রেসিপি-পাবদা মাছের ভুনা||
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে পাবদা মাছের ভুনার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে।
পাবদা মাছের ভুনা
পাবদা খেতে আমার ভীষণ ভালো লাগে।এমন কেউ নেই যে পাবদা মাছ খেতে পছন্দ করে না।কম বেশি সকলের পাবদা মাছ ভালোবাসে।পাবদা মাছ ছোট বাচ্চারা খেতে খুবই ভালোবসে।পাবদা মাছের ভুনা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।পাবদা মাছ ভুনা কিংবা ভাজা খেতেও খুবই ভালো লাগে।আজকে আমি পাবদা মাছের ভুনার রেসিপিটি তৈরি করেছি।পাবদা মাছের ভুনা খেতে আমার অনেক ভালো লাগে। চলুন এবার দেখে নেওয়া যাক পাবদা মাছের ভুনা কিভাবে তৈরি করেছি
প্রয়োজনীয় উপকরণ:
| ক্রমিক নং | নাম | পরিমান |
|---|---|---|
| ১ | পাবদা মাছ | ৪ পিচ |
| ২ | পেঁয়াজ কুঁচি | ১/২ কাপ |
| ৩ | লবণ | পরিমাণ মতো |
| ৪ | টমেটো কুঁচি | ২টি |
| ৫ | মরিচের গুঁড়া | ১/২ টেবিল চামচ |
| ৬ | হলুদের গুঁড়া | ১/২ টেবিল চামচ |
| ৭ | রসুন বাটা | ১ চা চামুচ |
| ৮ | জিরা বাটা | ১ চামুচ |
| ৯ | কাঁচামরিচ কুঁচি | ৩টি |
| ১০ | সোয়াবিন তেল | ৪ টেবিল চামুচ |
পাবদা মাছ ভুনার ধাপ সমূহ:
ধাপ-১
প্রথমে একটি কড়াই নিব।এরপর মাছগুলো কড়াইতে দিব।
ধাপ-২
এরপর পেঁয়াজ কুঁচি দিব।
ধাপ-৩
এরপর টমেটো কুঁচি গুলো দিয়ে দিব। এরপর কাঁচামরিচ কুঁচি গুলো দিয়ে দিব।
ধাপ-৪
এরপর রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিব।
ধাপ-৫
এরপর মরিচের গুঁড়া,হলুদের গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে দিব।।
ধাপ-৬
এরপর তেল ঢেলে দিব।এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব।
ধাপ-৭
মাখানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে দিব।
ধাপ-৮
এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব।
ধাপ-৯
এরপর ঢাকনা খুলে চামুচের সাহায্যে নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায়।এরপর কিছুক্ষণ হালকা আঁচে রেখে দিব।
শেষ ধাপ
যখন তেল উপরে উঠে আসবে তখন পাবদা মাছের ভুনা তৈরি হয়ে যাবে।তখন চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করে নিব।
উপস্থাপনা:
পাবদা মাছের ভুনা রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে পাবদা মাছের ভুনা করে খেলে ভীষণ ভালো লাগে।পাবদা মাছের ভুনা খেতে সকলেই ভীষণ পছন্দ করে।এভাবে পাবদা মাছের ভুনা করে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে।পাবদা মাছের ভুনার রেসিপিটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।
পাবদা মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে পাবদা মাছ ভুনা রেসিপি করেছেন। তবে এই রেসিপির মধ্যে টমেটো এবং মরিচ একটু বাড়িয়ে দিলে খেতে খুব মজা লাগে। আর আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। যদিও অনেকেই ঝাল বেশি খেতে পছন্দ করে না। খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।পাবদা মাছ কাঁচা মরিচ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে।ঠিক বলেছেন আপু একটু ঝাল ঝাল করে মাছ রান্না করলে খেতে দুর্দান্ত লাগে।
পাবদা মাছের ভুনা রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন ও বানিয়েছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
পাবদা মাছের ভুনা খেতে অনেক মজার ছিল।পাবদা মাছের ভুনার রেসিপিটি তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত।
পাবদা মাছ আমার বেশ প্রিয়। আপনি খুব সু্দর করে পাবদা মাছের ভূনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এমন সুন্দর করে পাবদা মাছের ভূনা খেলে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
পাবদা মাছ সকলেই অনেক পছন্দ করে।এই মাছ গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে।এই মাছ বাচ্চারাও খেতে ভালোবাসে।
পাবদা মাছের নাম শুনেই জিভে জল এসেছে। সত্যি বলতে পাবদা মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর।
আপনি বেশ চমৎকার ভাবে পাবদা মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। আর এটা নিঃসন্দেহে খেতে বেশ সুস্বাদু হবে। সবশেষে আপনার পরিবেশন অনেক সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু চমৎকার রেসিপি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
পাবদা মাছের নাম শুনলেই মনটা ভালো হয়ে যায় আর রান্না হলে তো কোনো কোথায় নাই। এইভাবে পাবদা মাছ ভুনা করলে খেতে দুর্দান্ত লাগে।
পাবদা মাছের ভুনা বেশ আমার ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে এই মাছ খেতে অনেক ভালো লাগে এবং ভীষণ স্বাদ অনুভব করি। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।গরম ভাতের সঙ্গে পাবদা খেতে সত্যি লোভনীয় লাগে। পাবদা মাছের স্বাদ অন্য মাছের থেকে অতুলনীয়।
পাবদা মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, আমি আগে পাবদা মাছ খুবই পছন্দ করতাম কিন্তু বর্তমান সময়ে কেন জানি পাবদা মাছ খুব একটা খেতে ইচ্ছে করেনা। তবে এটা সত্য যে পাবদা মাছের সাথে গরম ভাত খেতে আসলেই অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার এই পাবদা মাছের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল ভুনা ভুনা করে রান্না করলে সুস্বাদুই লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
পাবদা মাছ ভালোলাগার একটি মাছ।যে মাছ খেতে পছন্দ করেনা সেও এই মাছ রান্না করলে খায়।এই মাছ এইভাবে ভুনা করলে তৃপ্তি করে ভাত খাওয়া যায়।
পাবদা মাছের মজাদার ভুনা রেসিপি শেয়ার করেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে আপু নিশ্চয়ই খেতেও অনেক মজা হয়েছিল। পেঁয়াজ কুচি আর টমেটোর সমন্বয়ে লোভনীয় পাবদা মাছের ভুনা রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
পাবদা মাছের ভুনা খেতে অনেক মজার ছিল।পেয়াজ কুচি আর টমেটো দিয়ে পাবদা মাছ বেশ ভালো লেগেছিল।টমেটো দেওয়ার জন্য এর স্বাদ দ্বিগুণ পরিমানে বেড়ে যায়।
পাবদা মাছ আমার ও খুব প্রিয়।
টমেটো দিয়ে মজাদার ভাবে রেসিপি প্রস্তুত করেছেন ।রেসিপি প্রস্তুত প্রণালী এবং ফটোগ্রাফি দেখেই তো জিভে জল চলে এলো।
নিশ্চয়ই রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয়েছিল।
পাবদা মাছ আমার খুবই প্রিয় একটি মাছ।পাবদা মাছ ভাজা কিংবা ভুনা খেতে অনেক ভালো লাগে।টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলেই ভালো লাগে।
পাবদা মাছের ভুনা রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। আর পাবদা মাছ আমার অত্যন্ত পছন্দের একটি মাছ। আপনি অত্যন্ত চমৎকার প্রক্রিয়ার মধ্য দিয়ে পাবদা মাছের ভুনা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। পাবদা মাছের ভুনা রেসিপি তৈরিতে টমেটো দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পাবদা মাছের ভুনা খেতে অনেক সুস্বাদু হয়েছিল।পাবদা মাছ খেতে আমি অনেক পছন্দ করি।আমার কাছে অনেক ভালো লাগে পাবদা মাছের ভুনা।
পাবদা মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এভাবে টমেটো দিয়ে ভুনা করলে তো কথাই নেই। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
পাবদা মাছ টমেটো দিয়ে এইভাবে মাখিয়ে রান্না করলেও খেতে অনেক সুস্বাদু হয়।ভাতের সঙ্গে মাছের টমেটো মাখিয়ে খেলে ভীষণ ভালো লাগে।