Bangla poem
হাসবে নবীন সূর্য
ইসমাঈল হোসেন
মিথ্যার এই হিমাচল ভেদিপ
সত্যের আলো ফুটবে,
বখতিয়ারের দুলদুল ঘোড়া
বিদ্যুৎ বেগে ছুটবে।
আঁধার যতই হোক না গভীর
সত্যের সেবক হয় না অধীর
বিজয়বজ্রের হুঙ্কারে ফের
বন্দি শেকল টুটবে।
পাপ-আঁধারে নিমজ্জিত
নিজের বিষ্ঠা ঘুঁটবে,
ভাগাড়ে ভাগাড়ে হয়তো
ক্ষুধার অন্ন খুঁটবে।
বিজয়নিশান উড়বে আবার
ভাঙবে প্রাচীর সকল বাধার
আলোর মিছিল ভুবন ভুবন
ছুটবে শুধু ছুটবে।
শান্তিসুখের দুশমন যত
প্রস্তরে শির কুটবে,
অন্ধকূপের আধমরা সব
আলোর ভুবন লুটবে;
ভেঙে দীঘল রাতের পাহাড়
হাসবে নবীন সূর্য আবার
মরুর বুকে বইবে নহর
বসরাই গোলাপ ফুটবে
@mrainp420 has voted on behalf of @minnowpond.
If you would like to recieve upvotes from minnowponds team on all your posts, simply FOLLOW @minnowpond.