হঠাৎ করে বাহিরে ঘুরতে যাওয়া এবং খাওয়া দাওয়া করার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি।আজ সকাল থেকে একটি ভিডিওগ্রাফি করছিলাম এখানে পোস্ট করবো বলে। আমার কেন যেন ভিডিওগ্রাফি করতে অনেক ভালো লাগে। কেন যেন এটার মধ্যেই আমার মন পড়ে থাকে। কিন্তু ভিডিওগ্রাফি অনেক সুন্দর করে শেষ করার পর কেন যেন ডাউনলোড হচ্ছে না। মনটাই আমার অনেক খারাপ হয়ে গেল। কয়েকবার চেষ্টা করেও পারিনি ভিডিওটি ডাউনলোড করতে। পড়ে ভাবছিলাম যে ভিডিওগ্রাফিতো হলো না আজ তাহলে এখানে কি পোস্ট করবো? কারন আমাদের এখানে প্রতিদিন কোন না কোন পোস্ট শেয়ার করতেই হয়। তাই এটা নিয়ে কিছুটা ভাবছিলাম। যে কি পোস্ট দিব।

image.png

image.png

image.png

হঠাৎ পরিবারের খুব জরুরী কাজে বাহিয়ে যেতে হয়েছে। আর সেখানে গিয়েও কাজটি হলো না। তাই আরও মন খারাপ হলো। আসলে মাঝে মাঝে এমনও দিন যায় দেখা যায় যে যেই কাজটি করছি কেন যেন এগুচ্ছে না, বা কমপ্লিট করতে পারছিনা। তখন মনটা যেন আরও খারাপ হয়ে যায়। যাইহোক এরপর বাসায় এসে ভাবলম যে কি পোস্ট করবো? পরে ভেবে দেখলাম যে আজ একটি লাইফ স্টাইল পোস্ট করবো। তারপর আর কিছু না ভেবে রেডী করতে বসে গেলাম আমার আজকের লাইফস্টাইল পোস্ট। আমি প্রায় মাঝে মাঝে রাতে বাহিরে হাটতে বের হই।শুধু যেদিন একটু সময় না পাই সেদিন আর যাওয়া হয় না। বাহিরে হাটতে গেলে প্রতিদিন খিলগাঁও তালতলা মার্কেটের ঐ সাইটে যাওয়া হয়। কারন গিয়ে কিছু প্রিয় খাবার খেয়ে আসি, নয়তো আসার সময় কিছু খাবার বাসার জন্য কিনে নিয়ে আসি। ঠিক এমনি ভাবে গতকাল রাতেও ঐ সাইটে গিয়েছিলাম।

image.png

image.png

সবসময় হাটতে গেলে হয়তো চটপটি, ফোসকা, হালিম এমনটি চিকেন ফ্রাই বা ফ্রেন্সফ্রাই পানিপুরি বা বেলপুরি যেটা ভালো লাগে গরম গরম খেয়ে আসি। আবার নিয়েও আসি। আর এই খাবারগুলো নিয়ে আসি আমাদের পছন্দের কিছু দোকান থেকে। গতকাল রাতেও হাটতে গিয়ে খেতে মন চাইলো যদিও হাটতে যাওয়ায় একটু দেরি হয়ে গেছে তাই দোকানে গিয়ে দেখি অনেককিছু শেষ হয়ে গেছে। তাই গরম গরম বাসায় জন্য নিয়ে এসেছি। গতকাল আর হালিম চটপুটি পানিপুরি এগুলো খাইনি। গিয়েছিলাম চিকেন মামার দোকানে। আর যদি চটপটি,ফুচকা হালিম খাই, তাহলে যাওয়া হয় তালতলা মার্কেটের কিছুক্ষন দোকানটিতে। ঐ দোকানের হালিম, চটপটি,ফুচকা,বা লাচ্ছি খেতে অনেক স্বাদ। আর তাদের দোকানের লোকগুলো সার্ভিসও ভালো দেয়।

image.png

আর এই হলো চিকেন মামার দোকানের চিকেন ললি আর চিকেন উইংকস।এই চিকেন মামার দোকানেও প্রচুর ভির হয়। মানুষের জন্য সিরিয়াল পাওয়া যায় না।আসলে এখন যেখানে যাবেন খাবারের দোকানে কোন সিরিয়াল পাবেন না। অনেকক্ষন দাঁড়িয়ে থাকাতে হবে খাবার অর্ডার করে। তো আমরাও অর্ডার দিয়ে দাঁড়িয়ে ছিলাম। আর এই সময়টাতে দুটো ফটোগ্রাফি করলাম। তখন মামা বলল কি করবেন মামা এত ছবি দিয়ে। আমি বললাম যে মামা এটা নিয়ে আমি একটি ব্লগ লিখবো। তখন মামা বলল দোকানতো খালি হয়ে গেছে বিকেলে আসবেন না তখন খাবারও বেশী ছিল আর মানুষেরও অনেক ভির ছিল। ভাবছিলাম যে তাহলে আরও একদিন বিকেলে গিয়ে ফটোগ্রাফি করবো।তখন পোস্ট দেব।পড়ে ভাবলাম না আজ দিয়ে দেই। এমন আরও কত যাবো খাবার খেতে। তাই আজ এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম।

image.png

image.png

আর চিকেনগুলো কিনে আসার সময় ভাবলাম যে একটু চা মামার দোকান থেকে চা খেয়ে যাই। আহ্ মামার চা যে কি টেস্ট না খেলে বুঝবেন না। এই দোকানের চা আমার অনেক ভালো লাগে। তাই গেলে শুধু এই দোকানের চা খাই। আপনারা যদি তালতলা মার্কেটে কেউ খেতে যান চাইলে এই দোকানগুলোতে যেতে পারেন। আমি আপনাদের নিয়ে যাব তাহলে আমিও একটু খেতে পারবো। তবে এই টুকু বলতে পারি অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারন এই তালতলা মার্কেটের সকল খাবার দোকানে অনেক দূর দূরান্তের মানুষ খেতে চলে আসে। সেই বিকেল থেকেই চলে আড্ডা আর খাওয়া। সবাই এখন ভোজন বিলাসী। খেতে সবাই খুব পছন্দ করে।আর মানুষের এই আনন্দগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে আজ আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার আমার আজকের এই পোস্টা ভালো লাগবে। আবারও যেকোন সময় তালতলা মার্কেট থেকে কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

মাঝে মাঝে নেটের সমস্যার কারণে হয়তো ভিডিও ডাউনলোড হতে সময় লাগে। আশা করছি পরবর্তীতে ভিডিও দেখতে পাবো।।আপু অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর সেই মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

হাঁটতে গিয়ে এমন সুন্দর সুন্দর খাবারের বর্ণনা তুলে আনলেন যা খুব ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন, এমন কিছু দিন আসে যেদিন কোন কিছুই যেন ঠিক হয় না। সেই দিনগুলো ভীষণ খারাপ যায়। তবে একটি খারাপ দিনেও আপনি এত সুন্দর একটি পোস্ট দিলেন বলে অনেক ধন্যবাদ। তবে খাবার দেখলেই খিদে পায়। কিন্তু ছবিতে তো আর সেই উপায় থাকে না। অগত্যা দেখা কেবল৷ আরো লিখুন। অপেক্ষায় রইলাম৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাঝে মাঝে ঘুরতে যেতে ভালোই লাগে আর বাইরের সব ফাস্টফুড আইটেম গুলো সবারই অনেক পছন্দের।চা মামার স্পেশাল চা যদি থাকে তাহলে তো আর মিস করায় যাবেনা।ভালো লাগলো সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিকেন ললি আর চিকেন উইংকস খেতে আমার তো ভীষণ ভালো লাগে। অনেক দোকানদার আছে ছবি তুলতে দেয় না কিন্তু আপনি অনেক সুন্দর ভাবে ছবি তুলেছেন।আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো আপু। মাঝে মাঝে এভাবে হঠাৎ করে ঘুরতে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে বাড়ি ফেরার সময় আপনারা আবার চা খেয়েছেন। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু হাঁটতে হাঁটতে গিয়ে দেখতেছি আপনি তালতলা মার্কেটে মজার খাবার খেলেন। চিকেন ললি ও চিকেন উইংকস নিলেন। তবে এখন বেশিরভাগ ভালো মানের খাওয়া-দাওয়ার জায়গা গুলোতে ভালোই কাস্টমার থাকে। আপনি দেখতেছি আবার চা ও খেলেন। তবে চা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর অনেক সময় দেখা যায় মন খারাপ থাকলে বাইরে ঘুরতে গেলে মন ভাল হয়। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

ঠিক বলেছেন আপু যখন আমরা যেই দরকারে বাহিরে যাই আর সেই কাজটি না হলে খুবই খারাপ লাগে।রাতের বেলায় হাঁটতে আমার খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে তা হয়ে উঠে না।খুব সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরেছেন আপু।আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

হঠাৎ করে বাইরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আমি তো সময় পেলেই পরিবারকে নিয়ে বাইরে ঘুরতে যাই। আপু আপনি অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং সেই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ হঠাৎ বাহিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জ্বি সু স্বাগতম আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 61257.99
ETH 1614.53
USDT 1.00
SBD 0.40