পুজো পরিক্রমা ২০২৪: কুমোরটুলি ১৯-এর পল্লী

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

নমস্কার বন্ধুরা,

কুমোরটুলি পার্কের অভিনব পুজো মন্ডপ দেখার পরে আমি হাঁটতে থাকলাম আমার কুমোরটুলির পরের গন্তব্যে। যেহেতু এটা কলকাতার প্রতিমা পাড়া সেই জন্য রাস্তার কিছুদূর অন্তর অন্তর দিয়েই কোন পূজা মন্ডপে দেখা মেলে। ষষ্ঠীর রাত বাড়ার সাথে সাথেই রাস্তায় মানুষের ঢল নেমে গিয়েছিল। পুজো শুরু হয়ে গিয়েছে মানুষজন পূজা পরিক্রমায় বেরিয়ে পড়েছে। আমিও তাদের মধ্যেই একজন। কুমোরটুলির পাড়ার গুলি গুলো পুজোর সময় রাতে জ্বলজ্বল করে তবে তার মধ্যেই হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে গিয়ে একদিক থেকে ভালই হয়েছিল। পথ ভুলে পৌঁছে গিয়েছিলাম কুমোরটুলি ১৯ এর পল্লীতে। সেখানে একটি খুব অল্প আয়োজনের সুন্দর পুজো মন্ডপের সাক্ষী হয়ে ছিলাম।

1000068650.jpg

১৯ এর পল্লী সার্বজনীন ২০২৪ সালে তাদের ৫০ তম বর্ষ পালন করছে। তাদের এ বছরে ভাবনা আলপনা। কিছু পূর্বেই দেখে এসেছিলাম কলকাতার বিখ্যাত এক পুজো মণ্ডপে ভাবনায় আলপনা কিভাবে মিশে গিয়েছে। ছোট্ট পুজো মন্ডপ টিতে সেরকম থিমেরই সাক্ষী হয়ে রইলাম। আগের পুজ মণ্ডপের সাথে তাদের ভাবনার মিল থাকলেও পুজো মণ্ডপ মন্ডপের শজ্জা আলোকসজ্জা সবেতেই ছিল অনন্যতা। পুজো মন্ডপ সম্পূর্ণই বানানো হয়েছে জৈব শোলার মাধ্যমে। যা বর্তমানে খুবই কম দেখতে পাওয়া যায়। সেই সাথে মন্ডপের আলোকসজ্জা ছিল অভিনব। এত সুন্দর ভাবে মণ্ডপের শোলা নির্মিত আলপনা কে ফুটিয়ে তোলা হয়েছে, যা চোখ ধাঁধিয়ে দেয়। মন্ডপের প্রতিটা অংশেই ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক জিনিসপত্র। ছোলা কাগজ এবং কাপড়ের দৌলতে মন্ডপ সজ্জা ফুটিয়ে তোলা হয়েছে।

1000068649.jpg

1000068647.jpg

মন্ডপের সৌন্দর্য উপভোগ করতে করতেই একদম গর্ভ গৃহে পৌঁছে গেলাম। মায়ের মুখশ্রী ছিল বনেদি। মায়ের প্রতিমায় ছিল অভিনবত্ব।

1000068648.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

@kingporos, Nomoskar! What a fantastic glimpse into the Kumortuli Durga Puja celebrations! Your journey through the vibrant streets, capturing the essence of Kumortuli 19 er Palli's 50th-year celebration, is truly captivating.

The "Alpona" theme, beautifully executed with organic materials like shola, showcases incredible artistry. It's wonderful to see how they've combined traditional elements with unique lighting to create a mesmerizing experience. The glimpse of the protima (idol) is also very nice to see.

Thank you for sharing this authentic experience with us! It inspires us to appreciate the creativity and cultural richness of Kolkata's Pujas. Readers, have you visited any unique Puja pandals this year? Share your experiences in the comments!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60241.63
ETH 1567.82
USDT 1.00
SBD 0.42