুর কাছ থেকে তার ইউজার নেম হচ্ছে @jakaria121। যতটুকু ধারণা নেওয়ার আমি বন্ধুর কাছ থেকে নিচ্ছি। আশা করি সমস্ত গাইডলাইন আপনাদের সকলের কাছ থেকে পাব এবং সমস্ত নিয়মকানুন মেনে আপনাদের সাথে বহুদূর অগ্রসর হতে পারব।

My Facebook profile link:https://www.facebook.com/profile.php?id=100076759776675

TQ.png

DeviceName
AndroidOppo A31
Camera16M Dual camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@mjmoshiur
Sort:  
Loading...
 3 years ago 

Welcome to this platform.

 3 years ago 

Thanks vaiya

 3 years ago 

প্রথমেই আপনাকে আমাদের স্টিমিট পরিবারের একজন সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছি। আপনার পরিচয় মূলক পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। এই পোষ্টের মাধ্যমে আপনার ভবিষ্যত পরিকল্পনা, অবসর সময় কিভাবে কাটান আরো ইত্যাদি বিষয়াদি জানতে পারলাম। যা আমার কাছে অনেক ভালো লেগেছে।

আশা করছি আপনার acivement -1 তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যাবে। আর আপনি আপনার সৃজনশীলতা আমাদের মাঝে উপস্থাপন করতে থাকুন। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া🥰

 3 years ago 

সুন্দর একটি প্ল্যাটফর্মে তোমাকে স্বাগতম জানাই @mjmoshiur। আশা করি তুমি তোমার সৃজনশীল লেখা আমাদের মাঝে উপস্থাপন করবে আরো উপস্থাপন করবে তোমার ফটোগ্রাফি ভালোলাগা বিষয়গুলো।

সঠিকভাবে সততার সাথে সঠিক নিয়ম অনুসরণ করে বহুদূর অগ্রসর হওয়ার লক্ষ নিয়ে কাজ করতে থাকো আশা করি সফল হবে। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য।


This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @ripon0630

 3 years ago 

Thank you

Greetings,

Welcome to the steemit platform.Thank you for completing the Achievement-1 task. Hope you feel comfortable and enjoyable sharing here. Please continue to the Achievement 2 task. Here I will send the guide:


Achievement 2 Task


  • Be Active,Be Original.
  • Say no to Plagiarism
  • Power up at least 50% Steem from your weekly payout.
  • Curate other user's post.
  • Participate All latest projects from @steemitblog .
  • Be a member of Club5050/Club75/Club100

rate 3

Feel free to contact me if you need any help.

Thank You
Ripon

 3 years ago 

https://steemit.com/hive-172186/@confydarl/achievement-1-my-introduction-post-to-steemit-by-confydarl

Please sir no one has attended to me and my post has expired. what do I do?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41