রেসিপি-সবজি দিয়ে টেংরা মাছের মজাদার রেসিপি||
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন সদস্য।আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে সবজি দিয়ে টেংরা মাছের মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো কি লাগবে।
সবজি দিয়ে টেংরা মাছের মজাদার রেসিপি
মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি।যে কোন ধরনের মাছ খেতে আমার খুবই ভালো লাগে। মাছের মধ্যে টেংরা মাছ খেতেও আমার খুবই ভালো লাগে।টেংরা মাছ সবজি দিয়ে কিংবা টেংরা মাছ ভুনা খেতে আমি খুবই পছন্দ করি।এই মাছ সবজি রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আজ সবজি দিয়ে টেংরা মাছের মজাদার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
| ক্রমিক নং | নাম | পরিমান |
|---|---|---|
| ১ | টেংরা মাছ | পরিমাণমতো |
| ২ | কেটে নেওয়া সবজি | পছন্দমত |
| ৩ | রসুন বাটা | ১/২ টেবিল চামচ |
| ৪ | জিরা বাটা | ১/২ চা চামচ |
| ৫ | পেঁয়াজ কুঁচি | ১/২ কাপ |
| ৬ | মরিচের গুঁড়া | ১ চা চামচ |
| ৭ | হলুদের গুঁড়া | ১ চা চামচ |
| ৮ | লবণ | পরিমাণ মত |
| ৯ | সয়াবিন তেল | ৬ টেবিল চামচ |
সবজি দিয়ে টেংরা মাছের মজাদার রেসিপিটি তৈরির ধাপ সমূহ:
ধাপ-১
প্রথমে সবজি গুলো কড়াইতে দিব।
ধাপ-২
এরপর মাছ গুলো দিয়ে দিব।
ধাপ-৩
এরপর পেঁয়াজ কুঁচি দিব।
ধাপ-৪
এরপর রসুন বাটা,জিরা বাটা,হলুদের গুঁড়া,মরিচের গুঁড়া,লবণ দিয়ে দিব।
ধাপ-৫
এরপর পরিমাণমতো তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব।
ধাপ-৬
এরপর পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব।
ধাপ-৭
কিছুক্ষণ পর চামচের সাহায্যে নেড়েচেড়ে আঁচে রেখে দিব।
শেষ ধাপ
কিছুক্ষণ আঁচে রাখার পর আমার রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।
উপস্থাপনা:
সবজি দিয়ে টেংরা মাছের মজাদার রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব।এভাবে সবজি দিয়ে টেংরা মাছ রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে।এই রেসিপিটি তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
সবজি দিয়ে টেংরা মাছের এই মজার খাবারটি খুবই লোভনীয় লাগছে দেখতে। আর খুব সুন্দর করে আপনি প্রেজেন্ট করেছেন। ডেকোরেশন টা অনেক সুন্দর হয়েছে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1948770606847328331?t=PCqsnru1X4WhgV5vB98mDg&s=19
https://x.com/Maria182143171/status/1948773841649762353?t=7dk7hQP8FLA2Jlxak_PlxQ&s=19
টেংরা মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন। নদীর টেংরা মাছের টেস্ট অনেক বেশি। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। এরকম মজার মজার রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লাগে তৈরি করতে এবং খেতে। রেসিপিটার পরিবেশন খুব সুন্দরভাবে করলেন আপনি।
টেংরা মাছ খেতে দারুণ খেতে আমার।আপনি সবজি দিয়ে চমৎকার সুন্দর করে টেংরা মাছের রেসিপি করেছেন। আপনার রেসিপিটি দেখে খুব লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।