বাংলা কবিতা 📖 তুমি বিহনে।

in আমার বাংলা ব্লগ3 years ago

১৩অগ্রায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

২৬অক্টোবর , ২০২৩ খ্রিস্টাব্দ
১৩জমাদিউস আউয়াল ১৪৪৫ হিজরী
রবিবার।
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা রইল। আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করে নিব। সব সময় চেষ্টা করে যাচ্ছি কবি কবি একটা ভাব নিজের মধ্যে এনে কবিতার মাধ্যমে নিজের মনের ভাবটা প্রকাশ করার জন্য। ইতিমধ্যে আপনাদের অনেক ভালো কমেন্টও পেয়েছি যেগুলো আসলে অনেক অনুপ্রেরণা যোগায়। আজকের কবিতার মূল বিষয় হচ্ছে একজন প্রেমিকের মনে থাকা ভালবাসাটা কখনোই ভুলে যায় না। সে বিভিন্ন সময় চেষ্টা করে বিভিন্ন উপময় তার ভালোবাসার মানুষটাকে সাজিয়ে রাখার জন্য। অনেক সময় এমন হওয়ায় ভালোবাসা পাবে না জেনেও কিন্তু আশায় বাঁধে ঘর। পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। এই প্রত্যাশা ব্যক্ত করি। আশা করছি আজকের কবিতাটি পড়লে আপনাদের কাছে ভালো লাগবে।


Source


তুমি বিহনে📖

মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগে,

তেমার অভাব নড়েচড়ে ওঠে মনে,
বিষাদ লাগে ককিলের সুর
বারবার মনে পড়ে হাড়ানো সুর।

আকাশের দিকে তাকিয়ে স্বস্তির নিশ্বাস
চন্দ্রের আলো নিভে গেছে কবে,
তারা গুলো ঝড়ে গেছে অনেক আগেই।
শুধু তুমি বিহনে।

খনে খনে ভেসে আসে মেঘের গর্জন
এমনি ভাবে সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমে,
ফুটেছে হাসনা হেনা লিলি,
সুবাস ছাড়িয়ে বাতাসে, তবুও বিষাদ।

শিশির ফোটায় সকাল সুন্দর
ভেবেছি লিখবো তোমায় নিয়ে কবিতা,
শুধু ভেসে ওঠে বিষাদ,
তুমি বিহনে শীতের সকাল অমলীন।

তুমি ফিরে আসবে ভেবে,
নতুন আশায় বাধি ঘর,
এই স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আমায়,
হয়তো স্বপ্ন হবে বিলীন।

স্বপ্ন নিয়ে তাকিয়ে আছি তোমার পানে,
চাঁদের দেখা মিলবে কবে দূর আকাশে
কবে তারা গুলো মিটিমিটি জ্বলবে,
আর উষ্ণতা ফিরে পাবে আমার শুকনো হৃদয়।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভালোবাসা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।সত্যিকারের ভালোবাসা কখনো মন থেকে মুছে ফেলা যায় না।ভালোবাসার মানুষকে নিয়ে সাজানো ছন্দগুলি দারুণ হয়েছে।আর প্রিয়জনের জন্য অপেক্ষা করা যায় আজীবন, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ভালোবাসার মানুষকে ঘিরে খুব সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর ছন্দ মিলিয়ে লিখেছেন আপনি। প্রতিটা লাইনের মধ্যেই একটা অনুভূতি একটা আবেগ ছিল। আপনার কবিতাটি আমার খুবই পছন্দ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি অর্থ এবং ছন্দ ঠিক রেখে কবিতাটি লেখার জন্য। ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও শীতের উষ্ণ শুভেচ্ছা জানাই। আশা করি শীতের দিন গুলো ভালই যাবে আপনার। সুন্দর কবিতা লিখলেন আপনি ভালবাসার মানুষকে কেন্দ্র করে। এই ধরনের মনের মানুষকে স্মরণ করে লেখা অনুভূতি মূলক কবিতা গুলো আমার পড়তে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি দিনগুলো খুব ভালোই কাটছে শীতের উষ্ণ ছোঁয়ায়।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি যদি কাউকে মন থেকে ভালবাসেন তাহলে প্রতিটা মুহূর্তেই তার অনুপস্থিতি বুঝতে পারবেন। অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন লাইনগুলোও পড়ে বেশ ভালো লাগলো বিশেষ করে প্রতিটাই লাইনের সাথে যেন ভালোবাসা জড়িয়ে আছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন কাউকে ভালবাসলে প্রতিটা পদক্ষেপে তার অনুপস্থিতি চার টের পাওয়া যায়।আর এটার নামই ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 61656.48
ETH 1593.99
USDT 1.00
SBD 0.47