পুজো পরিক্রমা ২০২৪: উল্টোডাঙ্গা পল্লীশ্রী
নমস্কার বন্ধুরা,
করবাগান সার্বজনীন দুর্গাপূজো মন্ডপের ঠিক পাশেই রয়েছে উল্টোডাঙ্গা পল্লীশ্রীর পুজো মন্ডপ। দুটো মণ্ডপ এতটা কাছে যে গুলিয়ে ফেলি। কিছুটা বুঝে উঠবার পরে প্রথমে করবাগানে যাই তারপর সেখান থেকে উল্টোডাঙ্গা পল্লীশ্রীর পুজোতে। এবারের উল্টোডাঙ্গা পল্লীশ্রী পুজোর মূল ভাবনা টেরাকোটার কাজকে ঘিরে বানানো হয়েছে। মন্ডপের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশেই ব্যবহার করা হয়েছে টেরাকোটার কারু কাজ। করবাগানের মতনই পল্লীশ্রী সার্বজনীন এর পুজোর জায়গা খুবই ছোট তবে তার মধ্যে তারা সুন্দরভাবে তাদের ভাবনা তুলে ধরেছে। টেরাকোটার কাজ আমাদের পুজোর সাথে যেভাবে জড়িত থাকে সেটাকেই কিছুটা তুলে ধরার প্রচেষ্টা পুজো উদ্যোক্তাদের। তখন পা আর যেন কিছুতেই চলছিল না, তার মধ্যেই মন্ডপের বাইরের সৌন্দর্য দেখে ভেতরে ঢুকে পড়লাম।
মন্ডপের রাতের আলো-আধারীতে টেরাকোটার কাজ আরো বেশি করে ফুটে উঠেছে। গুটি গুটি পায়ে মন্ডপের ভেতর ঢুকে পড়লাম। সত্যি কথা বলতে মন্ডপের পরিসর টা এতটাই কম কয়েকপা বাড়াতেই মন্ডপের একদম ভিতরে প্রবেশ করে যাই। মন্ডপ মূলত দুটো জিনিসের উপর বানানো হয়েছে। জায়গায় কাঠের কাজ করা তবে বেশিরভাগই টেরাকোটার ব্যবহার করে মন্ডপ সজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। মূল মণ্ডপের আগে লম্বা লম্বা আলোর স্তম্ভ বানানো হয়েছে যেগুলোতে টেরাকোটার ভেতরেই আলো বসানো। যা আলোকস্তম্ভকে নতুন মাত্রা দিয়েছে। ভেতরের বাঁশের সাহায্যে এক ছাদ বানানো হয়েছে যার ফাঁকে ফাঁকে রয়েছে অসংখ্য টেরাকোটার আলো। সেটা পেরিয়ে যখন মণ্ডপের গর্ভ গৃহে পৌঁছালাম তখন শুধু অবাক হওয়ার পালা। সাদা কাপড়ে এলইডি আলোর এক সুতোয় বেঁধে এমনভাবে বানানো হয়েছে যেন মনে হবে আলো স্রোত বইছে। রাতের অন্ধকারে সেটা যে কি সুন্দর লাগছিল হয়তো ছবিতে কিছুটা বুঝতে পারছেন।
যথারীতি মায়ের স্থান মন্ডপের একদম মধ্যেখানে। আলোর স্রোতের মাঝখানে মা তার সন্তানদের নিয়ে রয়েছে। মন্ডপের সাথে সামঞ্জস্য রেখেই টেরাকোটার ভাবনার মায়ের প্রতিমা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS