পুজো পরিক্রমা ২০২৪: গৌরিবেড়িয়া সার্বজনীন
নমস্কার বন্ধুরা,
কুমোরটুলির সার্বজনীন পুজো মণ্ডপ দেখার পরে পৌঁছে গেলাম শ্যামবাজারে। উত্তর কলকাতার পুজো পরিক্রমার প্রায় শেষের দিকে ছিল। সেখান থেকে আমি সোজা পৌঁছলাম গৌরীবেড়িয়া। কয়েকদিন ধরে এত হেঁটেছি সেই সময় পায়ার জোর ছিল না বললেই চলে। সেজন্য যন্ত্রের ব্যবহারেই এই গন্তব্যে পৌঁছেছিলাম। প্রতিবারই গৌরিবাড়ির উপর দিয়ে গেলেও কোন বাড়ি সেই মন্ডপে যাওয়া হয় না, এবার তাতে বদল আনলাম। লাল রংয়ের মন্ডপটা দূর থেকে কদিন আগে থেকেই দেখা শুরু করেছিলাম কাজ থেকে গিয়ে মনোমুগ্ধ হয়ে গেলাম। এবারে তাদের থিম, পোড়া মাটির টানে।
পোড়া মাটির লাতিন শব্দ টেরাকোটা, টেরা অর্থ মাটি আর কোট্টা অর্থ পোড়া। মানুষের সভ্যতার শুরুতে পোড়ামাটির জিনিসপত্র তৈরি করা সবচাইতে আগে শিখেছিল, কারণ পোড়ামাটি তৈরি সবচেয়ে সহজ। সেই সাথে সাথে টেরাকোটার নানান জিনিস আমাদের আচারনিষ্ঠা সঙ্গে যুক্ত হতে থাকে। যুগে যুগে মানুষ পুজোর জন্য মাটির প্রতিমা তৈরি করেছে। সেই ঐতিহ্য আজও চলছে। বাংলায় এই টেরাকোটারই এক আঁতুড় ঘর বলা চলে। বাঁকুড়ার বিষ্ণুপুর সহ রাজ্যের বিভিন্ন জেলাতে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। বঙ্গের মন্দিরের স্থাপত্যশৈলীতেও পোড়ামাটির শৈলী বহু ব্যবহার করা হয়েছে। বাংলার মৃৎশিল্পের অন্যতম প্রাণ টেরাকোটা মন্দির, বাড়ির ঘর সাজানো, ভাস্কর্য এবং পুজোর কাজেও ব্যবহার হয়।
ইতিহাসের পাতা ঘাঁটলে, জানা যায় বাঁকুড়া জেলায় অবস্থিত টেরাকোটার আদি কেন্দ্র বিষ্ণুপুর। সেখানে মন্দিরের স্থাপত্য সাথে, টেরাকোটা শিল্প বহুগ্রামের ঘরে ঘরে। টেরাকোটার বিভিন্ন মূর্তি, ফলক ও অঙ্গ প্রায় প্রত্যেকটা বাড়িতেই তৈরি করা হয়। গত কয়েক দশকে সারা পৃথিবীর শিল্পমহল বিষ্ণুপুরের এই পোড়ামাটির স্থাপত্যের দিকে কিছুটা নজর পড়েছে। বিষ্ণুপুরের টেরাকোটার সবচাইতে ভালো নিদর্শন দেখতে পাওয়া যায়। বাংলার এই নিদর্শনকে তুলে ধরতেই গৌরীবেরিয়া সার্বজনীন তাদের পুরো পুজো মন্ডপকেই যেন টেরাকোটার বানিয়ে তুলেছে। মন্ডপে প্রত্যেকটা অংশেই টেরাকোটার বিভিন্ন ভাস্কর্য এবং স্থাপত্য জায়গা করে নিয়েছে। মনে হবে যেন বাঁকুড়ার কোন পোড়ামাটির গ্রামে চলে গিয়েছি। মন্ডপের বানানো হয়েছে লাল রঙের পোড়া মাটির ভাস্কর্যকে সঠিক রূপে তুলে ধরছে।
মন্ডপের ঠিক মধ্যিখানে প্রতিষ্ঠিত হয়েছেন মা দুর্গা। এখানে মায়ের রূপ হয়েছে মন্ডপে ভাস্কর্যের সাথে সামঞ্জস্য রেখে সম্পূর্ণই টেরাকোটার।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
@kingporos, আপনার শ্যামবাজারের গৌরীবেড়িয়ার সার্বজনীন দুর্গা পূজার মণ্ডপের ছবিগুলো দেখে আমি মুগ্ধ! পোড়ামাটির টানে তৈরি এই মণ্ডপ যেন বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের প্রতিচ্ছবি। মণ্ডপের লাল রং এবং ভাস্কর্যগুলো অসাধারণ, যা বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছে।
আপনার পোস্টে টেরাকোটা শিল্পের ইতিহাস এবং এর সাংস্কৃতিক তাৎপর্য সুন্দরভাবে তুলে ধরেছেন। এটি সত্যিই প্রশংসার যোগ্য যে আপনারা এই প্রাচীন শিল্পকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরছেন। মায়ের প্রতিমাও মণ্ডপের থিমের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে, যা এক দারুণ অভিজ্ঞতা।
এই সুন্দর মণ্ডপ পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ! আপনার পোস্টটি অন্যদেরকেও উৎসাহিত করবে এই ঐতিহ্যপূর্ণ শিল্প দেখতে এবং জানতে। আপনার আরও নতুন নতুন অভিজ্ঞতা দেখার জন্য অপেক্ষায় রইলাম।