রেসিপি : কাঁচা কলা ও আলুর নিরামিষ কোফতা
নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালোই আছি। আজ আপনাদের সামনে আরো একটি নতুন এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি কাঁচা কলা ও আলুর নিরামিষ কোফতা।
- কাঁচা কলা
- আলু
- বেসন
- গোটা জিরে
- তেজপাতা
- ছোটো এলাচ
- দারুচিনি
- শুকনো লঙ্কা
- জিরে গুঁড়ো
- হলুদ গুঁড়ো
- লঙ্কা গুঁড়ো
- নুন
- সর্ষের তেল
ধাপ ১
- প্রথমে প্রেসার কুকারে কাঁচা কলা ও একটা আলু সেদ্ধ করে নেবো।
ধাপ ২
- কাঁচা কলা ও আলু সেদ্ধ হলে চোকলা ছাড়িয়ে চটকে নিয়ে তাতে স্বাদমতো নুন, পরিমান মতো হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাতে শুরু করবো।
ধাপ ৩
- সবকিছু মাখিয়ে একটা মন্ড বানিয়ে নেবো।
ধাপ ৪
- তারপর উনুনে কড়াই চাপিয়ে তাতে বেশ খানিকটা তেল গরম হতে দেবো। তেল গরম হলে অল্প অল্প মন্ড গোল আকারে বল বানিয়ে কড়াইতে দিয়ে ভাজতে শুরু করবো।
ধাপ ৫
- কোফতা গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখলাম।
ধাপ ৬
- কোফতা ভালোমতো ভাজা হয়ে গেলে তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ, গোটা জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেবো। ফোড়ন হয়ে যাওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা আলু কড়াইতে ছেড়ে স্বাদমতো নুন ও অর্ধ চামচ ভাজতে শুরু করবো।
ধাপ ৭
- আলু গুলো অল্প ভাজা হয়ে গেলে পরিমাণ অনুসারে জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মসলা কষাতে শুরু করে দেবো।
ধাপ ৮
- মশলা কষে যাওয়ার পর তিন কাপ মতো জল কড়াইতে দিয়ে দিলাম।
ধাপ ৯
- দশ মিনিট মতো ঝোল ফুটিয়ে নেওয়ার পর ভাজা কোফতা গুলো ঝোল দিয়ে দেবো।
ধাপ ১০
- কোফতা দিয়ে আরো মিনিট পাঁচেক ঝোল ফুটিয়ে নিতেই কাঁচা কলা ও আলুর নিরামিষ কোফতা তৈরী।
||আমার বাংলা ব্লগ & ডিসকর্ড||
Support @heroism by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
|| Join HEROISM ||
দাদা আপনি মাঝে মাঝে মজার মজার রেসিপি আমাদের সাথে শেয়ার করেন।কাচা কলা দিয়ে কোফতা খেয়েছি তবে এভাবে কোফতা রান্না করে খাওয়া হয়নি।কালার দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
দাদা এভাবে আমরা বিভিন্ন মাংসের কোফতা করে থাকি । কিন্তু এভাবে নিরামিষ কোফতা কখন ও খাওয়া হয়নি। তবে কাচা কলার কোফতা খেয়েছি। বেশ ভাল লাগে। আপনি কোফতার ঝোল করেছেন। দেখে মনে হচ্ছে বেশ মজা হয়েছিল খেতে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপণ করেছেন। অনেক ধন্যবাদ দাদা।
দাদা আপনি আজকে আমাদের মাঝে কাঁচা কলা ও আলুর নিরামিষ কোফতা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। এভাবে নিরামিষ কোফতা কখনো খাওয়া হয়নি। যাইহোক আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে দাদা। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
দাদা মাঝে মাঝে এ ধরনের নিরামিষ রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করেন।আজকেও তার ভিন্ন নয়,আপনি আজকে কাঁচা কলা ও আলু নিরামিষ কোফতা রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগে।তবে এ ধরনের নিরামিষি কোফতা কখনো তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনার রান্নাটি দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট সুস্বাদু হয়েছে।আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আপনার রান্নাটি আমাদেরকে দেখিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
কাঁচা কলা আর আলুর কোফতা আমার খেতে খুব ভালো লাগে। কাচা কলা আর আলুর নিরামিষ কোফতা রেসিপির কালার টা কিন্তু অনেক লোভনীয় হয়েছে । খেতেও নিশ্চয়ই দারুণ হয়েছে। অনেক ধন্যবাদ দাদা সুন্দর রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কাঁচা কলা ও আলুর কোফতা কখনো তৈরি করে খাওয়া হয়নি। কালার টা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এভাবে আমি একদিন তৈরি করে দেখব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
বাহ দারুন তো!! এভাবে তো কখনো খাওয়া হয়নি, আমার দেখেই কেন যেন খেতে ইচ্ছে করছে, কালারটা কিন্তু দারুন এসেছে। বাসায় বানিয়ে খেতে হবে দেখছি।
আপনার রেসিপি দেখেই তো জিভে জল চলে এলো দাদা। আপনার তৈরি করা রেসিপিটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। এই রেসিপিটা আমার কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। এই রেসিপিটা আমি বাসায় ট্রাই করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
নিরামিষ তরকারিটা দেখে আমি প্রথমে কষা করে মাংস রান্না করেছে তাই ভেবেছি দাদা! কাঁচা কলা ও আলুর নিরামিষ কোফতা রেসিপিটি বেশ সুন্দর করে করেছ দেখে বেশ ভালো লাগলো। নিরামিষ প্রিয় মানুষদের জন্য নতুন একটি রেসিপি পাওয়া গেল।