পুজো পরিক্রমা ২০২৪: করবাগান সার্বজনীন

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার বন্ধুরা,

কলকাতার শহর সব সময় বদলে চলেছে। কলকাতা শহরের ইতিহাস কেমন ভাবেই তার রূপ বদলাচ্ছে। প্রতিনিয়ত পুরনো পাড়া গুলো নিজের নতুন বসতি স্থাপন করছে। সচরাচর বদলে যাওয়া এই জীবন যাপনের মধ্যে বহু মানুষই তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এখানেই মা ভবতারিণী তার আলোকময় এরূপ নিয়ে হাজির হন। মা যখন আসেন সেই সাথে নিয়ে আসেন তার সব সন্তানাদিদের। আর আমি প্রত্যেকটা মানুষের ঘরে আনন্দ। অন্ধকারের করাল গ্রাসে হারিয়ে যাওয়া মানুষের জীবনে মা হয়ে আসেন ভবপ্রীতা রূপে। করবাগান সার্বজনীনের ২০২৪ এর দুর্গা পুজোর থিম এই ভাবনাকে ঘিরে। কবিরাজ বাগানের ঠিক উল্টো দিকেই রয়েছে উল্টোডাঙ্গা কর বাগান। এই চত্বরজুড়ে এক কিলোমিটার এর মধ্যেই বেশ কয়েকটি সুপরিচিত দুর্গা পুজো রয়েছে। রাত তখন প্রায় বারোটা বাজতে চলেছে এদিকে মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে।

1000075781.jpg

1000075796.jpg

পাশাপাশি দুটো পুজো মন্ডপের জন্য করবাগান সার্বজনীনের পুজো মন্ডপটিকে হারিয়ে ফেলেছিলাম। পরে ফিরে গিয়ে ভালো করে লক্ষ্য করে মণ্ডপ খুঁজে পাই এবং ভিতরে ঢুকে পড়লাম। মূলত মণ্ডপটিকে বানানো হয়েছে কলকাতার বস্তি জায়গা গুলোকে ঘিরে। করবাগানের আশেপাশে বহু বস্তি রয়েছে, পুজোর কয়েকটা দিন সমস্ত ঘিঞ্জি জায়গা গুলো আলোক উজ্জ্বল হয়ে ওঠে। তাদেরই জীবনের এই বাড়িগুলোকে ঘিরেই বানানো হয়েছে মন্ডপের প্রবেশ পথ। মন্ডপের ভেতরে ঢুকে নজরে পরলো এক ভিন্ন। করবাগান সার্বজনীনের মন্ডপের ভেতরটা মাটির সাথে আমাদের সম্পর্ক ঘিরেই এক ভিন্ন রকমের রূপ দেওয়া। মন্ডপের গাত্রে মাটির তৈরি মানুষজনের প্রতিকৃতি বানানো হয়েছে, মন্ডপের চালাতে ধানের বস্তা জায়গা পেয়েছে। চালার নিচেই বাঁশের তৈরি পাটি।

1000075795.jpg

1000075794.jpg

1000075793.jpg

মন্ডপের ঠিক মধ্যিখানে জায়গা করে নিয়েছেন মমতাময়ী মা দুর্গা। এইখানে মা আটপৌরে গৃহিণীর রূপে বিরাজমান। মায়ের প্রতিমা ছিল এক অসাধারণ শিল্পকলার নিদর্শন। বাংলায় মৃৎশিল্পের এক ভিন্ন ধারা তুলে ধরা হয়েছে।

1000075792.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

@kingporos, নমস্কার! What a fantastic glimpse into the heart of Kolkata's Durga Puja celebrations! Your post beautifully captures the essence of the Korbagan Sarbojanin's 2024 theme, highlighting the way Ma Bhavatarini brings light and joy to the lives of those who feel lost in the ever-changing cityscape.

The photographs are stunning, especially the ones showcasing the pandal's unique design, reflecting the local 'basti' life and the connection to the earth. I love how the traditional art forms and materials are incorporated. The description of Ma Durga as an 'atpourey grihini' (everyday housewife) is particularly touching.

Thank you for sharing this vibrant cultural experience with us. It makes me want to visit Kolkata during Durga Puja! Which aspect of the pandal design or the celebration did you find most impactful personally? Looking forward to hearing more from you!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42