DIY-(এসো নিজে করি)// সুপার ক্লে এবং হার্ডবোর্ড দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।।
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই ব্লগটি একটি ডাই ব্লগ যা তৈরি করেছিলাম সুপার ক্লে এবং হার্ডবোর্ড দিয়ে। দীর্ঘ ১১ দিন ছুটি কাটিয়ে গতকাল রাত বারোটায় ভাড়া বাসায় এসে পৌঁছিয়েছি। আজকে সারাদিন কর্মব্যস্ততার পরে সন্ধ্যায় বাসায় এসে সুপার ক্লে এবং হার্ডবোর্ড নিয়ে বসে গেলাম একটি ওয়ালমেট তৈরি করার জন্য। যদিও প্রথমে আমি একটি মাত্র সূর্যমুখী ফুল তৈরি করতে চেয়েছিলাম। পরে এই সূর্যমুখী ফুলটির সৌন্দর্য্য দিতে গিয়ে একটি ওয়ালমেট তৈরি করে ফেললাম। তবে এই ওয়ালমেট তৈরি করতে আজকে একটু বেশি সময় লেগেছিল। কারণ কোন প্রকার চিন্তা ভাবনা ছাড়াই একের পর এক ওয়ালমেটি সাজাছিলাম। তবে সম্পূর্ণ্য ওয়ালমেটটি তৈরি করার পর আমার কাছে ভালোই লেগেছিল। আশা করি এই ওয়ালমেটটি দেখার পর আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। । তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক সুপার ক্লে এবং হার্ডবোর্ড দিয়ে কিভাবে আমি ওয়ালমেটটি তৈরি করেছিলাম।
সুপার ক্লে এবং হার্ডবোর্ড দিয়ে সুন্দর একটি ওয়ালমেট কিভাবে তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। সুপার ক্লে।
২। ক্লে টুলস ।
৩। ঘাম ।
৪। হার্ডবোর্ড ।
প্রথমে আমি কিছু হলুদ রঙের ক্লে নিয়ে একটি বেলুনি দিয়ে বেলে রুটির আকৃতি করে নিলাম। তারপর একটি কুকি কাটার দিয়ে লাভ সেবের আকৃতি করে সাতটি পাপড়ি করে নিলাম। এবং হাতের সাহায্যে পাপড়িগুলো সূচালো করে নিয়ে ক্লে টুলস দিয়ে হালকা করে দাগ কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার কিছু কালো ক্লে নিয়ে বেলুনের সাহায্যে বেলে একটি কুকি কাটার দিয়ে কেটে গোলাকার করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার একটি এ ফোর সাইজের রঙিন কাগজ ঠিক মাঝখান দিয়ে কেটে ঘাম লাগিয়ে হার্ডবোর্ডের উপর বসিয়ে কালো গোলাকার ক্লে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার আরো কিছু সবুজ ক্লে নিয়ে গোলাকার করে দুটি ভাগ করে একটু লম্বা করে গ্লাস দিয়ে চাপ দিয়ে পাতা আকৃতি করে ক্লে টুলস দিয়ে দাগ কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন ।
এবার আরো কিছু সবুজ ক্লে দিয়ে একটি জিআই তারের সাথে লাগিয়ে একটি স্টিক তৈরি করে নিয়ে। গোলাকার কালো ক্লে সাথে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। এবং একে একে সাতটি পাপড়ি ঘাম দিয়ে বসিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার কিছু কাল ক্লে লম্বা রশি আকৃতি করে সূর্যমুখী ফুলের নিচে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। এবং আরো কিছু সবুজ ক্লে নিয়ে ছোট ছোট ঘাস তৈরি করে কালো ক্লের সাথে লাগিয়ে দিলাম। এবং কিছু কালো ক্লে সূর্যমুখী ফুলের কালো অংশের উপরে ছোট ছোট বল করে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে কিছু বেগুনি রংয়ের ক্লে নিয়ে রসি আকৃতি করে সূর্যমুখী ফুলের তিন পাশে লাগিয়ে দিলাম। আর এরই মাধ্যমে ক্লে এবং হার্ড বোর্ড দিয়ে ওয়ালমেটটি তৈরির শেষের ধাপে এসে পৌছাইলাম।
অবশেষে সুপার ক্লে এবং হার্ডবোর্ড দিয়ে ওয়ালমেটটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে পাতার দুটি কাণ্ড দিতে পারলে আরো বেশি ভালো লাগতো। তবে আমার সবুজ ক্লে শেষ হওয়ার জন্য আর কান্ড দুটি দিতে পারিনি। তারপরেও আমি আশা করছি এই ওয়ালমেটটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ডাই পোস্ট । |
| মডেল | এম ৬২ |
| ক্যাপচার | @mahfuzur888 |
| অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

অসাধারণ বানিয়েছেন ক্লে দিয়ে আপনার শিল্পকর্ম। ফুল এবং দুটি পাতা দুর্দান্তভাবে তৈরি করেছেন। শুধুমাত্র গাম শব্দটি সব জায়গায় ঘাম হয়ে গেছে। এটি একটু দেখে নেবেন। আপনার শিল্পকর্মের পরিচয় আমি বারবার পাই। সেদিক থেকে দেখতে গেলে আপনার বানানো এই কাজগুলো আমার সব সময় দারুন লাগে।
আমার ভুলটি ধরিয়ে দেওয়ায় এবং অত্যন্ত সাবলীল ভাষায় গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
https://x.com/mahfuzur888/status/1848728891357278388?t=SLqKi7IwHLLYkAB9v37xAA&s=19
ঠিক বলেছেন দুটো পাতার নিচে দুটো কান্ড দেওয়ার দরকার ছিল। এখন যেন মনে হচ্ছে পাতা দুটো ছিটানো বা পড়ে যাওয়ার জন্য রেডি। নইলে বাকিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। সূর্যমুখী ফুলের পাপড়ি গুলো বুদ্ধি করে কুকি কাটার ব্যবহার করে কেটেছেন দেখে মজা পেলাম। এক কথায় চমৎকার ওয়ালমেট।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অত্যন্ত সাবলীল ভাষায় অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
আপনি কিন্তু দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ওয়ালমেট তৈরি করা ধরনটা বেশ চমৎকার ছিল। আমি মুগ্ধ হলাম আপনার এত সুন্দর দক্ষতা দেখে। ফুলটা দেখার মত এবং মনমুগ্ধকর।
ক্লে এবং হার্ডবোর্ড দিয়ে তৈরি ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এটাই আমার ওয়ালমেট তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন ভাই। ক্লে দিয়ে এখন সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। আপনার তৈরি করা ওয়ালমেটের ফুলটা একদম সূর্যমুখী ফুলের মত লাগছে দেখতে। খুবই ভালো লাগলো ভাই আপনার পোস্ট ধন্যবাদ।
জি ভাই সবাই ক্লে দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে বিধায় আমিও শুরু করেছি ক্লে দিয়ে কোন কিছু তৈরি করার জন্য। আর সবকিছু আমার পক্ষে সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য।যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে ভাইয়া। এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করার পদ্ধতি উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হলাম। চমৎকার একটি পোস্ট আপনি উপস্থাপন করেছেন ভাইয়া। দারুন হয়েছে দেখতে। অনেক দক্ষতার সাথে এই ওয়ালমেট তৈরি করেছেন আপনি।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরির পদ্ধতি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমার অনেক ভালো লাগলো। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি সাবলীল ভাষায় গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
অনেকগুলো উপকরণ ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। বিশেষ করে বর্তমানে কমিউনিটিতে ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেছি। আপনি কার্ডবোর্ড এবং ক্লে ব্যবহার করে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করলেন। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
জি আপু আমি চেষ্টা করছি আপনাদের মাঝে সুন্দরভাবে কিছু ডাই পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য। যাইহোক অনেক সুন্দর একটি সাবলীল ভাষায় গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ক্লে ব্যবহার করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ফুলের এই ওয়ালমেট দেখতে খুবই সুন্দর হয়েছে।এই সুন্দর ওয়ালমেটটি ঘরে টানিয়ে রাখায় ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ওয়ালমেটটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এটাই হলো আমার ওয়ালমেট তৈরি করার সার্থকতা। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করার জন্য প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য নিয়ে এরকম সুন্দর ওয়ালমেট তৈরি করতে হয়। আর ক্লে এবং হার্ডবোর্ড দিয়ে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করার জন্য অনেক সময়ও লেগে যায়। তবুও সুন্দর করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
জি ভাই আপনি একদম ঠিক বলেছেন এই ওয়ালমেট তৈরি করতে আমার বেশ কিছু সময়ের প্রয়োজন হয়েছিল। তার পরেও ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি এটাই আমার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। ফুলের ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ওয়ালমেট গুলো দেখতেও ভালো লাগে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ওয়ালমেটটির ফুলের ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এটাই আমার ওয়ালমেট তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।