পুজো পরিক্রমা ২০২৪: অভিযাত্রী ক্লাব
নমস্কার বন্ধুরা,
২০২৪ সালের মহা সপ্তমীর সারাটা দিন কলকাতার যেটুকু কাজকর্ম ছিল সেটুকু সেরে নিয়েছিলাম কারণ আগামী কয়েক দিন জেলায় কাটাবো। সপ্তমীর রাতেই ট্রেন ধরলাম এবং অষ্টমীর একদম সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম বাড়িতে। সারাটা দিন ঘুমিয়ে কাটিয়ে সন্ধ্যা বেলায় বেরিয়ে পড়েছিলাম জেলার সদর শহরের কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখার জন্য। সন্ধ্যাবেলায় যখন সদর শহরের উদ্দেশ্যে বেরিয়েছি সেই সময় মাঝপথেই ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়া কিছুটা হলেও শীতল হয়ে গেল। যাত্রা শেষে শহরের মধ্যে পৌঁছালাম তখন দেখি শহরের রাস্তাঘাট অল্প ভিজে রয়েছে তবে পথে যতটা বৃষ্টি পেয়েছিলাম ঠিক ততটা নয়। একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নেমে হাঁটা শুরু করলাম। যেহেতু কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টিপাত হয়ে গেছে সেজন্য পতাকা মোটামুটি ফাঁকাই ছিল। আমার প্রথম গন্তব্য অভিযাত্রী ক্লাব।
আমার জেলার অন্যতম পুজো মণ্ডপ গুলোর মধ্যে একটি। যেহেতু অভিযাত্রী ক্লাবের বিশাল মাঠ রয়েছে তাই তাদের পুজো মণ্ডপ হয় দেখবার মতই। এবারের পুজো মন্ডপটার অনেকটা পদ্ম ফুলের মত বানানো হয়েছে। মন্ডপের চূড়া পদ্ম ফুলের মতন হলেও মূল মণ্ডপ আরো অনেক বেশি কারো কাজে ভর্তি রয়েছে। ধীরে ধীরে যখন একদম সামনে এগিয়ে গেলাম তখন মন্ডপের সামনে বড় বড় পুতুল দেখতে পেলাম। মন্ডপের চারিদিকেই পুতুলগুলোকে সাজানো হয়েছে। সেই সাথে মণ্ডপের আলোকসজ্জা মণ্ডপকে এক অন্য মাত্রা দিয়েছে। ধীরে ধীরে মণ্ডপের ভেতরের প্রবেশ করে গেলাম। মণ্ডপের অন্দরের কাজও খুবই সুন্দর। মন্ডপের বাইরের অংশে যেভাবে পুতুলগুলোকে সাজানো হয়েছে তেমনি মন্ডপের ভেতরে পুতুল দিয়ে সাজানো।
মন্ডপের গর্ভ গৃহে প্রতিষ্ঠা পেয়েছেন মা দুর্গা। মায়ের স্নিগ্ধ রূপ মন্ডপে সবকিছুকেই ছাপিয়ে গিয়েছিল। মন্ডপের সাথে সামঞ্জস্য রেখেই বাড়ানো হয়েছিল মা দুর্গার প্রতিমা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
@kingporos, নমস্কার! What a vibrant journey through the Durga Puja celebrations in your district! Your post beautifully captures the spirit and artistry of the festival, especially the অভিযাত্রী ক্লাব's pandal with its lotus-inspired design and intricate doll decorations. The photographs are stunning, showcasing the dazzling lights and the serene beauty of মা দুর্গা's প্রতিমা.
It's wonderful to see how you experienced the transition from the city hustle to the festive atmosphere of your hometown. The touch of rain adding to the ambiance must have been delightful. Thanks for sharing this immersive experience with us! What other unique aspects of Durga Puja in your district would you like to share? ধন্যবাদ!