কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"PUSS তোমার জন্ম দিনে''

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

PUSS আমার বাংলা ব্লগের একটি নিজস্ব কয়েন। আমাদের প্রিয় @rme দাদা তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে PUSS কয়েন কে আমাদের সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। যতই দিন যাচ্ছে PUSS কয়েন ততই তার সম্প্রসারণ বাড়িয়ে চলছে। দিনের পর দিন PUSS তার জনপ্রিয়তা বৃদ্ধি করেই যাচ্ছে। এই তো গত কয়েকদিন আগে চলে গেল আমাদের সবার প্রিয় PUSS কয়েন এর প্রথম জন্মদিন। আর এই দিনটিকে ঘিরে আমার বাংলা ব্লগের ডিসকোড চ্যানেলে সুন্দর একটি প্রোগ্রাম রাখা হয়েছিল। সেই প্রোগ্রাম শুনতে শুনতেই প্রিয় PUSS কে নিয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে একটি কবিতা লিখে ছিলাম। যা কিনা আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
"PUSS তোমার জন্ম দিনে'' ... "

লেখা- মাকসুদা কাউসার

PUSS তোমার জন্ম দিনে
বলবো আমি কি?
তুমি দিলে দু হাত ভরে
স্বপ্ন হলো নীল।।

দাদার দেওয়া ছোট্র কয়েন,
দিনে দিনে হলো রিয়েল,
ভবিষৎ এর স্বপ্ন বুনে,
হৃদয়টাকে নিলো কিনে।।

কি করিলাম বন্ধু আমি,
PUSS রাখিলাম ভুরি ভুরি,
যারাই তখন PUSS কিনেছে,
ধনীর দলে তারাই আছে।।

PUSS হলো আজ সোনার হরিণ,
তাই দেখে ভাই ভেবেই মরি,
নিজের কিছু ভুলের তরে,
PUSS গেল যে দূরে সরে।।

PUSS তোমার জন্মদিনে
ভালোবাসা দিলাম ছুড়ে,
থেকো তুমি স্বপ্ন মাঝে,
ভবিষৎ এর আলো হয়ে।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 10 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন পুশ নিয়ে। আপনার লেখা পুশ তোমার জন্ম দিনে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক পুশ দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার ভাবে কবিতাটি লিখে উপস্থাপনা করেছেন। আর এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42