পুজো পরিক্রমা ২০২৪: কুমোরটুলি সার্বজনীন

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার বন্ধুরা,

কলকাতার প্রতিমা তৈরীর প্রাণকেন্দ্র কুমোরটুলি। তবে শুধু যে প্রতিমা তৈরীর জন্য নয়, এখানকার সার্বজনীন দুর্গাপুজোও সুপরিচিত। কুমোরটুলির দুটো দুর্গাপুজো দেখে চলে যাই কুমোরটুলির আরেক পরিচিত পুজো মণ্ডপে, কুমোরটুলি সার্বজনীনে। তাদের এবারের দুর্গাপুজোর মূল ভাবনা গ্রামবাংলার কৃষিজীবন এবং বিশেষ করে কৃষকদের জীবনে তাদের স্ত্রীর আত্মত্যাগ ও সংগ্রাম। ২০২৪ সালে কুমোরটুলি সার্বজনীনে পুজোর থিম, "ক্ষুধা"।

1000068667.jpg

1000068669.jpg

মূলত পুরো ভাবনার মাধ্যমে দেখানো হয়েছে, একজন কৃষক সারাদিন মাঠে খেটে দেশকে যেমন অন্ন জোগায়, তেমনি তার স্ত্রীও সমানভাবে ঘরের ভিতরে ও বাইরে অবিরাম পরিশ্রম করে চলে। অথচ তাদের ঘরে সবচেয়ে বেশি খিদে। সাধারণ গ্রামীণ নারীই আসলে অদৃশ্য মা দুর্গা, যারা সংসারকে টিকিয়ে রাখেন, সন্তানদের লালন পালন করেন এবং প্রয়োজনে কৃষিকাজেও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। সবটাই করছেন ক্ষুদার জ্বালা পেটে নিয়ে। মণ্ডপ বানানো হয়েছিল একটি গ্রামের কৃষক পরিবারের পরিস্থিতিকে নিয়ে। তাই মন্ডপ সজ্জায় গ্রামবাংলার স্পষ্ট ছোঁয়া ছিল। বাঁশ, কাঠ, খড়, মাটি আর রঙিন গ্রামীণ শিল্পকর্মে গড়ে তোলা হয়েছিল সম্পূর্ণ মণ্ডপ। মন্ডপে যখন ঢুকছিলাম সেই সময়ে প্রতিকৃতি দেখতে পেলাম, ধানক্ষেত, কুঁড়েঘর আর গ্রামীণ জীবনের নিত্যচিত্র। মন্ডপের ভেতরে ঢুকতে পেলাম এক টুকরো গ্রাম। সেই সাথে আলোক সজ্জায় এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে মণ্ডপ সজ্জা আরো সুন্দরভাবে ফুটে ওঠে।

1000068671.jpg

1000068678.jpg

1000068679.jpg

1000068672.jpg

মন্ডপের গর্ভ গৃহে প্রতিষ্ঠিতা মা দুর্গা নিজেই। মা দুর্গাকে এখানে এক কৃষকের স্ত্রীর রূপে। সাধারণ শাড়ি, সরল সাজসজ্জা।

1000068675.jpg

1000068676.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59556.64
ETH 1569.98
USDT 1.00
SBD 0.42