চললাম বাড়ি...

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার বন্ধুরা,

পুজো মানেই ঘরে যাওয়ার পালা। প্রতি বছরই পূজোর সময়ে বাড়ি চলে আসি। এ বছরও সেটার ভিন্নতা হয়নি। আসলে পুজোর সময় বাড়িতে মা বাবার সাথে কিছুটা সময় কাটাতে সবারই ভালো লাগে। কাজ কর্মে ছুটি যেমন থাকে তেমন বাড়িতে এই সময়ে দারুন খুশির মেজাজ বয়ে চলে। বিগত বছরগুলোর মাধ্যমে আমি এ বছরে পুজোর সময় বাড়ি আসবো সেটা পূর্ব থেকেই ঠিক করে রেখেছিলাম। তবে অন্যবারের থেকে কিছুটা শিক্ষা নিয়ে এ বছর আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রাখি। আগের বছরগুলোতে পুজোর আগ মুহূর্তে গিয়ে যেভাবে টিকিট কাটার জন্য রীতিমতো যুদ্ধ করেছি সেইটা থেকে কিছুটা হলেও বাঁচোয়া। ছেলে টিকিট দু মাস আগে থেকে খুলে যায়। জুলাই মাসে শেষের দিক থেকেই আমি টিকিটের দিকে নজর রাখছিলাম। মাঝে মাত্র দুদিন রেলের ওয়েবসাইট খুলেন দেখিনি তাতেই ষষ্ঠীর দিনে রাত্রে টিকিট সব উধাও হয়ে গিয়েছে। সপ্তমীর দিনের টিকিট পেয়ে তাই সেটাই কেটে নিই।

1000088434.jpg

জানতাম গন্তব্যের দিন রাস্তায় ভালই ভিড় থাকবে তাই বাড়ির থেকে প্রায় আড়াই ঘণ্টা আগে বেরিয়ে আসি। এটা যে কতখানি ভালো ডিসিশন ছিল সেটা বুঝতে পারলাম যখন আধ ঘন্টার রাস্তা পৌঁছতে পৌঁছতে দু ঘন্টা লেগে গেল। আসলে কলকাতায় দুর্গাপুজোর সময়ে রাস্তায় মানুষের জনসমুদ্র নামে। সারারাত মানুষ হেঁটে হেঁটে পুজো মণ্ডপ ঘুরে বেড়াচ্ছে। সেজন্য সারারাত তো বাসও চলে। এই চলাফেরার ফাঁকেই রাস্তাঘাটে প্রচুর জ্যাম এবং জ্যাম খাটিয়ে স্টেশন পৌঁছতে এক ঘন্টা সময় বেশি লেগে গেল।

1000088433.jpg

1000088432.jpg

স্টেশন যখন ঢুকছি তখন ঘড়িতে রাত্রে দশটা পাঁচ বাজে। এবং স্টেশনের তখন রাস্তার মতনই জনসমুদ্র দেখা যাচ্ছে। শিয়ালদা স্টেশনে সবসময় ভিড় থাকে কিন্তু এটা আলাদা ধরনের ভিড়। যেমন মানুষের ভিড় তেমনি যেন গরম। স্টেশনের অল্প একটু রাস্তা হাটতে হাঁটতেই ঘেমে গেলাম। ট্রেনের একদম মাথার দিকে আমার কামরা সেদিকেই গুটি গুটি হেঁটে গেলাম। আজ দূরপাল্লার যাত্রীদের থেকে লোকাল ট্রেনের যাত্রীদের সংখ্যাটা অনেক বেশি। ট্রেনে উঠে আমার পছন্দের সিটে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়লো, জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢোকাও শুরু করে দিল।

1000088431.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

@kingporos, নমস্কার! What a vibrant glimpse into the Pujas! Your post beautifully captures the excitement and anticipation of returning home for this special time. I especially enjoyed your detailed description of the crowded train station and the journey itself. It's relatable to anyone who has experienced the Pujas in Kolkata!

The photos perfectly complement your narrative, bringing the experience to life. It's great you planned ahead with your train tickets this year; avoiding that last-minute rush is always a win. Thank you for sharing your journey with us. It's posts like this that make the Steemit community so special. Happy Pujas! আপনেদের পুজো খুব ভালো কাটুক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60080.08
ETH 1572.99
USDT 1.00
SBD 0.42