ভিডিওগ্রাফি পোস্ট- প্রকৃতির এক অনন্য রূপ: চন্দ্রিমা উদ্যানের কৃষ্ণচূড়ার ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।
মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে কিন্তু মন্দ হয় না । কারন কোথাও ঘুরতে গেলে মনের সাথে সাথে দেহেও ফিরে আমে প্রাণ চঞ্চলতা আর সতেজতা। তাই তো মাঝে মাঝে ঘুরতে যেতে চেষ্টা করি। আর এই কারনেই মাঝে মাঝে চেষ্টা করি একটু ঘুরে বেড়াতে। আর এই কারনেই আজ কদিন যাবৎ খুব ভোরে একটু প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করি।তে। সেদিন গিয়েছিলাম চনদ্রিমা উদ্যানে কৃষ্ণচূড়ার রঙ দেখার জন্য। আর আজ সেই নতুন জায়গাটির কিছু ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে চাচিছ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রকৃতির এক অনন্য রূপ: চন্দ্রিমা উদ্যানের কৃষ্ণচূড়ার ভিডিওগ্রাফি
প্রকৃতির এক অনন্য রূপ: চন্দ্রিমা উদ্যানের কৃষ্ণচূড়ার ভিডিওগ্রাফি
মাঝে মাঝে যখন কোথাও ঘুরতে যাই তখন কেন জানি মনটা অন্য রকম হয়ে যায়। কিন্তু ব্যস্ত জীবনে আর ঘুরতে যাওয়ার সময় কোথায়? সেই ভোরে উঠে অফিসের দিকে আসতে হয় আর ক্লান্ত দেহে বাসায় ফিরে নানা রকমের সাংসারিক ঝামেলা এমন করেই কেটে যায় জীবন। তবে এত ব্যস্ততার মধ্যেও আজ কিছুদিন যাবৎ একটি দৃশ্য কিন্তু ঠিকই মন কেড়েঁ নিয়েছে। আর তা হলো চন্দ্রমা উদ্যানের সেই নজর কাড়া লাল কৃ্ষচড়ার সেই মনোরম দৃশ্য। এত সুন্দর ঝাঁকে ঝাঁক কৃষ্ঞচূড়া দেখে কেন জানি চোখ ফেরাতে পারিনি। তাই মনে মনে ভাবলাম যে একদিন যাবো।
আর সেই কারনেই সেদিন ভোরে বেশ সকাল সকাল বাসা হতে বের হয়েছিলাম কৃষ্ণচূড়া দেখার জন্য। সকাল ৭.০০ চারদিকে পাখির কিচির মিচির আর সেই সাথে ঝাঁকে ঝাঁকে লাল কৃষ্ণচূড়া। দেখেই যেন মনটা ভরে গেল। সেই দৃশ্য দেখতে দেখতে মনটা আরও বেশী প্রসারিত হয়েগেল। আমি বেশ কিছুটা সময় সেখানে বসে ছিলাম। পাখির কিচির মিচির, সেই সাথে ভরে পথিকের পথ চলা, আর হলো ভোরের বাতাস। সব মিলিয়ে পরিবেশটাই ছিল অন্য রকমের। আর এই অন্যরকমের পরিবেশে শুধু আমি নয় আপনারা গেলেও মনটা ভরে যাবে। দূর হয়ে যাবে সব দুঃখ আর কষ্ট বেদনা।
তো ভাবলাম আমি কিছুটা ভিডিও গ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করি। যাতে করে এমন লালের মাঝে আপনারাও কিছুটা সময় হারিয়ে যেতে পারি। যাতে করে লাল কৃষ্ণচূড়া দেখে আমার মত করে আপনাদেরও মনের সকল হতাশা আর দুঃখ গুলো দূর হয়ে যায় অনায়াসে। সত্যি বলতে বেশ জানতে ইচ্ছে হচ্ছে যে আপনাদের কাছে কেমন লেগেছে এমন সুন্দর দৃশ্য। জানার অপেক্ষায় রইলাম কিন্তু।
প্রকৃতির এক অনন্য রূপ: চন্দ্রিমা উদ্যানের কৃষ্ণচূড়ার ভিডিওগ্রাফি লিংক
প্রকৃতির এক অনন্য রূপ: চন্দ্রিমা উদ্যানের কৃষ্ণচূড়ার ভিডিওগ্রাফি লিংক
| পোস্টের ধরন | ভিডিওগ্রাফি পোস্ট |
|---|---|
| ডিভাইস | VIVO |
| মডেল | VIVO-Y22S |
| ভিডিওগ্রাফার | @maksudakawsar |
| স্থান | লেীহজং,মুন্সীগঞ্জ |
শেষ কথা
শেষ কথা
মাঝে মাঝে প্রকৃতির এমন সুন্দর দৃশ্য দেখে ভিডিওগ্রাফি করার জন্য নিজের হাত কে নিজে থামিয়ে রাখতে পারি না। আর পারবোই বা কিভাবে? এমন দারুন দৃশ্য দেখলে কি আর মোবাইল ক্যামেরা চুপ থাকতে পারে?
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/maksudakawsar/status/1924529045414543488
https://x.com/maksudakawsar/status/1924529101504655709
https://x.com/maksudakawsar/status/1924529690389397791
https://coinmarketcap.com/community/post/359778138
সকালবেলা পাখির কিচিরমিচির আওয়াজ এবং তার সাথে এত সুন্দর সারি সারি কৃষ্ণচূড়া ফুল গাছ এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করেছেন জেনে খুব ভালো লাগলো। তবে আপনার এই পোস্টটি পড়ে আমারও জায়গাটিতে যেতে ইচ্ছা করছে। ভীষণ ভালো লাগে এমন মনোরম পরিবেশ। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।