বিনা মূল্যের এ দলকেই ভয় পাবে রিয়াল-বার্সা!

in #sports9 years ago

14.jpg

কখনো শোনা যাচ্ছে, ‘বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন মেসি’। পরদিনই শিরোনাম হচ্ছে, ‘নতুন চুক্তি এখনো করেননি মেসি’। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে এমন কথাবার্তা চলছে প্রায় দেড় বছর। এমনটা চললে পরের মৌসুমে মুফতেই চলে যেতে পারবেন অন্য কোনো ক্লাবে। মজার ব্যাপার, শুধু লিওনেল মেসি নন এভাবে মুফতে পাওয়া খেলোয়াড় নিয়েই গড়ে ফেলা যাবে অসাধারণ এক দল!

কোনো এক অদ্ভুত কারণে ২০১৮ সালেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে—এমন খেলোয়াড়ের সংখ্যা বাজারে কম নয়। মেসির কথা তো আগেই বলা হলো। কৈশোর থেকে যে ক্লাবে খেলছেন, সেই বার্সার সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি মেসি। বার্সেলোনার পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও মেসি এ নিয়ে নীরব ছিলেন সব সময়। এর মাঝেই চলে আসছে জানুয়ারি মাস। ২০১৮ সালের প্রথম দিন থেকে চাইলেই অন্য যেকোনো দলের সঙ্গে কথা বলতে পারবেন মেসি। অর্থাৎ ছয় মাস আগেই ম্যানচেস্টার সিটি কিংবা মেসিকে অনেক দিন ধরেই পেতে চায় এমন ক্লাবগুলো হুমড়ি খেয়ে পড়তে পারবে।

15.jpg

মেসি একা নন। তাঁর সঙ্গী হতে পারেন অ্যালেক্সিজ সানচেজ ও মেসুত ওজিলও। আক্রমণে এই তিনজনকে নেওয়ার পর মধ্যমাঠেও বিশ্বমানের তিনজন খেলোয়াড়কে মুফতে পাওয়া যাবে। শালকে-০৪ এর সঙ্গে চুক্তি সই করবেন না জানিয়ে দিয়েছেন লিওন গোরেৎসকা। এই মিডফিল্ডারের দিকে নজর দিয়েছে বার্সেলোনাসহ ইউরোপের বড় বড় সব ক্লাব। বিনা মূল্যেই পাওয়া যেতে পারে বার্সার আরেক টার্গেট আন্দের হেরেরাকে। এ দুজনের সঙ্গী হতে পারবেন লিভারপুলে মন বসাতে না পারা এমরে চান।
এ দলের রক্ষণও ঈর্ষা জাগানিয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের হুয়ানফ্রান আর ম্যানচেস্টার ইউনাইটেডের ব্লাইন্ড থাকবেন ফুলব্যাক হিসেবে। আর সেন্টারব্যাকে জুভেন্টাসের কিয়েলিনি ও ইন্টার মিলানের মিরান্ডা। আর গোলবারে দাঁড়াতে পারে অ্যাথলেটিক বিলবাওর কেপা। রিয়াল মাদ্রিদ যাকে নিজেদের পরবর্তী লক্ষ্য বানিয়েছে।
এ তো গেল মূল একাদশ। এ দলের বেঞ্চে থাকবেন দুই কিংবদন্তি গোলরক্ষক বুফন ও ক্যাসিয়াস। রক্ষণে লুক শ ও ডি ভ্রিজ। মধ্যমাঠে মুতিনহো, উইলশেয়ার, ফার্নান্দিনহো, মোত্তা ও মাতা। আর আক্রমণে যাঁরা বসে থাকবেন সেদিকে তাকালে তো ঈর্ষা হতে বাধ্য! কে নেই সেখানে? ফার্নান্দো তোরেস, রিবেরি, রোবেন, ইব্রাহিমোভিচ ও বালোতেল্লি সবাই পরের মৌসুমে মুক্ত!

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63435.26
ETH 1684.80
USDT 1.00
SBD 0.41