"নক্স"-এর স্পেশাল নিরামিষ থালি
নমস্কার বন্ধুরা,
বহুদিন পর সাতরাগাছি গিয়েছিলাম কাজের সুবাদে। আগে আমাকে মাঝেমধ্যে যেতে হলেও বর্তমানে চেষ্টা করি একদিনেই কাজ করে ফিরে আসার। তাছাড়া কাজের অতিরিক্ত চাপের জন্য কিছু ক্লাইন্টকে হাত ছাড়াও করেছি। মূলত কিছু মানুষজনের ব্যবহারের জন্যই তাদের কাজ করা বন্ধ করে দিয়েছি। এসব কথা থাক। সাঁতরাগাছি যখন গিয়েছিলাম ফিরতে রাত হবে বুঝতেই পেরেছি, পুজোর আগে চেষ্টা করেছিলাম অনেক কাজ গুছিয়ে বাড়ি যাওয়ার। এই কারণেই সাঁতরাগাছিতে এক রাত থাকতেও হয়েছিল। আগে থেকেই সমস্ত পরিকল্পনা করে রেখেছিলাম তারপর কাজ করতে করতে রাত্রি নটা বেজে গিয়েছিল, তবে এটার পুরোপুরি আমার দোষেই। বেলা একটা সময় পৌঁছেছি স্বাভাবিকভাবেই কাজ টানতে গিয়ে রাত হয়ে গেল।
সেখানে থাকবো রাতে আর কেউ রান্না করুক সেটা চাই না। অনেকদিন ধরে শিবপুরের নক্স নামক একটা রেস্টুরেন্টের নাম শুনছিলাম। সাঁতরাগাছি তে যার ঘরে সাধারণত এসে থেকে যাই সেই কদিন ধরে কানটা খাচ্ছিল। তাদের নাকি ভেজ প্লাটারটা দারুন। রাতে সেই লোভের বসেই অর্ডার করে বসলাম। প্রায় মিনিট চল্লিশে করে আমার অর্ডার খানা চলে এলো। রাত্রি তখন পৌনে এগারোটা বাজে। খাওয়ার জন্য খুব বেশি পেটে চাপ না থাকলেও গলা গরম খাওয়ার সুখ আলাদা সেজন্য বসে পড়লাম। চিন্তা করবেন না যার ঘরে থাকি তার জন্য আমি অর্ডার করেছিলাম।
লম্বা প্যাকেট খুলে তিন তিনটে বাক্স বেরিয়ে এলো। একটা বাক্স থেকে গোলাপ জামুন স্পষ্ট দেখা যাচ্ছিল, একটাতে কটেজ চিজ নাগেট দেখছিলাম, আরেকটা প্লাটার। প্রথমে কটেজ চিজ নাগেট খুলে মুখে পুরে দিলাম, নারকোল দিয়ে বাইরের কোটিং টা বানানো ভেতরে চিজ, মুখে দিতেই গরম চিজের স্বাদ পেলাম। আহা, শুরুটা দুর্দান্ত হল। প্লাটারে অনেক কিছু রয়েছে, জিরা রাইস, পনির বাটার মশালা, মাসরুম দো পেঁয়াজা, আর ডাল ফ্রাই। সাথে আরও একটা ফয়েলে গোটা একটা নান ঢোকানো। নাম দিয়ে মাশরুম তো পেঁয়াজাটা খেয়ে মন ও জিভের তৃপ্তি পুষিয়ে নিলাম। তারপর পনির এবং ডাল ফ্রাই দিয়ে জিরা রাইসটা খেয়ে উদরপূর্তি সম্পূর্ণ করলাম।
খাবারের পরিমাণ যতখানি ছিল শেষ করতে বেশ হাঁসফাঁস করতে হলো আমাকে। তবে শেষ পাতের গোলাপ জামুনটা আত্মাকে পরিতৃপ্ত করে দিল।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
শেষ পাতে গোলাপ জামুনটা দেখে ভালো লাগলো। খাবার গুলো খুবই লোভনীয়। আর নিরামিষ খাবার খেতে খুবই ভালো লাগে দাদা।