গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ

in Steem For Tradition3 years ago

Hello friends

800px-Boat_Race_2015_-_Men's_Main_Race_(03).jpg
source
নৌকা বাইচ আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য। বর্ষাকালে সারাদেশের অনেক জায়গায় এখনো নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে লাখ লাখ দর্শণার্থী ভিড় করে। কয়েক বছর আগে আমার নৌকা বাইচ দেখার সৌভাগ্য হয়েছিল। সেই বছর একটি ছোট নদীতে নৌকা বাইচ দেখতে গিয়েছিলাম। দেশের বিভিন্ন জেলা থেকে নৌকা এসেছিল।সবচেয়ে বড় নৌকা যেটি দেখেছিলাম সেটি প্রায় ১০০ ফুটের উপরে। নৌকা বাইচ প্রতিযোগিতা যেদিন অনুষ্ঠিত হয় তার আগের দিন থেকে সেখানে উৎসব বিরাজ করে। বিভিন্ন রকম দোকানপাটে আশেপাশে ভরে যায়।

799px-Boat_competition_in_bangladesh.jpg
source

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন রকমের জার্সি পড়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকে। সব বয়সী মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনেক সময় এই নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যেয়ে নৌকা ডুবে যায়। অবশ্য যারা প্রতিযোগিতা তারা সবাই সাঁতার জানে। বর্ষাকাল আসলে গ্রাম অঞ্চলের লোকজন বিশেষ করে নদী এলাকার লোকজন নৌকা বাইচ প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।

icf15_racice_0008.jpg
source

নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে টিভি ফ্রিজ এসব দেওয়া হয়। আমি যখন নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়েছিলাম তখন এমন অবস্থা হয়েছিল যে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল প্রায় তিন কিলো রাস্তা পায়ে হেঁটে যেতে হয়েছিল। জামালপুর জেলার বিভিন্ন জায়গায় প্রত্যেক বছর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক রাস্তা হেঁটে গিয়েছিলাম আমরা তারপরেও এতটুকু ক্লান্ত বোধ হয়নি।সব সময় একটি মনের ভিতর আনন্দ ফুর্তি কাজ করেছে। কখন নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তার পাশে বিভিন্ন রকম খাবারের দোকান দেখা যেত। অনেক সময় বিভিন্ন খাবার কিনে আমরা খেতে খেতে যেতাম।

IMG_20221218_203412_425~3.jpg

হাঁটতে হাঁটতে বাদাম খাওয়াটাই সবচেয়ে ভালো। বিকেল তিনটার সময় নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হলো শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রবীণ সদস্যদের মধ্যে আগ্রহ টা অনেক বেশি লক্ষ্য করা গেল। অনেক বৃদ্ধ মানুষ দূর-দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র এই ঐতিহ্যপূর্ণ নৌকা বাইচ দেখার জন্য তাদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। যে এলাকার নৌকা চ্যাম্পিয়ন হয় সেই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। জয় পরাজয় থাকবে সবকিছুকে উপেক্ষা করে নৌকা বাইচ প্রতিযোগিতা অংশগ্রহণ করাটাই প্রতিযোগীদের মুখ্য উদ্দেশ্য। দর্শনার্থীরা জয় পরাজয় বেশি প্রাধান্য না দিয়ে আয়োজনটাই উপভোগ করে। এভাবে টিকে থাকুক হাজার বছর ধরে বাংলার ঐতিহ্য নৌকা বাইচ।

সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 3 years ago 

এখনও অনেক অঞ্চলে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে থাকে৷ তবে যেখানে নদী বেশি সে জেলাগুলোয় হয়৷ আমাদের উত্তরাঞ্চলে এই খেলা হয় না 😔

 3 years ago 

নৌকা বাইচ একটি ঐতিহ্যবাহী খেলা। কিন্তু বাস্তবে কখনো খেলাটি উপভোগ করিনি। আপনি কোথায় নৌকা বাইচ দেখতে গিয়েছিলেন?

 3 years ago 

জামালপুরের সরিষাবাড়ি

 3 years ago 

বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে নৌকা বাইচ।নৌকা বাইচ খেলা সম্পর্কে অনেক সুন্দর বর্ননা লিখেছেন। তবে পোস্ট কোয়ালিটি মান সম্পন্ন করতে হবে ।

 3 years ago (edited)

জামালপুরের পাশের জেলা শেরপুরেও প্রতিবছর নৌকা বাচইচের আয়োজন করা হয়। আমার বাড়ি থেকে হাফ কিলোমিটারের কম দূরত্বে নৌকা বাইচ প্রতিযোগিতা হলেও অনেকবেশী মানুষের ভিড় হওয়ার কারনে দেখতে যাওয়া হয় নি কখনো।

 3 years ago 

নৌকা বাইচ খেলা আমি কখন ও দেখি নাই কিন্তু অনেকের মুখে শুনেছি এই খেলা বিভিন্ন জায়গায় ঐতিহ্যবাহী খেলা। আমার ও ইচ্ছে আছে ভবিষ্যতে এই খেলা দেখার জন্য। সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই নৌকা বাইচ খেলা নিয়ে আলোচনা করার জন্য।

 3 years ago 

এই খেলা অনেক ভালো হয়ে থাকে কিন্তু কখনো দেখা হয়নি।

 3 years ago 

ভাই সত্যি বলতে উত্তরাঞ্চলে নদী তেমন না থাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা তেমন দেখা যায় নাহ। তবে খেলাটা টিভিতে অনেক দেখেছি।

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusNO CLUB
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
@shamimhossain (Moderator)

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60578.05
ETH 1558.21
USDT 1.00
SBD 0.50