ভালোবাসার টানে দেখা @tuhin002 ভাই।

in আমার বাংলা ব্লগ2 years ago

০৮পৌষ মাস , ১৪৩০ বঙ্গাব্দ

২২ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
০৯জমাদিউস সানি ১৪৪৫ হিজরী
শনিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



ভালোবাসা ভালোলাগা আনন্দ খুশি সবকিছু ঘিরে রয়েছেআমার বাংলা ব্লগ। এখানে পেয়েছি ভার্চুয়াল জগতের সবচেয়ে বড় পরিবার। বন্ধু ছোট ভাই বড় ভাই এবং আপু। সব সময় এদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শর মাধ্যমে উপকৃত হচ্ছি। মনের কথাগুলো তুলে ধরতে পারছি। এবং অন্যের ভালো কাজ দেখে অনুপ্রাণিত হয়ে ভালো কাজগুলো করতে পারছি। পেয়েছি অনেক মানুষের ভালোবাসা। ভার্চুয়াল পরিবারের সবার সাথে দেখা না হলেও অনেকের সাথে নিয়মিত আমাদের সবার যোগাযোগ হয়। হয়তো ব্যস্ততার মাঝে দেখা হয় না তবুও যেন সবাই সবার কত আপন এবং পরিচিত। আমার জানা নেই যে এমন ভার্চুয়াল পরিবার পৃথিবীতে আর কোথাও আছে এবং এত ভালোভাবে টিকে রয়েছে এতদিন। আমাদের এই পরিবারের সবাই অনেক ভালো এবং ভালো মনের মানুষ। সবার সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারা যায়। এক কথায় বলতে গেলে বলতেই পারি সবার সাথে যেন আত্মার আত্মার সম্পর্ক। হয়তো দু এক জনের সাথে দেখা হয়েছে আরো অগণিত মানুষ রয়েছে প্রতিনিয়ত কথা হয় কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি। তেমনিভাবে আমি গত কয়েকদিন আগে একটি পোষ্টের মাধ্যমে একজন ভাইয়ের সাথে পরিচিত হই। যদিও আগে কথা হতো তবে ভাই যে আমার পাশের জেলার এটা আমার জানা ছিল না। একটি পোষ্টের মাধ্যমে পরিচিত হয়ে পরবর্তীতে দেখাও করেছি। ভালোবাসার টানে দুজন একত্রিত হয়েছি এই যে ভালবাসা এবং হৃদয়ের আবেগটা স্মৃতিস্বরূপ রেখে দেওয়ার জন্যই মূলত আমার আজকের এই পোস্ট। তাহলে আর কথা নয় চলন শুরু করি।


ভার্চুয়াল ভাবে আমরা সবাই সবার পরিচিত ।কিন্তু যখন ভার্চুয়াল জগতের বন্ধুর সাথে দেখা হয় তখনকার আনন্দঘন মুহূর্তটা কেমন হয় এটা আমার জানা ছিল না।@tuhin002 ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছে। যখন দেখা হল আমার মনেই হচ্ছিল না যে ভাই আমার অপরিচিত কেউ। কেননা ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে প্রায় দু বছর ধরে। এর মধ্যে কত কথাই তো বলেছি। কুষ্টিয়া বিজিবি সেক্টর সদর দপ্তরে দুজনের দেখা হল কথা হল মতবিনিময় হল। পারিবারিক জীবন থেকে অনলাইন জগতের প্রায় সব ধরনের কথা নিয়েই আলোচনা হল। এতটা ভালো লাগলো আসলে সেটা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল ভাই যেন আমার কত দিনের চেনা কত আপন জন। আসলে এটাই মনে হয় আমার বাংলা ব্লগের ভালোবাসার বহিঃপ্রকাশ। শুধু আমি বা তুহিন ভাই নয় অন্য কেউ যদি অন্য কারো সাথে দেখা করে তাহলে হয় আমাদের চেয়েও ভালো অনুভূতি তাদের মাঝে আসবে। কত গল্প করলাম কত আড্ডা দিলাম প্রায় চারটা ঘন্টা দুজন একসাথে তারপরেও যেন শেষ হচ্ছিল না দুজনের মাঝের গল্প। মনে হচ্ছিল এই বুঝি এলুম আর সময়টা এত দূরত্ব চলে যাচ্ছে কেন।


বিশেষ করে কথা বলেছি দুজনায় আমার বাংলা ব্লগের আরো যারা আমাদের সহযোদ্ধা আছে তাদেরকে নিয়ে। এমন কথা হয়েছে যে আমরা হয়তো সবাই সবার সাথে একদিন দেখা করতে পারব সেদিনকার অনুভূতি হবে সত্যিই অন্যরকম। ভাইকে শুধু একবার বলেছিলাম আমার সাথে দেখা করার কথা। দ্বিতীয়বার বলতে হয়নি ভাই আমার সাথে দেখা করার জন্য চলে আসছে মেহেরপুর থেকে কুষ্টিয়ায়। সত্যি এই যে ভালোবাসার টান এটা আমি কোন ভাবে শোধ দিতে পারব না। আগে নিয়মিত কথা হতো এখন আরও বেশি হয়। এমন কি আজকে সন্ধ্যায় ও তুহিন ভাইয়ের সাথে প্রায় এক ঘণ্টা কথা বলেছে। পারিবারিক এবং আমার বাংলা ব্লগের কাজ করার সমস্ত বিষয় নিয়ে সবসময় প্ল্যানিং এবং কথাবার্তা বলে থাকি দুজনায়। আজ আমার বাংলা ব্লগের জন্য অনেক বন্ধু পেয়েছি বড় ভাই পেয়েছি শ্রদ্ধেয় আপুদের পেয়েছি সত্যিই এই ঋণ কখনো শোধ হবার নয়। এর জন্য যদি বলতে হয় মাস্টারমাইন্ড রূপকার আমাদের @rme দাদা। আসলে আপনি একটু ভেবে দেখুন তো এতগুলা মানুষকে যে একত্র করে রেখেছে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে কথা দিয়ে আমরা তাকে কতটুকু দিতে পেরেছি। হয়তো বাহ্যিক দিক থেকে দেখলে দেখা যাবে তার জন্য আমরা কিছুই করতে পারেনি তিনি সবসময় আমাদের জন্য সবকিছু করে যাচ্ছে। কিন্তু আমি মনে করি তার জন্য আমাদের হৃদয় যে ভালোবাসায় এটার মনে হয় না কোন কমতি রয়েছে। আমরা এখন যাদের যাদের সাথে পরিচিত হয়তো কখনো এদের সাথে কোন কথাই আমাদের হতো না যদি না দাদার মাধ্যমে আমরা সবাই একত্রিত হতাম। একটা ভার্চুয়াল পরিবার একটা ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি পাই এখান থেকে। সর্বোপরি তুহিন ভাইয়ের সাথে দেখা করে যে মতবিনিময় টা করেছি এটা আমার স্মরণীয় হয়ে থাকবে এই পোষ্টের মাধ্যমে। সুযোগ হলে ইচ্ছা আছে সারা বাংলাদেশ ঘুরে আমার বাংলা ব্লক পরিবারের সবার সাথে দেখা করব ইনশাআল্লাহ।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রক্তের সম্পর্ক থাকলে মানুষকে কাছে টানে এমনটি না। অনেক সময় দূরের মানুষও আপন হয় যদি নিজেদের ভিতরে সে ভালোবাসাটা থাকে। ভাই সত্যি বলছি আপনার সাথে দেখা করার পরে আমার এত ভালো লেগেছে যেটা আমি মুখে প্রকাশ করতে পারছি না। ইনশাল্লাহ ভাই যদি কখনো সময় হয় আবারো আপনার সাথে দেখা করবো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া আসলে দূরের মানুষও আপন হয। যদি তেমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া যায়। সত্যি ভাই আপনার সাথে দেখা করে কথা বলে আমার এতটা ভাল লেগেছে যে বলে বোঝাতে পারবো না।
মনে হয় যেন আপনার সাথে আমার কত জনমের সম্পর্ক বন্ধুত্ব।

 2 years ago 

ভার্চুয়াল পরিবারের সবাইকে আমার অনেক আপন মনে হয়। হয়তো সেভাবে কারো সাথে দেখা হয়না। তবে সবার সাথে দেখা করতে ইচ্ছে করে। তুহিন ভাইয়ার সাথে আপনার দেখা হয়েছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু তুহিন ভাইয়ের সাথে দেখা করে সত্যি অনেক ভালো একটা সময় এবং মুহূর্ত কাটিয়েছে।
ভবিষ্যতে ইচ্ছা আছে আমার বাংলা ব্লগের সকল সদস্যের সাথে দেখা করব বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করে।

 2 years ago 

এজন্যই তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এমন সুন্দর পরিবার আমাদেরকে উপহার দেবার জন্য। আমরা সকলেই যেন পরিবারের সদস্য হয়ে গিয়েছে। তুহিন ভাইয়ের সাথে আপনি প্রথমবার দেখা করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আসলে দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কখনো শেষ করা সম্ভব নয়।
তিনি আমাদের ভার্চুয়াল পরিবারের রূপকার।

 2 years ago 

বাহ্ ভাই আপনি তুহিন ভাইয়ের সাথে দেখা করেছেন এবং দুজনে মিলে সুন্দর মতো বিনিময় করেছেন জেনে ভালো লাগলো। আসলে আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার দাদার জন্যই আমাদের ভেতরের এই ভালোবাসাটা তৈরি হয়েছে। অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন দুজনে মিলে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া তুহিন ভাইয়ের সাথে দেখা করে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি।
এজন্য আসলেই সব কৃতিত্ব দাদার।

 2 years ago 

আসলে ভার্চুয়াল জগতের কারো সাথে কথা হয় এবং তার সাথে যদি সরাসরি কখনো দেখা হয় তাহলে মনে হয় না যে সে আমার অচেনা কেউ। কারণ এরকমটা আমি এর আগে একবার ফিল করেছিলাম। যাই হোক তুহিন ভাই এবং আপনি একসাথে দেখা করে বেশ কিছু সময় কাটিয়েছেন জেনে বেশ ভালো লাগলো। ইচ্ছা আছে আমারও আপনাদের অনেকের সাথেই দেখা করার। তবে সব থেকে বেশি ইচ্ছা করে যদি সবার সাথে একবারেই মিট করতে পারতাম তাহলে আরো অনেক ভালো লাগতো। যাক ইনশা-আল্লাহ অনেকের সাথে দেখা করার চেষ্টা করব।

 2 years ago 

আসলে সব সময় কথা হচ্ছে কিন্তু দেখাটা হয় না। হঠাৎ যদি দেখা হয়ে যায় পরিচয় হয় তাহলে আসলে সেই মুহূর্তটার কথা কখনোই ভুলা যায় না। । ধন্যবাদ আপনাকে

 2 years ago 

শুধু তুহিন ভাইয়ের সাথে নয় আমাদের সাথেও দেখা হবে ইনশাআল্লাহ। যাইহোক তুহিন ভাইয়ের সাথে বেশ আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন দেখছি। আর এই সুন্দর সুযোগ কিন্তু আমার বাংলা ব্লগ আর আমাদের শ্রদ্ধেয় দাদা পথ তৈরি করে দিয়েছেন।

 2 years ago 

জি সুমন ভাইয়া আপনাদের অঞ্চলে ভ্রমণ করতে যাব।
ইনশাআল্লাহ আপনাদের সবার সাথেই দেখা হবে।

 2 years ago 

আসলে আমরা সকলেই ভার্চুয়াল পরিবারের সদস্য হলেও আমার তা মনে হয় না। আমরা প্রতিনিয়ত মত বিনিময় করছি একে অপরের খোঁজখবর নিচ্ছি এমন হচ্ছে আমরা সবাই একসাথেই থাকছি। যাই হোক আপনারা দুজন দেখা করেছেন শুনে বেশ ভালো লাগলো। ‌

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি আমরা ভার্চুয়াল জগতের হলেও, আমার কাছে মনে হয় আমরা সবাই যেন একই আত্মার বন্ধনে বাধা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64420.03
ETH 1680.07
USDT 1.00
SBD 0.42