পুজো পরিক্রমা ২০২৪: বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা,

বেলগাছিয়া থেকে অল্প দূরেই টালা পার্ক। বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীনের মন্ডপ থেকে বেরিয়ে টালার দিকে হাঁটতে থাকলাম। পথেই পড়লো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব পুজো কমিটির পুজো মন্ডপ। হাতের সামনে পেয়ে মন্ডপে ঢুকে পড়লাম। মণ্ডপের সামনেই চোখে পড়ল এক অসাধারণ কাঠ ও ধাতু দিয়ে তৈরি বিশাল স্থাপনা। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে বুঝলাম মন্ডপের ভাবনা, "পালকি কথা"। পালকি শুধুমাত্র বাহন নয়, বরং এক ঐতিহাসিক অনুভবের প্রতীক, অতীতের সময়ের যাত্রা নয়। মণ্ডপের প্রবেশপথে দাঁড়িয়েই মনটা যেন অতীতে চলে গেল। মন্ডপটির পুরোটাই একটা আস্ত পালকি, তার ভেতরে পালকির নানান নকশা।

1000051997.jpg

1000052001.jpg

পালকির নকশা তৈরি হয়েছে কাঠের। নকশা গুলি এতটা নিখুঁত, মনে হচ্ছিল কোনো রাজবাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। আলোর ব্যবহারে পালকিগুলিকে আরও রহস্যময় করে তোলা হয়েছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করার সাথে সাথে মনে হলো, আমি যেন এক ঐতিহাসিক গল্পের অংশ হয়ে গেছি। মন্ডপের দেওয়ালে পালকির বিবর্তন, তার সঙ্গে যুক্ত মানুষের জীবন, এবং পুরনো বাংলার সংস্কৃতি ফুটে উঠেছে। ইতিহাস, শিল্প, আবেগ আর আধুনিক কল্পনার এক অপূর্ব মেলবন্ধন। অল্প ভিড়ের মাঝে এগোতে এগোতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।

1000052004.jpg

1000052005.jpg

1000052003.jpg

1000052007.jpg

মা দুর্গা অধিষ্ঠিতা হয়েছেন মন্ডপে গর্ভে। মা স্বয়ং একটি সোনার পালকিতে বসে আমাদের আশীর্বাদ করতে এসেছেন। সবকিছু সাজানো হয়েছিল এমনভাবে যেন পালকি ও প্রাচীন অলংকারের সঙ্গে সবকিছু সুন্দর ভাবে মানানসই।

1000052009.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ @kingporos! What a stunning tour of the টালা পার্ক Durga Pujo! Your photos beautifully capture the "Palki Katha" theme - the artistry of the palanquins is truly mesmerizing. The way the light plays on the কাঠ ও ধাতু creates such a magical, almost regal atmosphere. It's fantastic how the organizers have blended history, art, and emotion to transport visitors to a different era.

This post really stands out because it offers a glimpse into the heart of Bengali culture and artistic expression. The narrative is engaging, and your passion for sharing this experience shines through. Thanks for taking us along on this virtual journey! Have you seen any other pandals with similarly unique themes this year? I'd love to hear about them!

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63311.46
ETH 1687.53
USDT 1.00
SBD 0.41