অনলাইন ও অফলাইন কাজের মধ্যে একটু পার্থক্য খুজে বের করে, সিদ্ধান্ত নেই, ভবিষ্যত কোন দিকে ভালো।
১. সময়ঃ
আপনি যদি একজন চাকুরী জীবী ব্যক্তিকে দেখেন,তাহলেই বুঝতে পারবেন, চাকুরি জীবী মানেই সকাল ৮ টা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত তার কাজ থাকে।
অপরদিকে একজন অনলাইনে কাজ করা ব্যক্তিকে দেখেন,তারা কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, যখন মনে চাচ্ছে তখন তিনি কাজ করতে পারছেন।
২. কাজের চাপঃ
আপনি যদি একজন চাকুরি জীবী হন,তাহলে আপনার কাজের পরিমান অবশ্যই আপনার উপর আপনার স্যার চাপিয়ে দেবে, আর সেই কাজটা আপনাকে সময়মতই শেষ করতে হবে, যদি করতে পারেন,তাহলে ভাল,আর না করতে পারলে তো বুঝতেই পারছেন।
অপরদিকে আপনি যদি অনলাইনে কাজ করেন,তাহলে সবকিছুই হবে আপনার ইচ্ছায়।
৩. স্বাধীনতাঃ
আপনি যদি চাকরিজীবী হন,তাহলে স্বাধীনতা বলে কিছুই নাই। সবকিছুই হবে আপনার অফিসের নিয়ম মেনে। আপনার বাড়িতে একটা সমস্যা হয়েছে? চাইলেই আপনি বাড়ি যেতে পারবেন না।
অপরদিকে আপনি যদি অনলাইনে কাজ করেন,তাহলে আপনি পুরাই স্বাধীন। আপনি কোথাও ঘুরতে যাবেন? কোনো সমস্যা নাই। ল্যাপটপ টা সাথে নিয়ে বের হলেন, ঘুরলেন নিজের ইচ্ছামত। সাথে আপনার অনলাইন কাজও হলো সময়মত।
৪. পরিবারকে সময় দেয়াঃ
আপনি যদি একজন চাকরিজীবী কে দেখেন,তাহলে বুঝতে পারবেন খুব সহজেই। পরিবারকে তারা খুব কম সময় দিতে পারে।
অপরদিকে আপনি একজন অনলাইনে কাজ করা ব্যক্তিকে দেখেন,তাহলে বুজতে পারবেন যে,তারা পুরোটা সময়ই যেনো পরিবারের জন্য।
৫. পারিশ্রমিকঃ
আপনি যদি চাকরিজীবী হন,তাহলে আপনার পারিশ্রমিক থাকবে নির্দিষ্ট।
অপরদিকে একজন অনলাইনে কাজ করা ব্যক্তির পারিশ্রমিক হবে তার কাজের সমান, সে যত কাজ করবে,তার পারিশ্রমিক ততই বেশি হবে।
প্রতিদিন এ রকম হাজারটা তফাৎ পাবেন অনলাইন আর অফলাইন কাজের মধ্যে।
সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে,আপনার ভবিষ্যৎ কোন দিকে ভালো।
তবে অনলাইনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে জানতে হবে,সেটা সম্পর্কে জ্ঞান আর্জন করতে হবে।প্রয়োজনে সেটা নিয়ে ছোটখাটো একটা গবেষণা করতে হবে। তাহলেই অনলাইনে আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন।
[collected]
Congratulations @mdraju! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPTo support your work, I also upvoted your post!
Do not miss the last post from @steemitboard: