ধর্ষণের দায়ে ব্রাজিলিয়ান ফুটবলারের কারাদণ্ড

in #photographer9 years ago

২০১৩ সালে মিলানে এক নারীকে ধর্ষণের অভিযোগে ব্রাজিল জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে ইতালির একটি আদালত। একই ঘটনায় রবিনহোসহ আরো চারজন দোষী প্রমাণিত হয়েছেন। তবে রায়ের সঙ্গে নিজের পক্ষে রবিনহোকে আপিল করার সুযোগ দিয়েছেন আদালত। ফলে এখনই জেলে যেতে হচ্ছে না রবিনহোকে। তবে আপিলের পর সাজা মওকুফ না হলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের দিকে মিলানের নাইটক্লাবে ২২ বছর বয়সী আলবেনিয়ান নারী গণধর্ষণের শিকার হয়। ধর্ষণে জড়িতদের মধ্যে ব্রাজিল ফুটবলার রবিনহোসহ মোট ছয় ব্রাজিলিয়ানের জড়িত থাকার প্রমাণ পায় দেশটির আদালত।

এর আগেও এমন ঘটনার শিরোনাম হয়েছেন রবিনহো। ২০০৯ সালে ম্যানচেস্টার সিটিতে খেলার সময় তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠেছিল। পরে অবশ্য জামিনে মুক্তি মিলেছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। বর্তমানে ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো মিনিয়েরোর হয়ে খেলছেন রবিনহো।

২০০৩ সালে ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে জড়ান রবিনহো। এরপর থেকে ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করেছেন এই ফরোয়ার্ড। খেলেছেন সান্তোস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলানের মতো নামকরা ক্লাবে

Sort:  

Congratulations @mdarifk10! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes
Award for the number of comments received
Award for the number of posts published

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60785.45
ETH 1557.47
USDT 1.00
SBD 0.47