আশা
যা কিছু হারিয়েছো পাবেনা ফিরে
যা কিছু পাওয়ার সবই আছে তোমার নীড়ে,
বিধাতার দান সেতো ফুরাবার নয়
তবে কেন করো বারে বারে হারাবার ভয়?
ধরনীতে যা আছে সবই তো তোমার
শুধু প্রয়োজন আশাটুকু পাবার।
নিরাশ হৃদয় কভু পায়না কিছু
হৃদয়কে বড় কর পাবে সব কিছু।