মজাদার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল

in Steem For Bangladeshlast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

From# Bangladesh
@lammiislam

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার নতুন রেসিপি পোস্টে সবাইকে স্বাগতম।
আজকে আমার রেসিপি হলো মুরগির মাংস দিয়ে আলুর ঝোল।

1000004684.jpg

এই রেসিপিটি খুবই সুস্বাদু। কয়েকটি সহজ উপকরণ ব্যবহার করে রান্নাটি করেছি। তো বন্ধুরা, আজ আমার এই রেসিপি আপনাদের জন্য ধাপে ধাপে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক....

যা যা উপকরণ লাগছে :
১. মাংস
২. আলু
৩. পেঁয়াজ কুচি
৪. কাঁচা মরিচ কুচি
৫. পরিমাণ মতো লবন
৬. হলুদ গুড়ো
৭. মরিচ গুড়ো
৮. ধনিয়া গুড়ো
৯. জিরা গুড়ো
১০. তেল
১১. আদা বাটা
১২. রসুন বাটা
১৩. এলাচ
১৪. দারচিনি
১৫. তেজপাতা
১৬. লবঙ্গ
১৭. গোলমরিচ গুঁড়া

            তৈরি করার পদ্ধতি 

*ধাপ-১:

প্রথমে আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলা নিয়ে নিবো।আলু পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সুন্দর করে কেটে নিবো এবং মাংসটা ধুয়ে নিবো।

1000004664.jpg

1000004666.jpg

*ধাপ-২:

তারপর রান্নার হাঁড়িতে তেল দিয়ে দিবো।তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ কুঁচি দিয়ে দিবো। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিবো।

1000004667.jpg

1000004668.jpg

1000004670.jpg

*ধাপ-৩:

তারপর দিয়ে দিবো রসুন বাটা, আদা বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিবো।তারপর দিয়ে দিবো হলুদের গুড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুড়ো পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সুন্দর করে মিক্স করে নিবো। হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিবো।

1000004669.jpg

1000004671.jpg

1000004672.jpg

*ধাপ-৪:

মসলাটা মোটামুটি কষানো হয়ে গেলে মুরগির মাংস দিয়ে দিবো।মসলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স করে নিবো।

1000004673.jpg

1000004674.jpg

*ধাপ-৫:

ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিবো। তারপর আলুটা দিয়ে দিবো।আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিবো।

1000004675.jpg

1000004676.jpg

*ধাপ-৬:

রান্না মোটামুটি হয়ে আসলে জিয়ার গুড়া ও মসলা গুড়ো দিয়ে নামিয়ে নিব। পরিবেশন করার জন্য রেডি।

1000004683.jpg

আশা করি আমার তৈরি রেসিপিটি সবার পছন্দ হবে। আপনাদের সবার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। নতুন পোস্টে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত, সবাই সুস্থ, ভালো এবং নিরাপদে থাকবেন।যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।

Sort:  
 last year 

The post on the recipe for chicken with potatoes was great. And after watching the preparation method, I learned how to make it.

 last year 

Thank you very much for such a nice comment. I will try to give better recipes. Please pray for me. Best wishes to you. Stay well.

 last year 

Chicken with potatoes recipe is a popular dish.Chicken recipes are on everyone's favorite list.You have beautifully presented the process of making chicken recipes step by step.It's clear that you have great experience in making chicken recipes.Best wishes to you.

 last year 

Thank you so much for your nice comment.Thank you for your support so that I can move forward.

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60713.70
ETH 1556.06
USDT 1.00
SBD 0.50