স্বরচিত কবিতা- " একতরফা প্রেম "

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

image.png
image.png

এই কবিতায় একতরফা ভালোবাসার বেদনাদায়ক বাস্তবতা তুলে ধরা হয়েছে। যেখানে প্রেমিক নিজের অন্তর থেকে সব ভালোবাসা দিয়ে থাকলেও, প্রিয়জন সে অনুভব করেন না কিংবা তা ফেরত দেয় না। কবিতার ভাষায় স্পষ্ট যে, ভালোবাসা সবসময় সমান হয় না, অনেক সময় একতরফা হয়ে যায়, যা হৃদয়ের গভীরে এক দীর্ঘশ্বাস ফেলে। প্রেমিকের ভেতর বয়ে যায় নীরব যন্ত্রণা, অপ্রকাশিত আশা, আরেকদিকে সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে ভালোবাসা মানে শুধুমাত্র পাওয়াই নয়, অপেক্ষা করাও। প্রেমের এই একতরফা ভাবনা, আবেগ আর নির্লিপ্ততার মাঝে পড়ে নিজের এক ধরনের প্রশান্তি খোঁজার কথা কবিতায় উঠে এসেছে।

স্ব-রচিত কবিতা ‘’একতরফা প্রেম’’

লেখা- মাহফুজা নীলা

তোমার দিকে চেয়েছি বারবার,
তুমি দেখোনি,
আমি চেয়ে থেকেছি অকারণ,
ভালোবাসায় ভার।।

তোমার হাসি ছিল আমার প্রার্থনা,
তোমার নীরবতা ছিল আমার যন্ত্রণা,
আমি বলিনি কিছুই, শুধু থেকেছি চেয়ে,
চোখের জল পেছনের রাতে লুকিয়ে রেখেছি।।

তুমি পাশ দিয়ে চলে গেলে নির্লিপ্ত হয়ে,
আমি মনটা জমিয়ে রাখলাম গোপনে, নিরবে,
তুমি কারো ছিলে না, তবুও ছিলে,
আমার কল্পনায়, স্বপ্নে, প্রতিটি প্রহরে।।

একতরফা প্রেম মানে কি বোকামো?
না কি নিঃশর্ত ভালোবাসার মহিমা তার মতো?
জানি তুমি জানো না,
আমার এই লড়াই।।

তবুও প্রতিদিন ভালোবাসি,
তোমারই মতন নির্ভার ভিড় ঠাঁই।।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 9 months ago 

কিছু কিছু প্রেম ভালোবাসা এরকমটাই হয়ে থাকে যেখানে একজন প্রিয় মানুষের প্রতি থাকে উৎসুক আর আরেকজন থাকে উদাসীন। যার পরিণতি এক পর্যায়ে গিয়ে সেই ভালোবাসাটা নষ্ট হয়ে যায় কেবলমাত্র একজনের গাফিলতির জন্য। একতরফা প্রেম এ শুধুমাত্র একজন শান্তিতে থাকে আর আরেকজন অশান্তিতে।

 9 months ago 

একতরফা প্রেম নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছে চমৎকার একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনার এই চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে আপনি খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷

 9 months ago 

বাহ আপনিতো চমৎকার একটি কবিতা লিখেছেন।একতরফা প্রেম কবিতাটি পড়ে কিন্তু অনেক অনেক ভালো লাগলো। আর একতরফা প্রেম কখনোই সফল হয় না দেই কষ্ট মনে। যাইহোক সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62741.70
ETH 1659.93
USDT 1.00
SBD 0.42