DIY(এসো নিজে করি)||একটি তীরের মান্ডালা আর্ট||১০% বেনিফিসিয়ারী @shy-fox
আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।
যদিও আমি আর্ট এর বিষয়ে তেমন পারদর্শী না তবুও মান্ডালা অংকন জিনিস টি বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে। এরই মধ্যে দুইবার চেষ্টাও করেছি সামান্য। তবে পরীক্ষা থাকার কারণে ও প্রস্তুতি কিছুটা কম থাকার ফলে বেশ কিছুদিন তেমন ফ্রি সময় পাই নি হাতে। তবে এখন অনেক টাই ফ্রি আছি বলা চলে। তাই আজ সহজ একটি মান্ডালা আর্ট এর চেষ্টা নিলাম।যদিও আঁকায় আমি তেমন এক্সপার্ট না তবুও এই ধরনের আর্ট গুলো করার চেষ্টা করতে ভালোই লাগে আমার। আজ আমার আঁকা তৃতীয় মান্ডালা অংকন শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সাথেই থাকবেন।
উপকরণ
- পেন্সিল
- জেল পেন
- স্কেল
- ইরেজার
- কম্পাস
- অফসেট পেপার
অংকন প্রণালী:-
ধাপ ১
প্রথমে একটি সাদা কাগজে পেন্সিল দিয়ে একটি তীরের মত করে একে নেই।
ধাপ ২
এবার কম্পাসের সাহায্যে তীরের মাঝ বরাবর হতে একটি অর্ধ বৃত্ত একে নিয়েছি।
ধাপ ৩
এবার জেল পেন দিয়ে পেন্সিল দিয়ে আঁকা আউটলাইন গুলো গাঢ় করে দিচ্ছি।
ধাপ ৪
কলম দিয়ে সম্পূর্ণ আউটলাইন টি আবার দিয়েছি।
ধাপ ৫
এবার তীরের শেষ প্রান্তে পালকের মত করে একে নিয়েছি।
ধাপ ৬
এবার সম্পূর্ণ অর্ধ বৃত্ত জুড়ে ত্রিভুজাকার নকশা করে দিয়েছি।
ধাপ ৭
ত্রিভুজ গুলো কালো কলম দ্বারা ভরাট করে দেই।
ধাপ ৮
এবার অর্ধ বৃত্তের ভেতর আরো কিছু ছোট ছোট অর্ধেক বৃত্ত একে নিয়েছি।
ধাপ ৯
এবার বৃত্ত গুলো বরাবর ফুলের নকশা একে নিতে হবে।
ধাপ ১০
ছোট বৃত্ত গুলো অনুযায়ী ফুলের নকশা করে নিয়েছি স্টেপ বই স্টেপ।
ধাপ ১১
ফুলের ফাঁকা জায়গা গুলো কলম দ্বারা ভরাট করে দিয়ে আরো কয়েকটি ফুল একে নিয়েছি এবার।
ধাপ ১২
এবার ফুল গুলোর অভ্যন্তরীণ কিছু ডিজাইন করে দিয়েছি।
ধাপ ১৩
এবার ফুল গুলোর বাইরে দিয়ে ছোট ছোট ফুলের কিছু নকশা একে নিয়েছি।
ধাপ ১৪
এবার বৃত্তের নীচে কিছু স্টার সেপ একে নিয়েছি এবং ভেতরে আবারো ত্রিভুজাকার নকশা একে নেই।
ধাপ ১৫
ত্রিভুজ গুলো কলম দ্বারা ভরাট করে দিয়েছি এবং অংকন শেষে সাইন দিয়েছি।
আশা করি আমার আঁকা চিত্র টি আপনাদের ভাল লেগেছে। এখনো যদিও খুব একটা ভাল আঁকতে পারি না তবে এই ব্যাপার টায় বেশ কৌতূহল আছে আমার। আশা করি আরো অনুশীললের মাধ্যমে ভবিষ্যতে আরো ভাল আঁকতে পারব। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। ধন্যবাদ।
বাহ, সুন্দর এবং সৃজনশীল আমি এটা পছন্দ করি
ধন্যবাদ।
আপনাকে স্বাগতম
আর্ট বিষয়ে আপনি পারদর্শী না হলেও খুব সুন্দর ভাবে মান্ডালা আর্টটি অঙ্কন করেছেন। প্রত্যেকটি কাজ খুব নিখুঁতভাবে করেছেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরো উপস্থাপনা খুব সুন্দরভাবে করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ম্যান্ডালা আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে মতামত করার জন্য।
বাহ আপনার তীরের ম্যান্ডেলা আর্ট টি খুবই সুন্দর হয়েছে ।ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন যেটা আপনি খুব ভালোভাবে দেখিয়েছেন ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন যার জন্য আপনার আর্ট টি বেশি ভালো লেগেছে আমার কাছে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
লাবিব ভাই বলে কথা সুন্দর হতেই হবে। আপনি অনেক ভালো করবে ইনশাআল্লাহ। যেই ভাবে এগিয়ে যাচ্ছেন আশা করি খুব শিঘ্রি ভালো কিছু হয়ে যাবে।
তীর দিয়ে ম্যান্ডেলা অংকন টি অসাধারণ ছিল। উইনিক বলা যায় এটা।
অনেক ধন্যবাদ ভাই❤
মান্ডালাটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। তীরের মান্ডালা অঙ্কনে আপনি প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে ভালো লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনি একদম নিখুঁত ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করার জন্য।
আপনি তো দারুণ ম্যান্ডেলার আর্ট করতে পারেন। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি আমি যেহেতু নিজে আর্ট করি তাই আমি বুঝি একজন আর্টিস্ট কত কষ্ট করে আর্ট করে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর আমাদের মাঝে তুলে ধরার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
আপনার মান্ডালা আর্টটি খুব সুন্দর হয়েছে। আপনার এই আর্টটি দেখে কোনো একটা মুভির সিন মনে পরে গেল। যেই মুভিগুলোতে পুরনো দিনের যুদ্ধে এইভাবে তীরের সাথে কিছু একটা ঝুলিয়ে দেয় ঠিক সেরকম লাগছে, খুব সুন্দর হয়েছে।
হ্যা, কিছুটা সেইরকম ই। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
আপনি একটি সুন্দর বাটিক বাটিক শৈলী এই সুন্দর পেইন্টিং দেখান,
ধন্যবাদ।
আমার খুব ভালো লেগেছে আপনার আর্ট করা মান্ডালা টি। আমিও নতুন মান্ডালা আর্ট করা শিখতেছি। আপনাদের সুন্দর সুন্দর আর্ট করা দেখতে দেখতে আমিও শিখে যাবো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই মতামত করার জন্য।
খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনার তীরের ম্যান্ডেলা আর্টটি।এই ধরনের ম্যান্ডেলা আর্ট এখন দেখিনি দেখেছি ফুলের আর্ট দেখেছি আরও বিভিন্ন ধরনের আর্ট দেখেছি তবে তীরের আর্ট কেউ করেনি। আপনার ডিজাইনগুলো খুব নিখুঁত হয়েছে আপনি ত্রিভুজ গুলো খুব সুন্দর ভাবে ভরাট করেছেন দেখতে অনেক ভালো লাগছে।সবকিছু মিলিয়ে আপনার পোস্টটি দারুন ছিল আমার কাছে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে আপু মতামত করার জন্য।