অবশেষে টাটানগর
নমস্কার বন্ধুরা,
স্টেশনে বসে হাজারো চিন্তার মাথায় ঘুরছিল। বুঝতে পারছিলাম না এরপর কি করবো। বসে দরদর করে ঘামছি। যেতে হবেই তাই ট্রেনের অ্যাপ্লিকেশন খুলে দেখতে শুরু করলাম পরের ট্রেন কি রয়েছে। তখন সাড়ে পাঁচটা বাজে, এদিকে টাটানগর পর্যন্ত যাওয়ার ট্রেন ৭:৩০ মিনিটে। কি করবো বুঝতে পারছিলাম না, উপায় না পেয়ে চলে গেলাম টিকিট কাউন্টারে। বুদ্ধি করলাম, একটা জেনারেল টিকিট কাটবো তারপর কি হয় দেখা যাবে। টাটানগরের ট্রেন অনেকটা দেরীতে আছে তাই টিকিটের লাইনে দাঁড়িয়ে খুঁজতে শুরু করলাম খড়গপুর স্টেশন পর্যন্ত কোন ট্রেন যাবে। অর্ধেক রাস্তা যাত্রা হয়ে গেলে পরদিন সকালবেলা উঠেও বাকি রাস্তাটা চলে যাওয়া যাবে, এই ভাবনা নিয়েই সার্চ করছিলাম। আজকের কলকাতার জ্যামের মধ্যে স্টেশন যখন পৌঁছেছি, তখন ফিরে যাব না।
টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন রাণী শিরোমনি ট্রেন পেলাম, যেটা আদপে যাবে পুরুলিয়াতে, খড়গপুর স্টেশনের উপর দিয়ে। টিকিট কাটা হয়েছে তার দশ মিনিটের মধ্যেই সেই ট্রেন স্টেশন ছাড়বে। আমি টিকিট হাতে প্ল্যাটফর্ম নাম্বার ২৩ এর দিকে জোরে জোরে হাটতে থাকলাম। কোন কামরায় যে উঠবো! এক ফোটাও ফাঁকা নেই সব জায়গাতেই যাত্রীতে ঠাসা। প্রত্যেকটা সিট দখল হয়ে গেছে, কি করব তুলনামূলক একটা ফাঁকা কামরা দেখে উঠে পড়লাম। লাগেজ রাখার জায়গাতেই বসলাম, ট্রেন ছেড়ে দিল যথা সময়। হাওড়া থেকে সাঁতরাগাছি পৌঁছতে যা একটু দেরি হলো তারপরে ঝড়ের বেগে ট্রেন ছোটা শুরু করল। যথারীতি কোনোরকম দেরি না করেই পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে। রাত তখন ৮ টা।
খড়গপুর নেমে অপেক্ষা করতে থাকলাম পরের ট্রেনের যেটা ছিল নটার সময়। কিন্তু সেটা দেখি হাওড়া স্টেশন থেকেই আধঘন্টা দেরি করে ছেড়েছে। কপাল কারে কয়, আরকি। দেখতে পেলাম আরো একটা সাপ্তাহিক ট্রেন ভুজ সুপারফাস্ট টাটানগর যাবে। তবুও দুঘন্টা খড়গপুর স্টেশনে বসার পর ট্রেন এলো, আমি সেটার জেনারেল কামরা দেখে চেপে বসলাম। জেনারেল কামরা একদম ফাঁকা, ট্রেনে উঠে পা ছড়িয়ে আরাম করে বসে পড়লাম। বাকি পুরো রাস্তাটাই ট্রেন যথাসময়ে চললেও টাটনগরের আগে দাঁড়িয়ে পরল। মিনিট ২০ মিনিট দেরী সেখানে হয়ে গেল। যখন আমি টাটানগরে নামলাম তখন ঘড়িতে বারোটা পেরিয়ে গেছে। ওইদিকে আমার মিস করা ট্রেন মাত্র তিন মিনিট লেট করে টাটানগর যথাসময়ে ঢুকে পড়েছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS