আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি বেশ।

আজ আপনাদের মাঝে আমার পছন্দের আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপি টি হচ্ছে মুরগির রোস্ট এর রেসিপি। বাড়িতে বা বাড়ির বাইরে বিভিন্ন অনুষ্ঠানে খাবারের তালিকায় যেন রোস্ট না থাকলেই নয়। মুরগির রোস্ট ছোট বড় সকলেরই অনেক পছন্দের। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপি টি শুরু করা যাক।
উপকরণ
| মাঝারি সাইজের মুরগি | ৪ টি |
| পেঁয়াজ কুচি | পরিমাণ মত |
| আদা বাটা | পরিমাণ মত |
| রসুন বাটা | পরিমাণ মত |
| পেঁয়াজ বাটা | পরিমাণ মত |
| রোস্টের মসলা | পরিমাণ মত |
| টক দই | আধা কাপ |
| লবণ | স্বাদমত |
| কাঁচা মরিচ | ৪,৫ টি |
| চিনি | ১ টেবিল চামচ |
| দুধ | পরিমাণ মত। |
প্রস্তুতপ্রণালী
ধাপ ১

প্রথমে মুরগি গুলো রোস্টের সাইজ মত কেটে নিয়ে একটি পাত্রে রাখি। |
ধাপ ২

এবার চুলায় তেল গরম করে নিয়ে মাংস গুলো দিয়ে দেই ও সামান্য ভেজে নেই। |
ধাপ ৩

ভাজা হয়ে গেলে মাংস গুলো উঠিয়ে নিয়ে একটি পাত্রে রাখি। |
ধাপ ৪

এবার চুলায় গরম তেলে পেঁয়াজ কুচি গুলো ভেজে নিয়েছি। |
ধাপ ৫

এবার চুলায় আদা,রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। |
ধাপ ৬

মিশ্রণ টি ভাল করে মিশিয়ে নেই এবং টক দই ও রোস্টের মসলা দিয়ে দেই। |
ধাপ ৭

এবার পরিমাণ মত দুধ ও চিনি দিয়ে মিশ্রণ টি ভাল করে মিশিয়ে নিয়েছি। |
ধাপ ৮

কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। |
ধাপ ৯

এবার মাংস গুলো পুনরায় দিয়ে দেই এবং কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। |
ধাপ ১০

রান্না শেষে উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। |
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। এতক্ষণ সময় নিয়ে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলে সুস্থ এবং নিরাপদে থাকবেন। ইন শা আল্লাহ আবার দেখা হবে।

@labib2000
ভাইয়া অনেক সুন্দর লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন আপনি। সত্যি সত্যি চিকেন রোস্ট আমার অনেক পছন্দের একটা খাবার। প্রতিটা ধাপ ঘুরে দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে খেতে। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মতামত করার জন্য।
➡️চিকেন রোস্ট রেসিপি দেখতে খুবই অসাধারণ লাগতেছে। চিকেন রোস্ট কার না পছন্দ। আমার নিজেরও অনেক পছন্দের এটাই। এটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। এটি আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।
চিকেন রোস্ট আমার খুবই প্রিয়। ভাইয়া আপনি অনেক মজাদার চিকেন রোস্ট রেসিপি তৈরি করেছেন। আপনি অনেক সুন্দর করে চিকেন রোস্ট রেসিপি তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার উপস্থাপনা। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজাদার হয়েছে। অনেক মজাদার ও অনেক বেশি লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই গঠনমূলক মন্তব্যটি করার জন্য।
ওয়াও ভাইয়া আপনার চিকেন রোস্টের রেসিপিটি দেখে জিভে জল চলে এলো। রেসিপিটি দেখে মনে হলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার রান্না টি খুবই অসাধারণ হয়েছে। খুব চমৎকার ভাবে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন । ছবি দেখে মনে হচ্ছে নিশ্চয় অনেক মজার হয়েছে। আপনার জন্য লাল গোলাপের উষ্ণ অভ্যর্থনা রইল।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। সাথেই থাকবেন।
দিলেন তো লোভ লাগিয়ে। আমার প্রিয় খাবার গুলোর মধ্যে রোস্ট অন্যতম চোখের সামনে রোস্ট দেখে জিভে জল চলে এলো। আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনার প্রতিটি ধাপ অসাধারণ ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মতামত টি করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। শুভেচ্ছা রইল।
চিকেন রোস্ট ওয়াও!!
দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে।। 😋😋
খেতে অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে।।
আমার ও খুব পছন্দের।।
ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
চিকেন রোস্ট সবার পছন্দের একটি খাবার আপনি খুব গুছিয়ে রেসিপিটি উপস্থাপন করেছে।আমার তো লোভ লাগছে খাওয়ার জন্য হাহাহা।শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।