লাইফ সটাইল-মেয়ের জন্মদিনের সুন্দর কিছু মুহূর্ত (পর্ব ২ )।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে মেয়ের জন্মদিনের সুন্দর কিছু মুহূর্ত (পর্ব ২) শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
মেয়ের জন্মদিনের সুন্দর কিছু মুহূর্ত (পর্ব ২)
ঘর সাজানো শুরু হয়ে গিয়েছিল।খুব সুন্দর ভাবে ঘর সাজিয়েছিল বোনেরা।এইদিকে আমার হাজবেন্ড রান্না করায় ভীষণ ব্যস্ত।তার কোনো খোঁজ পাচ্ছিলাম না।আবার দেখি মেয়ে উধাও।এইদিকে সবাই চলে এসেছে।আমি ওকে খুঁজতে ছিলাম।কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না অবশেষে দেখি সে তার নানুর সাথে বাজারে ঘুরতে গিয়েছিল।এইদিকে তো সবাই এসে ওকেই খুঁজতেছে।
কথায় আছে না যার বিয়ে তার খোঁজ নাই আর পাড়া পড়শির ঘুম নাই।তেমন অবস্থা হয়েছে।যার জন্যমদিন সেই নেই।অবশেষে আব্বু ওকে নিয়ে আসে।আমার মেয়ে সুযোগ বুঝে বাহিরের সব পছন্দের খাবার কিনেছিল। বাচ্চারা এমনি হয়।আমার ভয়ে কিছুই খেতে পারে না।আর যখন সুযোগ পেয়েছে সেটাকে কাজে লাগিয়েছে।যাকে বলে ঝোঁপ বুঝে কোপ মারা।এরপর তো আমাকে দেখে সব খাবার আমার কাছে দিয়ে দেয়।এরপর তাকে আমি রেডি করতে নিয়ে যাই।
সেইখানে গিয়ে আরেক কাণ্ড মাথা বেঁধে দিচ্ছি আর সে খুলে ফেলছে।একটুও চুপ করে থাকছে না।অবশেষে সফল হয়েছিলাম।এরপর যখন তাকে টেবিলে সামনে নিয়ে যাই।সে সেইখানে বসবে না আবার দাঁড়াবে না।বার বার ছুটাছুটি করছিল।কোনো কথাই শুনছিল না।আবার বেলুন নিয়ে টানাটানি করছিল।শান্ত ভাবে তাকে দাঁড় করাতে পারছিলাম না একদম।
আর ছবি তোলার কথা কি আর বলবো।আকাশের পাখি গুলো যেমন উড়ে বেড়ায় মেয়েও তেমন ভাবে ছবি তুলতে গেলে উড়ে যায়।ভালো ভাবে একদমই ছবি তুলতে পারছিলাম না।অবশেষে টিভি ছেড়ে তাকে টিভির রিমোট হাতে দিয়ে কার্টুন ছেড়ে তাকে স্থির ভাবে দাঁড় করানো হয়।এত টা সহজ ছিল না।খুব কষ্ট করে মেয়ের ছবি গুলো তুলতে পেরেছিলাম।
এইভাবে আর কিছু মুহূর্ত কাটিয়ে ছিলাম।মেয়ের জন্মদিনের সুন্দর মুহূর্ত গুলোর কিছু সময় আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করি আবারো মেয়ের জন্মদিনের আরো মজার কিছু মুহূর্ত আপনাদের মাঝে ভাগাভাগি করে নিব।সেই মজার মুহূর্ত গুলো জানতে ও দেখতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
আপু প্রথমে আপনার মেয়ের জন্মদিনের শুভেচ্ছা রইলো। মামনির জন্য অনেক অনেক দোয়া রইল সেই যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারেন। বাচ্চারা জন্মদিন পালন করলে অনেক খুশি হয়। আপনি খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো পড়ে।
আপনার মেয়ে দেখতে দেখতেই অনেক বড় হয়ে গেল। আশা করছি একদিন আপনার মেয়ে পুরো পরিবারের মুখ উজ্জ্বল করবে।আর এবছর আপনার মেয়ের জন্মদিন বেশ ধুমধাম ভাবে পালন করেছেন। বেশ সুন্দর একটি আয়োজন করেছিলেন, দেখে বেশ ভালো লাগলো।
আপনার বাবুর জন্মদিনের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে জানিয়ে দিয়েছেন বাবুর জন্মদিন। আপনার বাবুর জন্য শুভ কামনা করি। সুস্থ অবস্থায় হাসিখুশি ভাবে যেন আপনাদের মাঝে বেড়ে উঠতে পারে। প্রত্যেকটা মুহূর্ত যেন থাকে হাসি খুশি। আপনার বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।